| ০২ মার্চ ২০২৬
সকল খবর

গত ৯ মাসে সাম্যসহ জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলায় নিহত দুই : বাংলাফ্যাক্ট

গত ৯ মাসে সাম্যসহ জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ টি হামলার ঘটনার মধ্যে ২৮টিতে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে শনাক্ত করেছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয় যে গত ৯ মাসে সাম্যসহ জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলায় নিহত হয়েছে দুইজন।

বিস্তারিত...

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজন খালাস

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বিস্তারিত...

আট মাসে ১৯২ একর জমি, ২৮ ভবন ও ৩৮ ফ্ল্যাট জব্দ

দুর্নীতি দমন কমিশন (দুদক) আট মাসে দুর্নীতির দায়ে অভিযুক্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের বিপুল পরিমাণ সম্পদ জব্দ করেছে। এর মধ্যে রয়েছে বাড়ি, ফ্ল্যাট, বাণিজ্যিক স্থাপনা ও জমি।

বিস্তারিত...

পুশ-ইন চেষ্টা, বিজিবির চেষ্টায় ব্যর্থ বিএসএফ

গত কিছুদিন ধরেই ভারতে ‘অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি’ হিসেবে চিহ্নিতদের অনেককে সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশ-ইন করা হচ্ছে। খাগড়াছড়ি, কুড়িগ্রাম, সিলেট ও মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরসহ বেশকিছু সীমান্ত দিয়ে পুশ-ইন করার চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বিস্তারিত...

৭ দিনে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২০০, অস্ত্র-বোমা উদ্ধার

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে সাত দিনে ২০০ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, হাতবোমা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

মুন্সীগঞ্জে মধ্যরাতে আগুনে পুড়ল শতাধিক দোকান

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ড হয়েছে। এতে বাজারের শতাধিক দোকান পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

বিস্তারিত...

এজেন্ট ব্যাংকিংয়ে আমানত বেড়েছে ১৬ শতাংশ

চলতি বছরের মার্চ মাস শেষে এজেন্ট ব্যাংকিংয়ে আমানতের পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেড়েছে; আর ঋণ বিতরণ বেড়েছে ৬১ শতাংশের মত।

বিস্তারিত...

বাজেট ২০২৫-২৬: ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়া কমতে পারে

বাজেট ঘাটতি কমাতে সরকার আগামী অর্থবছরে ব্যাংক ঋণ নেওয়া অনেক কমানোর পরিকল্পনা করছে। পাশাপাশি, সামগ্রিক বাজেটের আকার ছোট করার পরিকল্পনাও হয়েছে। আগামী অর্থবছরের ব্যাংক ঋণের পরিমাণ চলতি অর্থবছরের মূল লক্ষ্যমাত্রা থেকে প্রায় ২৫ শতাংশ কমিয়ে এক লাখ চার হাজার কোটি টাকা করা হবে।

বিস্তারিত...

আওয়ামী লুটেরাতন্ত্র: ‘দরবেশ বাবা’ এবং ৪০ চোর

আলিবাবা এবং ৪০ চোরের বদলে শেখ হাসিনার আমলে হয়েছে ‘দরবেশ বাবা এবং ৪০ চোরের গল্প’। যে গল্প আরব্য রজনির গল্পের চেয়েও রোমাঞ্চকর। পার্থক্য হলো আলিবাবা কেবল আরব্য রজনির একটি লোককাহিনি। আর দরবেশ বাবা একালের সত্য ঘটনা। এ দরবেশ বাবা আর কেউ নন, সাবেক প্রধানমন্ত্রীর ‘ক্যাশিয়ার উপদেষ্টা’ সালমান এফ রহমান।

বিস্তারিত...

হাতিরঝিলে উল্টো পথে যান চলাচল বন্ধের নির্দেশ

রাজধানীর হাতিরঝিল এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম রিজু। হাতিরঝিল এলাকাকে একটি দর্শনার্থীবান্ধব ও পরিবেশের জন্য নিরাপদ স্থান হিসাবে গড়ে তোলার জন্য রাজউকের নিয়মিত তদারকির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় রাজউক চেয়ারম্যান হাতিরঝিল পরিদর্শন করেন।

বিস্তারিত...

হাসিনার উপদেষ্টা তারিক সিদ্দিক, স্ত্রী ও মেয়ের ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, স্ত্রী শাহীন সিদ্দিক এবং মেয়ে নুরিন সিদ্দিকের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৩টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৬ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার ২৭১ টাকা রয়েছে।

বিস্তারিত...

জুলাই অভ্যুত্থান: জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ এবং এভিডেন্স হিসেবে সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মের নলেজে রাখা ও রিসার্চের উদ্দেশ্যে সংরক্ষণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক সম্পূরক আবেদনের শুনানি শেষে বুধবার (১৪ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী তানভীর আহমেদ।

বিস্তারিত...

সাবেক ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেফতার

জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৭ জনকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত। কারাগার থেকে আজ তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

বিস্তারিত...

সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যার ঘটনায় রাজধানীর বংশাল থানায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।

বিস্তারিত...

ফেসবুক ও ইউটিউবসহ আওয়ামী লীগের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি

আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এ সংক্রান্ত চিঠি দেয়। ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘ব্লক’ করতে এ চিঠি দেয়া হয়।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ