| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


হাসিনা সরকারের দমনপীড়নের কারণেই শান্তি সূচকে বাংলাদেশের অবনতি ঘটেছে : বাংলাফ্যাক্ট

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 30-06-2025 ইং
  • 120868 বার পঠিত
হাসিনা সরকারের দমনপীড়নের কারণেই শান্তি সূচকে বাংলাদেশের অবনতি ঘটেছে : বাংলাফ্যাক্ট
ছবির ক্যাপশন: হাসিনা সরকারের দমনপীড়নের কারণেই শান্তি সূচকে বাংলাদেশের অবনতি ঘটেছে : বাংলাফ্যাক্ট

হাসিনা সরকারের দমনপীড়নের কারণেই শান্তি সূচকে বাংলাদেশের ব্যাপক অবনতি ঘটেছে বলে বিশ্ব শান্তি সূচক সংক্রান্ত প্রতিবেদন বিশ্লেষণ করে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, বিশ্ব শান্তি সূচক সংক্রান্ত মূল রিপোর্টের দ্বিতীয় পৃষ্ঠায় এক্সিকিউটিভ সামারি অংশে লেখা রয়েছে, হাসিনা সরকারের দমনপীড়নের কারণেই শান্তি সূচকে বাংলাদেশের ব্যাপক অবনতি ঘটেছে। বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশ ৩৩ ধাপ পিছিয়েছে, যার অন্যতম কারণ জুলাই-আগস্টে শেখ হাসিনা সরকারের চালানো হত্যাযজ্ঞ।

রিসার্চ টিম জানায়, অনেকে এই অবনতিকে বর্তমান সরকারের ব্যর্থতা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরছেন এবং বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম ও ফটোকার্ড দেখে অনেক পাঠক বিভ্রান্ত হচ্ছেন। প্রকৃতপক্ষে বিশ্ব শান্তি সূচক রিপোর্টটি এ বছর প্রকাশিত হলেও এই সূচক তৈরি হয়েছে ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কাল বিবেচনা করে।

মূল রিপোর্টের দ্বিতীয় পৃষ্ঠায় এক্সিকিউটিভ সামারি অংশে বাংলাদেশের সূচকের এই অবনতির কারণ হিসেবে  লেখা রয়েছে, হাসিনা সরকারের দমনপীড়নের কারণেই শান্তি সূচকে বাংলাদেশের ব্যাপক অবনতি ঘটেছে।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ