| ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

ইসরাইল-ইরান প্রায় একই সঙ্গে এসে বলেছিল, 'শান্তি': ট্রাম্প

ইসরাইল এবং ইরান প্রায় একই সঙ্গে তার কাছে এসেছিল এবং বলেছিল, শান্তি; এ মুহূর্তে আমি জানতাম এখন সময়। সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির বিষয়ে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিস্তারিত...

ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু: ট্রাম্প

ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর এ যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইরান ও ইসরায়েলি সংবাদমাধ্যম যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত...

মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার পর হু হু করে কমেছে তেলের দাম

মার্কিন বিমানঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে কমেছে। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা সত্ত্বেও তাৎক্ষণিকভাবে তেল সরবরাহ ব্যাহত করবে না। সূত্র: দ্য গার্ডিয়ান

বিস্তারিত...

মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি হামলার শিকার হয়েছে। দেশটির হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

ইরানি হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইসরাইলের শত শত মানুষ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা জেরে ইসরাইলের দক্ষিণাঞ্চলে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসরাইলের জ্বালানিমন্ত্রী এলি কোহেনের বরাত দিয়ে বিবিসি জানায়, আজ সকালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রায় ৮ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জ্বালানিমন্ত্রী বলেছেন, কর্তৃপক্ষ ‘হামলায় বৈদ্যুতিক স্থাপনায় ক্ষয়ক্ষতির আশঙ্কায় আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল।’ তিনি ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার লক্ষ্য ছিল তাদের।

বিস্তারিত...

বিশ্বের নজরে ‘বাঙ্কার বাস্টার’ এবং ‘বি ২ বোম্বার’

মার্কিন সেনাবাহিনীর বি২ স্পিরিট বোমারু বিমান শনিবার ইরানের তিনটি পরমাণু কেন্দ্র নাতানজ, ফোরদো এবং ইসফাহানে হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির মুকুটমণি ফোরদো বিপর্যস্ত। এই বি২ বোমারু বিমান মার্কিনি সেনাবাহিনীর সবথেকে উন্নত কৌশলগত অস্ত্রগুলোর মধ্যে একটি।

বিস্তারিত...

ট্রাম্পের হামলা, ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকি বিশ্ব অর্থনীতিতে আশঙ্কা বাড়িয়ে দিয়েছে

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অনিশ্চয়তা বিশ্ব বাজারকে অস্থির করে তুলেছে। বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, হরমুজ প্রণালী সম্ভাব্য বন্ধের ফলে অপরিশোধিত তেলের দাম বেড়ে যেতে পারে, মার্কিন মুদ্রাস্ফীতি তীব্র হতে পারে এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর পরিকল্পনা জটিল হয়ে উঠতে পারে। তারা যোগ করেছেন, ভূ-রাজনৈতিক ধাক্কা থেকে সোনা আরও বেশি লাভবান হবে।

বিস্তারিত...

ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার ঝুঁকি কী কী?

মার্কিন যুদ্ধবিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। যেগুলোকে ইরানের সাথে চলমান যুদ্ধে ইসরাইলি বিমানগুলো লক্ষ্যবস্তু করেছিল। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল ফোরদো।

বিস্তারিত...

মিয়ানমার সংকট সমাধানে আসিয়ান-ওআইসির সহযোগিতা চায় মালয়েশিয়া

মিয়ানমারে চলমান সংকট সমাধানে আসিয়ান ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানিয়েছে আসিয়ান চেয়ার মালয়েশিয়া।

বিস্তারিত...

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অবৈধ: পুতিন

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা কোনোভাবেই বৈধতা দেয়া যায়না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কার্যত এই মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে অবৈধ ঘোষণা করলেন তিনি। সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।

বিস্তারিত...

ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের

তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পাল্টা করণীয় ঠিক করতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার লক্ষ্যে মস্কোয় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আজ (সোমবার, ২৩ জুন) পুতিনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এরমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিস্তারিত...

ইরানকে হরমুজ প্রণালী বন্ধ না করতে চীনের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়ে ইরান যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে বাধা দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর বিবিসির। বিশ্বের প্রায় এক চতুর্থাংশ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ইরানের সংসদ হরমুজ প্রণালী বন্ধের একটি প্রস্তাব অনুমোদন করেছে। এর পরিপ্রেক্ষিতে মার্কো রুবিও ফক্স নিউজকে বলেছেন, ‘আমি চীন সরকারকে বলবো, তারা যেন এ বিষয়ে ইরানকে ফোন করে, কারণ চীন তেলের জন্য এই প্রণালীর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।’

বিস্তারিত...

ইরানে মার্কিন হামলার পর মুখ খুললেন খামেনি

ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর প্রথমবারের মতো কথা বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ‘শাস্তি অব্যাহত’ থাকবে বলে প্রতিজ্ঞা করেন। সোমবার (২৩ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ইরানের হয়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে যারা

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

বিস্তারিত...

ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের কাছে মালয়েশিয়ার আহ্বান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল যখন অন্য দেশের ওপর হামলা চালায় এবং নিরীহ মানুষকে হত্যা করে, তখন প্রতিক্রিয়া আসা স্বাভাবিক। আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে। খবর আলজাজিরার

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ