শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের কৌশলগত গুরুত্ব মাথায় রেখে সেখানে বিয়ে বা সামাজিক কোনো অনুষ্ঠানে ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ। এবিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে। বলা হয়েছে, ড্রোন যদি উড়াতেই হয় তাহলে আগেভাগে অনুমতি নিতে হবে। সেখানে নজরদারি করা ডিভাইসের অপব্যবহার রোধে অথবা ‘স্যাবোটাজ’ রোধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ।
ভারত শাসিত জম্মু-কাশ্মীরের অবন্তিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির খবর দিয়েছে পুলিশ। এনডিটিভি লিখেছে, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল দক্ষিণ কাশ্মীরের ট্রাল এলাকায় অভিযান চালাচ্ছে। চলছে তীব্র গোলাগুলি। কাশ্মীর পুলিশ এক্স পোস্টে লিখেছে, “অবন্তিপুরের নাদের ও ট্রালে গোলাগুলি শুরু হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।”
ভারতের সঙ্গে সংঘাতের আবহে সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তানে গুগলে মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন এক সামরিক ব্যক্তিত্বকে। তিনি হলেন পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ। ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর আওরঙ্গজেব আহমেদ সামরিক বাহিনীর গর্ব এবং অনলাইনে পাকিস্তানিদের আবেগের এক নাম হয়ে ওঠেন। প্রচণ্ড চাপের মধ্যে শান্ত বা ঠান্ডা মাথায় থাকার জন্য পরিচিত আওরঙ্গজেব এখন ট্রেন্ডিংয়ে রয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতা ও সবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড় দেখা দিয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া আলোচনার প্রস্তাবে সম্মতি দিয়েছেন।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সাতটি জেলায় অভিযান চালিয়ে মোট ২৮০টি মুসলিম ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এসব স্থাপনা ‘অবৈধ’ভাবে গড়ে তোলা হয়েছিল এবং সেগুলোর নির্মাণে প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। খবর: এনডিটিভি
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরে ইতিহাস সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ ঘোষিত ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিত বর্তমানে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল-শারার সাথে সাক্ষাৎ করেছেন তিনি। এই বৈঠকটিকে বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন।
যুক্তরাষ্ট্রজুড়ে সব পর্নোগ্রাফিক ওয়েবসাইট নিষিদ্ধ হতে পারে। এমন সম্ভাবনা জেগেছে রিপাবলিকান সিনেটর মাইক লি’র নতুন একটি বিল উত্থাপনের পর। ইন্টারস্টেট অবসেনিটি ডেফিনিশন অ্যাক্ট (আওডিএ) নামের এই প্রস্তাবিত বিলটি ইন্টারনেট যুগে অশ্লীলতার সংজ্ঞা পুনর্র্নিধারণ করতে চায় এবং এর ভিত্তিতে সমস্ত পর্নোগ্রাফি নিষিদ্ধ করার লক্ষ্য স্থির করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
কাতারে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ৮৪ জন নিহত হয়েছেন। উত্তর গাজা থেকে তাদের বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনাকে সহজতর করবে এ হামলা। বৃহস্পতিবার (১৫ মে) চিকিৎসকদের বরাতে দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ “অপারেশন বুনিয়ান-উম-মারসুস”-কে একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এই অভিযানের মধ্য দিয়ে পাকিস্তান সশস্ত্র বাহিনী ১৯৭১ সালের যুদ্ধে ভারতের ভূমিকার উপযুক্ত জবাব দিয়েছে। তিনি বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় ও শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা হয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের সাফল্যের কারণে এখন আন্তর্জাতিক অঙ্গনে সবাই পাকিস্তানকে সম্মানের চোখে দেখছে। বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যারা আগে আমাদের গুরুত্ব দিত না, এখন তারা সম্মানের চোখে দেখছে। কারণ আমরা শুধু সামরিকভাবেই নয়, কূটনৈতিক ও প্রযুক্তিগতভাবেও সফল হয়েছি।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে উপেক্ষা করা এবং একের পর এক চমকপ্রদ ঘোষণা ইসরায়েলি রাজনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। দেশটির ডানপন্থী সরকার এই সপ্তাহজুড়ে কার্যত কূটনৈতিক নীরবতা পালন করেছে। এই সফরে ট্রাম্প ইসরায়েলকে বাদ দিয়ে কাতারসহ উপসাগরীয় ধনী রাষ্ট্রগুলোর সঙ্গে বিশাল অঙ্কের বাণিজ্য চুক্তিতে মনোযোগ দিয়েছেন, যা ইসরায়েলের দীর্ঘদিনের মিত্রতা এবং কৌশলগত গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনায় অংশ নিতে তুরস্কে যাচ্ছেন না। খবর বিবিসির। ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ইস্তাম্বুলে অনুষ্ঠেয় আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি।
ভারতের মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেল ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ বন্দুকধারী নিহত হয়েছে। বুধবার (১৪ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভি কর্তৃপক্ষ আরও জানায়, সেখানে এখনও অপারেশন চলমান রয়েছে।
স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) বুধবার নিশ্চিত করেছে যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) প্রোগ্রামের আওতায় দ্বিতীয় কিস্তি হিসেবে ১০০ কোটি মার্কিন ডলার পেয়েছে পাকিস্তান। এসবিপি জানিয়েছে, এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ১৬ মে অন্তর্ভুক্ত হবে। খবর সামা টিভির।
ভারত ও চীনের মধ্যে ‘বিরোধপূর্ণ এলাকা’ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে, যেখানে দুই পক্ষই ভিন্ন ভিন্ন বিবৃতি জারি করেছে। সম্প্রতি উত্তর-পূর্ব অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের ঘটনাকে চীনের ‘অযৌক্তিক প্রচেষ্টা’ উল্লেখ করে বুধবার (১৪ মে) তা প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা লক্ষ্য করেছি, ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নামকরণের জন্য নিরর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে চীন।’