ইতিহাসবিদ, প্রাক্তন অপেশাদার বক্সার ও ‘জাতীয়তাবাদী’ হিসেবে পরিচিতি কারোল নাওরোকি পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে অতি অল্প ব্যবধানে জয়ী হয়েছেন।
বহু বছর ধরে কলকাতার রেড রোডে দুই ঈদের (ঈদুল ফিতর ও ঈদুল আযহা) নামায আয়োজন করে কলকাতা খিলাফত কমিটি। কখনোই কোনও সমস্যা তৈরি না হলেও এ বছর ভারতীয় সেনার তরফে অনুমতি প্রত্যাখ্যানের খবর প্রকাশ্যে আসে। যার ফলে মুসলিমদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বলা যেতে পারে এক প্রকার ঈদের নামায নিয়ে সংশয় দেখা দিয়েছিল। সেই সমস্যা মিটেছে। কলকাতার রেড রোডেই ঈদুল আযহার নামায অনুষ্ঠিত হবে।
যুদ্ধবিরতি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে হামাস ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায়। শনিবার হামাস জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবকে প্রত্যাখ্যান করেনি, বরং একটি স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে কাতার ও মিশরের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে। তবে এই জবাবকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।
৭২তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াঙ্গশ্রী। এবারের প্রতিযোগিতা হায়দরাবাদে ভারতের অনুষ্ঠিত হয়েছিল। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হাসেট দেরেজে। ভারতের মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া নন্দিনী গুপ্ত শেষ করলেন প্রথম কুড়িতে।
ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার একটি অঞ্চলে পৃথকভাবে দুটি সেতু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৭ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন। রুশ তদন্তকারীরা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৫০ মিনিটে ব্রায়ানস্ক অঞ্চলের একটি হাইওয়ে সেতুর নিচ দিয়ে গন্তব্যে যাওয়ার সময় সেটি উড়িয়ে দেয়া হয়।
পশ্চিমতীরের রামাল্লায় সৌদি আরবের নেতৃত্বে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল পাঁচ আরব দেশ ও তুরস্কের। রোববার (১ জুন) হতে যাওয়া এই বৈঠকে বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, মিসর এবং জর্ডানের মন্ত্রীদের ফিলিস্তিনে বৈঠকটিতে অংশ নেওয়ার কথা ছিল। শনিবার (৩১ মে) জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাধার কারণে তাদের বৈঠকটি বাতিল করা হয়েছে।
গাজায় নির্বিচার গণহত্যা ও মানবিক অবরোধ নিয়ে বৈশ্বিক চাপের মধ্যেই ইউরোপের কেন্দ্র থেকে ভেসে এলো স্পেনের বজ্রনিনাদ। ‘ইসরাইলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা চাই’—আর তাতেই কাঁপতে শুরু করেছে তেল আবিব।
যুক্তরাজ্যে ডিসপোজেবল (একবার ব্যবহারযোগ্য) ই-সিগারেট বা ভ্যাপ বিক্রি ও সরবরাহের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে রোববার থেকে। শিশু-কিশোরদের স্বাস্থ্য সুরক্ষা ও ‘একবার ব্যবহার করে ফেলে দেওয়ার প্রবণতা’ বন্ধ করতেই এ পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার।
ইলন মাস্ক এখন তার ব্যবসায়িক উদ্যোগে মনোনিবেশ করার জন্য ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগ (DOGE) থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং তার মন্ত্রিসভার কর্মকর্তারা এই শূন্যস্থান পূরণ করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বেড়ে গেছে। ভারতের পূর্বাঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ‘চিকেনস নেক’ করিডোর ঘিরে নয়াদিল্লি প্রতিরক্ষা বলয় গড়ছে। তারই অংশ হিসেবে শিলিগুড়ি করিডোরে এবার রাফাল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করলো ভারত।
সাময়িকভাবে স্থগিত হওয়া শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার প্রক্রিয়া খুব শিগগিরই আবার শুরু হবে বলে আশ্বাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ মে) দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, স্টুডেন্ট ভিসা প্রক্রিয়াকরণে বর্তমান স্থগিতাদেশটি অস্থায়ী। এটি দীর্ঘস্থায়ী হবে না।
ইরান ইস্যুতে উভয় সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। একদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অন্যদিকে আরব রাষ্ট্রগুলো ইরানে হামলার তীব্র বিরোধিতা করছে। চলতি মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেন। এই সফরে তিনটি দেশের নেতারা ট্রাম্পকে অনুরোধ করেন, ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে তার দেশ যেন কোনো হামলা না চালায়।
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কঠোর অভিযান চালিয়েছে সৌদি আরব। দেশটিতে এ অভিযানে ১২০ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় দুর্নীতি প্রতিরোধক সংস্থা নাজহা এই মাসে ৪৩৫ সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে ১২০ জনকে দুর্নীতির সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। ।
হজযাত্রীদের জন্য সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, এবার হজের মৌসুমে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। শুক্রবার (৩০ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) হজযাত্রীদের জন্য একটি আবহাওয়া সতর্কতা জারি করেছে। এ সতর্কবার্তায় পবিত্র স্থানগুলোতে গরম থেকে অত্যন্ত গরম আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা সুব্রহ্মণ্যম স্বামী স্বীকার করেছেন, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছিল। পাকিস্তানি গণমধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এক সাক্ষাৎকারে স্বামী বলেন, পাকিস্তান চীনা যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় বিমানগুলিকে পরাজিত করেছিল।