আলবেনিয়ার রাজধানী তিরানায় অনুষ্ঠিত হয়েছে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলন। ইউরোপের প্রায় সব দেশের শীর্ষ নেতারাই অংশ নিয়েছেন এই গুরুত্বপূর্ণ আয়োজনে। সম্মেলন উপলক্ষে আলবেনিয়ার পক্ষ থেকে আয়োজন করা হয় লাল গালিচা সংবর্ধনার।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতি টানতে দীর্ঘ তিন বছর পর শুক্রবার (১৬ মে) প্রথমবার সরাসরি আলোচনায় বসেন দু’দেশের প্রতিনিধিরা। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত দুই ঘণ্টার কম সময়ের বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দেশ দুইটি। তবে উভয় দেশ এক হাজার করে যু্দ্ধবন্দি বিনিময়ে একমত হয়েছে।
পাকিস্তান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী। আমরা প্রায় ৯০ হাজার মানুষের জীবন হারিয়েছি এবং আমাদের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১৫০ বিলিয়ন ডলারের বেশি। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের এই প্রচেষ্টা কেবল নিজের সীমান্তের ভেতরে শান্তি ফিরিয়ে আনার জন্য ছিল না, বরং গোটা বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেও পরিচালিত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সফরে গিয়ে এক ব্যবসায়িক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডনক) প্রধান সুলতান আল জাবের তাকে উপহার হিসেবে একটি ক্যাপসুলে তেলের ফোঁটা দেন। এই তেল মুরবান নামে পরিচিত, যা পৃথিবীর সেরা মানের তেল হিসেবে বিবেচিত হয়। তবে ট্রাম্প কৌতুক করে বলেন, এটা পৃথিবীর সেরা তেল, কিন্তু আমাকে শুধু এক ফোঁটা দেওয়া হলো। আমি খুব খুশি নই। তার এ মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ে।
পাকিস্তান সম্পূর্ণভাবে ‘সন্ত্রাস রপ্তানি’ বন্ধ না করা পর্যন্ত সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে— এমনটা জানিয়েছে ভারত সরকার। ভরত সরকারের জলশক্তি মন্ত্রণালয় তাদের মাসিক প্রতিবেদনে মন্ত্রিপরিষদের সচিবকে এই বার্তা দিয়েছে।
মিয়ানমারের ইয়াংগুনের থিলাওয়া মাল্টিপারপাস ইন্টারন্যাশনাল টার্মিনাল প্রকল্প থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিশ্চিত করেছে জাপানের তিনটি শীর্ষস্থানীয় কোম্পানি— কামিগুমি, সুমিতোমো কর্পোরেশন এবং টয়োটা টসো। প্রকল্পটিতে সামরিক মালিকানাধীন মিয়ানমা ইকোনমিক হোল্ডিংস লিমিটেডের (এমইএইচএল) সঙ্গে সংশ্লিষ্টতার কারণে মিয়ানমার ও জাপানের নাগরিক সংগঠনগুলোর ক্রমবর্ধমান চাপের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি তিনটি।
১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠাতে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
২৪ ঘণ্টায় ইসরাইলি আগ্রাসনে গাজায় কমপক্ষে ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, অপারেশন ‘গিডিয়নের রথ’ অভিযানের শুরুতে গাজায় ব্যাপক আক্রমণ চালানো হয়েছে। এর মাধ্যমে ইসরাইলি সেনারা গাজা উপত্যকার নিয়ন্ত্রিত এলাকা দখল করার পরিকল্পনা করেছে।
গাজায় অবরোধের দশ সপ্তাহ পর এক ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে লাখ লাখ মানুষ। খাবার ও ওষুধের সঙ্কটের পাশাপাশি শিশুদের অনাহারে ঘুমাতে হচ্ছে। এমনই করুণ চিত্র তুলে ধরেছেন গাজাবাসী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ইউক্রেনের হয়ে লড়াই করার অভিযোগে অস্ট্রেলিয়ার এক নাগরিককে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়া। শুক্রবার অধিকৃত পূর্ব ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত একটি আদালত ৩৩ বছর বয়সী অস্কার জেনকিন্সকে ভাড়াটে সৈনিক হিসেবে লড়াই করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন এলাকায় মকড্রিল করল ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার (১৬ মে) রাজ্যটির মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন সেতু এবং রেললাইনসহ একাধিক এলাকাগুলোয় মকড্রিল বা কৃত্রিম মহড়া করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), রাজ্য পুলিশ, গোয়েন্দা বিভাগ, ফারাক্কা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীদের একটা বড় টিম।
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী তাড়াতে ২০২৫ সালকে এনফোর্সমেন্ট বর্ষ ঘোষণা করেছে দেশটির সরকার। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের ধরতে বিদেশি নাগরিকদের ‘হটস্পট’-এ বড় আকারে অভিযান জোরদার করতে অভিবাসন বিভাগকে নির্দেশ দিয়েছে। শুক্রবার (১৬ মে) অভিবাসন বিভাগের এক্সিলেন্স সার্ভিস অ্যাওয়ার্ড (এপিসি) প্রদানের পর এক সংবাদ সম্মেলনে অবৈধ অভিবাসী ইস্যুতে কথা বলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। অনুষ্ঠানে অভিবাসন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবানও উপস্থিত ছিলেন।
তিন বছর পর আবারও একই কক্ষে বৈঠকে বসেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। বসফরাসের তীরে তুরস্কের ইস্তাম্বুলে এই শান্তি আলোচনা শুরু হলেও দু’পক্ষের মধ্যে যে তীব্র মতবিরোধ, তার প্রমাণ মিলেছে শুরুতেই। আন্তর্জাতিক রীতিনীতিতে সাধারণত বৈঠকের আগে করমর্দন করে একে অন্যকে স্বাগত জানায় আলোচক দু’পক্ষই।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানকে ইরানের ড্রোনের আদলে ‘দামে কম, দ্রুতগতির ও প্রাণঘাতি’র ড্রোন তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। কাতার সফরকালে গত বৃহস্পতিবার (১৬ মে) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি এ কথা বলেন।
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সম্ভাব্য বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি ইসরায়েল ও সিরিয়ার নতুন শাসকগোষ্ঠীর মধ্যে গোপন আলোচনা চলছে- এমন খবর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। শুক্রবার (১৬ মে) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলি তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।