| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদরদপ্তর ধ্বংসের দাবি ইসরাইলের

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 19-06-2025 ইং
  • 133403 বার পঠিত
ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদরদপ্তর ধ্বংসের দাবি ইসরাইলের
ছবির ক্যাপশন: ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদরদপ্তর ধ্বংসের দাবি ইসরাইলের

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিসর বাড়িয়ে এবার দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদরদপ্তর ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।  বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কাটজ লিখেছেন- আমাদের বিমানবাহিনী ইরানি শাসকগোষ্ঠীর অভ্যন্তরীণ নিরাপত্তা সদরদপ্তর- যা স্বৈরশাসকের প্রধান দমনযন্ত্র- সম্পূর্ণ ধ্বংস করেছে। তিনি আরও বলেন, আমরা যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম, তেমনই প্রতীকী শক্তির কেন্দ্রগুলোতে আঘাত হানছি এবং সর্বত্র আয়াতুল্লাহ (আলি খামেনি)-দের শাসনব্যবস্থাকে আক্রমণ করছি। ‘ঘূর্ণিঝড়’ তেহরানে আঘাত হানছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিল। এতে আরও বলা হয়, ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে বিশালাকৃতির বাসিজ প্রতিরোধ বাহিনী (বাসিজ রেজিট্যান্স ফোর্স)। তারা দেশজুড়ে রাজনৈতিক বিরোধ ও বিক্ষোভ দমন করে থাকে। 

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলছে, ইরানের পক্ষ থেকে আসা পারমাণবিক হুমকি শেষ করতে এসব হামলা জরুরি। অন্যদিকে ইরান বলছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুধুই বেসামরিক উদ্দেশ্যে। ওদিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরাইলকে সমর্থন দিয়ে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের দিকে অগ্রসর হচ্ছেন। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, আমি এটা করতে পারি, আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কী করব। তবে এটা বলতে পারি- ইরান এখন কঠিন সমস্যায় আছে। তিনি আরও বলেন, তারা এখন আলোচনা করতে চায়। আর আমি বলছি, এতো মৃত্যু ও ধ্বংস হওয়ার আগে তারা আমার সঙ্গে কেন আলোচনা করেনি?

তবে ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধে সরাসরি আঘাত হানার পরিকল্পনা থেকে পিছু হটেছেন। মঙ্গলবার ট্রাম্প বলেন, খামেনিকে লক্ষ্যবস্তু বানানো খুবই সহজ হতো। তবে এখনই তেমন কিছু করার পরিকল্পনা নেই। অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে- যদি তারা এই যুদ্ধে হস্তক্ষেপ করে, তবে তা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়াতে পারে। খামেনি বলেন, আমরা কখনো আত্মসমর্পণ করব না।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ