| ০৫ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

কাতারের সঙ্গে ২০০ বিলিয়ন ডলারের বোয়িং চুক্তি ট্রাম্পের

কাতারের সঙ্গে ২০০ বিলিয়ন ডলারের বোয়িং চুক্তির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমান নির্মাতা বোয়িং-এর কাছ থেকে কাতার এয়ারওয়েজের জন্য ১৬০টি জেট কেনার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।

বিস্তারিত...

স্যাটেলাইট চিত্রে দেখা গেল ভারত-পাকিস্তান যুদ্ধের ক্ষয়ক্ষতি

সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনের সামরিক সংঘর্ষ ছিল গত অর্ধ-শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় ধরনের লড়াই। উভয় দেশই ড্রোন ও মিসাইল ব্যবহার করে একে অপরের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং বড় ধরনের ধ্বংস সাধনের দাবি করেছে। তবে সত্যিকারার্থে এই ক্ষয়ক্ষতি কতটা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বিস্তারিত...

কোনও অবস্থাতেই মোদীকে বিশ্বাস করা যাবে না: ইমরান

ভারত-পাকিস্তান সংঘাতে জেল থেকে দেশবাসীকে সাবধান করলেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত প্রতিশোধ নিতে পারে বলে জানালেন তিনি। কোনও অবস্থাতেই যাতে ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস না করা হয়, সেই বার্তাও দিয়েছেন। জেলে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর বোন আলিমা খান। তাঁর মাধ্যমে সাবধানবাণী শুনিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। পরে ইমরানের এক্স হ্যান্ডলেও তাঁর বার্তা প্রকাশ করা হয়েছে। যদিও জেলবন্দি ইমরান সরাসরি এক্স হ্যান্ডলটি নিয়ন্ত্রণ করতে পারেন না।

বিস্তারিত...

চীন-রাশিয়া সম্পর্ক: শি-পুতিন দৃঢ় ঐক্যে চ্যালেঞ্জের মুখে পশ্চিমা বিশ্ব

বিশ্বের দিকে দিকে যখন চলছে যুদ্ধের উন্মাদনা, তখন চীন-রাশিয়ার মধ্যে দেখা যাচ্ছে ‘ইস্পাত কঠিন’ ঐক্য। ক্রমবর্ধমান বৈশ্বিক উত্তেজনাসহ পশ্চিমা চাপ উপেক্ষা করে মস্কো-বেইজিং বন্ধুত্ব আরও সুসংহত হয়েছে। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মস্কো সফরে বিষয়টি যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। দেশ দুটির এমন দৃঢ় ঐক্য চ্যালেঞ্জের মুখে ফেলেছে পশ্চিমা বিশ্বকে।

বিস্তারিত...

রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা অনুমোদন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বুধবার রাশিয়ার ওপর নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। এই নিষেধাজ্ঞায় রাশিয়ার তথাকথিত ‘ছায়া’ তেলবহরের ওপর কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার এএফপি জানায়, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর ইইউ ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা দিয়ে আসছে। সর্বশেষ এই নতুন একগুচ্ছ নিষেধাজ্ঞা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অনুমোদন হবে।

বিস্তারিত...

কাতারের উপহার: ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের 'আকাশের প্রাসাদ' জাম্বো জেটের ভেতরে কী আছে!

কাতারের রাজপরিবারের কাছ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রস্তাবিত উপহারটি যেন আকাশে ভাসমান একটি রাজপ্রাসাদ। প্রায় ৪০০ মিলিয়ন ডলারের বিলাসবহুল বোয়িং ৭৪৭ উড়োজাহাজটি ট্রাম্প প্রশাসন গ্রহণ করতে সম্মত হয়েছে বলে জানা গেছে। বিমানটিতে রয়েছে মাস্টার বেডরুম, অতিথি কক্ষ, দুটি সম্পূর্ণ বাথরুম (শাওয়ারসহ), নয়টি ছোট টয়লেট, পাঁচটি ছোট রান্নাঘর এবং একটি ব্যক্তিগত অফিস। পুরোপুরি সুসজ্জিত এই উড়োজাহাজটি মূলত কাতারের রাজপরিবার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিবহনের জন্য ব্যবহৃত হতো।

বিস্তারিত...

ভারত ও পাকিস্তানকে সরাসরি সংলাপের আহ্বান জানাল যুক্তরাষ্ট্র

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে বলে সম্প্রতি দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নয়াদিল্লি ও ইসলামাবাদকে সরাসরি সংলাপের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দফতরের প্রধান উপ-মুখপাত্র থমাস পিগট এক সংবাদ সম্মেলনে ভারত-পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

বিস্তারিত...

পাল্টাপাল্টি হাইকমিশনের কর্মকর্তা বহিষ্কার করল ভারত-পাকিস্তান

যুদ্ধবিরতি হলেও থেমে নেই পাকিস্তান-ভারত উত্তেজনা। এবার পাকিস্তান ও ভারত একে অপরের হাইকমিশনের একজন কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (১৪ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাইকমিশনের এক কর্মকর্তাকে তার মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে।

বিস্তারিত...

ইসরায়েলি আগ্রাসন: এক প্রজন্মের ওপর দুর্ভিক্ষের স্থায়ী প্রভাব পড়ার শঙ্কা

ইসরায়েলি অবরোধে ভয়াবহ দুর্ভিক্ষের মুখে ফিলিস্তিনের গাজার বাসিন্দারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ফিলিস্তিনের একটি প্রজন্মের ওপর দুর্ভিক্ষের স্থায়ী প্রভাব পড়ার শঙ্কা প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার সৌদি আরবে পা রাখার সঙ্গেই গাজায় হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে নতুন করে হামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৮১ ফিলিস্তিনির।

বিস্তারিত...

আবারও ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ

আবার পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান। দুই দেশই জানিয়েছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে পাল্টাপাল্টি কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৪ মে) ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পাকিস্তান হাইকমিশনের একজন কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কারের একদিন পর পাকিস্তান ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের একজন কর্মচারীকে বহিষ্কার করেছে।

বিস্তারিত...

ক্রাউন প্রিন্সকে ট্রাম্প: রাতে আপনি ঘুমান কিভাবে?

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানতে চাইলেন- রাতে আপনি ঘুমান কিভাবে? রিয়াদকে বিশ্বের বড় ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তোলায় ক্রাউন প্রিন্সের প্রশংসা করতে গিয়ে ট্রাম্প এমন অস্বাভাবিক প্রশ্ন করে বসেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

বিস্তারিত...

নতুন বইয়ের তথ্য: বাইডেনই হারিয়ে দেন কমলা হ্যারিসকে

গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান কমলা হ্যারিস। এ হারের পেছনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দায় দেখেন কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারের শীর্ষ উপদেষ্টা ডেভিড প্লাফ। নতুন একটি বইতে প্লাফ তাঁর দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছেন। বইটির নাম অরিজিনাল সিন: প্রেসিডেন্ট বাইডেন’স ডেকলাইন, ইটস কভার-আপ, অ্যান্ড হিজ ডিজাস্টারাস চয়েস টু রান এগেইন। বইটির লেখক সিএনএনের প্রধান ওয়াশিংটন সংবাদদাতা জ্যাক ট্যাপার এবং অ্যাক্সিওসের জাতীয় রাজনৈতিক প্রতিবেদক অ্যালেক্স থম্পসন।

বিস্তারিত...

‘মোদির দিন ফুরিয়ে আসছে’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বলেছেন, মোদি ভারতের সংসদের ভেতরে এবং বাইরে ব্যাপক চাপের মুখে রয়েছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, মোদির দিন ফুরিয়ে আসছে। ভারতে মোদির জনপ্রিয়তা কমছে এবং সাধারণ মানুষ এখন তার বিরুদ্ধে সরব হচ্ছে।

বিস্তারিত...

ভারত-পাকিস্তানে চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ

পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল ভারত-পাকিস্তানে। ৭ থেকে ১০ মে— চারদিনের একটা ‘যুদ্ধ ট্রেলার’ও দেখেছিল বিশ্ব। পারমাণবিক শক্তিধর দুই দেশের সেই যুদ্ধ উন্মাদনা দেখে আঁতকে উঠেছিল বিশ্ব। আপতদৃষ্টিতে এ সংঘর্ষ ভারত-পাকিস্তানের মনে হলেও মূলতি এটি ছিল চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার ছায়াযুদ্ধ। চাঞ্চল্যকর সেই তথ্যই উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে।

বিস্তারিত...

পাকিস্তানের আকাশজয়ী বাজপাখি আয়েশা

রাত গভীর। চারদিকে নিস্তব্ধতা। আর তখনই আকাশে গর্জে উঠল ককপিটে ওত পেতে থাকা পাকিস্তানের আকাশজয়ী ‘বাজপাখি’ আয়েশা ফারুকের ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের এক ঝলক ক্ষিপ্রতা, এক নিখুঁত নিশানা আর সঙ্গে সঙ্গেই ভারতীয় রাফাল পরিণত হলো ধ্বংসস্তূপে। মাত্র ২৭ সেকেন্ডে আক্রমণ, ৮.৭ সেকেন্ডে ধ্বংস এবং ৪ সেকেন্ডের মধ্যেই নিশ্চিহ্ন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ