| ০৫ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

বাড়ল ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি মেয়াদ আবারো বাড়ানো হয়েছে। যুদ্ধবিরতির সময় এবার ১৮ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির সময় বাড়ানোর পাশাপাশি নয়াদিল্লি ও ইসলামাবাদের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস) শিগগিরই আলোচনা করবেন। সেখানে উভয় দেশের ডিজিএমও সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করবেন।

বিস্তারিত...

সংযুক্ত আরব আমিরাত-যুক্তরাষ্ট্রের ২০০ বিলিয়ন ডলার চুক্তি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ২০০ বিলিয়ন ডলারের একাধিক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। চুক্তি স্বাক্ষরের পর বৃহস্পতিবার (১৫ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দুদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিস্তারিত...

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ হাজার

গাজায় ইসরাইলি আগ্রাসনে একদিনে নিহত কমপক্ষে ১৪৩। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ হাজার। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। বৃহস্পতিবার ভোরে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় হামলা চালায় ইসরাইল। এতে নিহত হন অন্তত ৬১ জন। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরের আল-তাওবাহ চিকিৎসা কেন্দ্রেও হামলা চালায় দখলদাররা। সেখানে নিহত হন ১৩ জন। এর মধ্যে শিশুও ছিলো।

বিস্তারিত...

চীনের প্রশংসা: দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় পাকিস্তানের নতুন যুগ

পাক-ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনায় পাকিস্তান যেভাবে তাদের আধুনিক যুদ্ধপ্রযুক্তির শক্তি প্রদর্শন করেছে, তা দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় এক নতুন মানদণ্ড তৈরি করেছে বলে মনে করছে চীন। দেশটির সরকারি মহাকাশ সংস্থা সমর্থিত চায়না স্পেস নিউজ প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে পাকিস্তানের বুদ্ধিদীপ্ত ও নেটওয়ার্কভিত্তিক যুদ্ধ কৌশলের উচ্চ প্রশংসা করা হয়েছে।

বিস্তারিত...

ভারতীয় আগ্রাসনে নিহতদের প্রতি শেহবাজ শরীফের শ্রদ্ধা

শুক্রবার ভারতীয় আগ্রাসনে নিহত বেসামরিক পাকিস্তানি ও সামরিক বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইয়ুম-ই-তাশাকুর উপলক্ষে জারি করা এক বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় উস্কানির বিরুদ্ধে অসাধারণ সাফল্যের জন্য সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে দিবসটি পালন করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগ করবে আরব আমিরাত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যকার সম্পর্ক নিয়ে প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, আগামী ১০ বছরে ইউএই যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

বিস্তারিত...

ভারতের সঙ্গে সংলাপ চায় পাকিস্তান, তালেবান পররাষ্ট্রমন্ত্রীকে ফোন জয়শঙ্করের

ভারতের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় তার দেশ নয়া দিল্লির সঙ্গে কথা বলতে প্রস্তুত।

বিস্তারিত...

তুরস্কে শান্তি আলোচনায় অগ্রগতির আশা নেই: মার্কো রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে তুরস্কে শান্তি আলোচনা থেকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতির আশা তিনি করছেন না।

বিস্তারিত...

গাজায় ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ১৪৩

গাজা উপত্যকায় বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৪৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক। এতে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। শুক্রবার আল জাজিরা এমনটি জানায়।

বিস্তারিত...

পাকিস্তানের ‘চমকপ্রদ সাফল্যের’ ভূয়সী প্রশংসা আজারবাইজানের

প্রেসিডেন্ট আলিয়েভ প্রধানমন্ত্রী শেহবাজকে পাকিস্তানের 'চমকপ্রদ সাফল্যের' জন্য আন্তরিক অভিনন্দন জানান। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার সময় আজারবাইজানের ‘দৃঢ় সমর্থনের’ জন্য দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বিস্তারিত...

৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ মে) সকালে দেশটির পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, এতে কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষতি হয়নি।

বিস্তারিত...

পাকিস্তানের আকাশ যুদ্ধ
: চীনা ‘জে-১০সি’ যুদ্ধবিমানের চমক

১৯৮০-এর দশকের গোড়ার দিকে চীন ছিল একটি নিম্ন আয়ের দেশ। তখন দেশটির প্রতি ১০ জনের ৯ জন চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করতেন। দেশটির বর্তমান যে শিল্প খাত, তখন সেটির অস্তিত্ব ছিল না বললেই চলে। কিন্তু কোনো প্রতিবন্ধকতা আধুনিক চীনের রূপকার দেং জিয়াওপিংকে দমিয়ে রাখতে পারেনি।

বিস্তারিত...

ইউক্রেন শান্তি আলোচনায় থাকছেন না পুতিন ও ট্রাম্প

তুরস্কে বৃহস্পতিবার (১৫ মে) অনুষ্ঠিতব্য ইউক্রেন ও রাশিয়ার প্রথম সরাসরি আলোচনায় উপস্থিত থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

বিস্তারিত...

‘হতাশায় মোদি’ নিতে পারেন বেপরোয়া সিদ্ধান্ত, সতর্ক পাকিস্তান

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আশঙ্কা প্রকাশ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক চাপে পড়ে বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারেন। তিনি বলেন, ‘মোদি বর্তমানে রাজনৈতিকভাবে কোণঠাসা। হতাশা থেকে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিতে পারেন, আর তেমনটা হলে পাকিস্তান কঠোর জবাব দেবে।’

বিস্তারিত...

ইসরাইলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ আখ্যা স্পেন প্রধানমন্ত্রীর, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন

ইসরাইলকে প্রথমবার ‘গণহত্যাকারী রাষ্ট্র’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, স্পেনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে। বুধবার পার্লামেন্ট অধিবেশনে স্পেনের কাতালান রাজ্যের এমপি গ্যাব্রিয়েল রাফিয়ানের এক সমালোচনার প্রতিক্রিয়ায় সানচেজ বলেন, আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, জনাব রাফিয়ান— একটি ‘গণহত্যাকারী রাষ্ট্র’ সঙ্গে আমরা আর বাণিজ্যিক সম্পর্ক রাখছি না। তাদের সঙ্গে কোনো বাণিজ্য হবে না।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ