যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে কারফিউ ঘোষণা করেন মেয়র কারেন ব্যাস। বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
ভারতের ছত্তিশগড় রাজ্যে ও আশেপাশের অঞ্চলে মাওবাদ বিরোধী অভিযানের নামে এনকাউন্টারে একের পর এক মাওবাদী শীর্ষ নেতাদের হত্যার প্রতিবাদে সরব হয়েছে ভারতের বামপন্থী রাজনৈতিক দলগুলি। মাওবাদ বিরোধী অভিযানের বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে পাঁচটি বামপন্থী দল।
আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট এবং অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারের ৬ বছরের কারাদণ্ড বহাল রেখেছে দেশটির উচ্চ আদালত। এই রায়ের ফলে তিনি আর কখনো কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না। আদালতের এই রায়ে ক্রিস্টিনার রাজনৈতিক জীবনে যবনিকা পতন হতে চলেছে।
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত একদিনে ৩২৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে ভারতে মঙ্গলবার সকাল পর্যন্ত সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬৮১৫ জন। ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার মেয়াদে ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করতে আগ্রহ প্রকাশ করেছেন। এই তথ্য উঠে এসেছে যখন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন একটি পাকিস্তানি সংসদীয় প্রতিনিধি দল ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিশেষ করে, তারা আন্ডার সেক্রেটারি ফর পলিটিকাল অ্যাফেয়ার্স অ্যালিসন হুকারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
হঠাৎ যদি আমেরিকার বুকে পরমাণু বোমা বিস্ফোরিত হয়! যদি মুহূর্তে শহরের পর শহর ধ্বংস হয়! তাহলে বাঁচবে কারা? কোথায় যাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা? এই প্রশ্নের উত্তর হয়তো লুকিয়ে আছে বিশাল এক ভূগর্ভস্থ জগতের ভিতরে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি পডকাস্টে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন মার্কিন সরকারি কর্মকর্তা ক্যাথরিন অস্টিন ফিটস।
ইরান, আফগানিস্তান ও হাইতিসহ ১২টি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ‘বিপজ্জনক বিদেশি অ্যাক্টরদের থেকে যুক্তরাষ্ট্রবাসীকে রক্ষার’ জন্য তিনি এই নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) গাজা উপত্যকায় যুদ্ধবিরতির বিষয়ে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটে একমাত্র যুক্তরাষ্ট্রই এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে ১৪ সদস্যদেশ প্রস্তাবের পক্ষে সমর্থন দেয়। এ খবর দিয়েছে আল জাজিরা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পর এবার পাকিস্তানের সাহায্যার্থে এগিয়ে এল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। পাকিস্তানের জন্য ৮০০ মিলিয়ন ডলার ঋণ মঞ্জুর করেছে তারা। সংস্থার দাবি, এই অর্থ মঞ্জুর করা হয়েছে পাকিস্তানের অর্থভাণ্ডার ও আর্থিক সংস্কারের কথা মাথায় রেখে। যদিও ভারত এডিবি- এর পদক্ষেপের তীব্র বিরোধিতা করে বলেছে ইসলামাবাদ সামরিক ব্যবহারের জন্য উন্নয়ন তহবিল ব্যবহার করছে। সেইসঙ্গে ব্যাংকটিকে আসন্ন ঋণ ঝুঁকি সম্পর্কেও সতর্ক করেছে ভারত।
আবারও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত কর ও ব্যয় বিলের সমালোচনা করলেন টেসলা কর্তা ইলন মাস্ক। তিনি জনপ্রতিনিধিদের অবিলম্বে ‘বিলটিকে বাতিল’ করার জন্য চাপ দিতে মার্কিন নাগরিকদের আহ্বান জানিয়ে বলেছেন, ‘কিল দ্য বিল’।
সোনা বানু এখনও আতঙ্কে কেঁপে ওঠেন যখন গত কয়েক দিনের ঘটনা মনে পড়ে। ৫৮ বছর বয়সী এই নারী ভারতের উত্তর-পূর্ব আসামের বরপেটা জেলার বাসিন্দা। তিনি জানান, গত ২৫ মে তাকে স্থানীয় থানায় ডেকে পাঠানো হয় এবং পরে বাংলাদেশ সীমান্তের এক পয়েন্টে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ও আরও প্রায় ১৩ জনকে জোর করে বাংলাদেশে ঠেলে দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহযোগীরা তার কথিত মানসিক অবক্ষয়কে লুকিয়ে রেখে নথিতে স্বাক্ষর করার জন্য বাইডেনের হয়ে বেআইনিভাবে অটোপেন ব্যবহার করেছিলেন। এমনই অভিযোগ তুলেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিষয়টি জানতে এবার হোয়াইট হাউসের আইনজীবীকে তদন্তের নির্দেশ দিলেন ট্রাম্প।
বাণিজ্যে ঘাটতি। ভারতের মোদি সরকার নানাভাবে বাংলাদেশি পণ্য যাতে ভারতে ঢুকতে না পারে তার জন্য বিধিনিষেধ আরোপ করেছে। কিন্তু তারপরও কলকাতা থেকে মুর্শিদাবাদ- এখনো দোকানে দোকানে বাংলাদেশি মালে সয়লাব।
মুসলমানদের পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার কথা বলেছেন মসজিদুল হারামের ইমাম শায়খ ড. সালেহ বিন হুমাইদ। বৃহস্পতিবার মসজিদে নামিরায় হজের খুতবায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ঈমানদারদের উচিত আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বন করা। তাকওয়া ঈমানদারের বৈশিষ্ট্য। তিনি বলেন, শয়তান মুসলমানদের প্রকাশ্য শত্রু। মুসলমানদের উচিত পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা।
এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক চুক্তি লঙ্ঘনের গুরুতর অভিযোগ করেছে চীন। গত মাসে বিশ্ব বাণিজ্য ঝুঁকির কথা বিবেচনা করে পাল্টাপাল্টি শুল্ক স্থগিত করে শক্তিশালী অর্থনীতির এ দুই দেশ। এক মাসের মধ্যেই যা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে উভয় পক্ষ। ১২ই মে ৯০ দিনের জন্য পারস্পরিক শুল্ক আরোপ থেকে বিরত থাকার চুক্তি করে ওয়াশিংটন ও বেইজিং।