| ০২ মার্চ ২০২৬
সকল খবর

সামিট-ইউনাইটেডসহ ১৫৮ বিদ্যুৎকেন্দ্রের নথি নিল দুদক, ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট ১ লাখ কোটি

পতিত সরকারের আমলে বিদ্যুৎখাতে হঠাৎ ফুলে ফেঁপে ওঠা ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা ইউপিজিডিসিএল, সামিট পাওয়ার লিমিটেডসহ ১৫৮টি বিদ্যুৎ কেন্দ্রের যাবতীয় নথি নিজেদের হেফাজতে নিয়েছে দুর্নীতি দমন কমিশন—দুদক। এসব নথিতে দেখা গেছে, গত ১৫ বছরে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে চলেছে হরিলুট। এসময় বিদ্যুৎখাতে মোট ব্যয় হয়েছে পৌনে ৪ লাখ কোটি টাকা (২ হাজার ৮৩০ কোটি ডলার)।

বিস্তারিত...

এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বহুজাতিক ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার জারি করেছেন আদালত। একই সাথে এদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুল কাউসার ভূঁইয়া ও তার স্ত্রী লুৎফুন নাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

পুশইন বন্ধে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা

সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দি‌ল্লি‌কে কূটনৈতিক পত্র দিয়েছে ঢাকা। গত ৯ মে পত্রটি দেওয়া হয় বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। পত্রে বলা হয়, পুশইনের পদক্ষেপ গভীর উদ্বেগের, যা চূড়ান্তভাবে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলছে এবং জনমনে নেতিবাচক মনোভাবও তৈরি করছে।

বিস্তারিত...

জেনোসাইডের সংজ্ঞা নিয়ে চিফ প্রসিকিউটরের বক্তব্য ভুলভাবে প্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

জেনোসাইডের সংজ্ঞা নিয়ে চিফ প্রসিকিউটরের বক্তব্য ভুলভাবে প্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয় যে, ‘বিভিন্ন গণমাধ্যমে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বরাত দিয়ে ‘জুলাই-আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি : চিফ প্রসিকিউটর’ শিরোনামে খবর প্রকাশ হয়েছে, যা পাঠককে ভুল বার্তা দিতে পারে। মূলত তিনি জুলাইয়ের ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনাকে প্রচলিত ভাষায় গণহত্যা বললেও আন্তর্জাতিক আইনের পরিভাষায় মাস কিলিং এবং জেনোসাইডের যে পার্থক্য আছে, সেটি স্পষ্ট করেন। তার এই বক্তব্যকেই ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এসব শিরোনামে।

বিস্তারিত...

শিশু আছিয়া হত্যা মামলার রায় ১৭ মে

মাগুরা জেলায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ ১৭ মে শনিবার নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ রায় ঘোষণার দিন ধার্য করেন।

বিস্তারিত...

হত্যা মামলায় গ্রেপ্তার মমতাজ, ৭ দিনের রিমান্ড আবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে মিরপুর থানা পুলিশ। এছাড়া ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

বিস্তারিত...

শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত পৌনে ১২টার দিকে মমতাজকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

বেনজীরের মেয়ের দুবাইয়ের ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে থাকা দুবাইয়ের একটি ফ্ল্যাট জব্দ ও দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের করার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিস্তারিত...

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় সরকারকে জবাবদিহি করতে হবে : সারজিস

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ছেড়ে পালিয়েছেন। তিনি পালিয়েছেন, না তাকে পালাতে দেওয়া হয়েছে। এজন্য আমি মনে করি, সরকারকে অর্থাৎ প্রফেসর ডক্টর ইউনূস ও ডক্টর আসিফ নজরুলকে সরাসরি জবাবদিহি করতে হবে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আওলিয়ার মাজারে ওরশ শরিফ ও মেলা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিস্তারিত...

ভোটারবিহীন নির্বাচন: শেখ হাসিনাসহ সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা

দেশে ভোটারবিহীন নির্বাচন করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কমিশনারদের বিরুদ্ধে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে আজ বৃহস্পতিবার এ মামলাটি করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া।

বিস্তারিত...

জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়ে বাংলাদেশ ১৩০তম

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত মঙ্গলবার প্রকাশিত ইউএনডিপির প্রতিবেদন অনুসারে, মানব উন্নয়ন সূচকে এবার ১৯৩টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩০তম। এর আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৩১তম। ২০২৩ সালের তথ্যের ভিত্তিতে 'এ ম্যাটার অব চয়েস: পিপল অ্যান্ড পসিবিলিটিস ইন দ্য এজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়।

বিস্তারিত...

এস আলম ও সহযোগীদের ভুয়া কোম্পানির মাধ্যমে অর্থপাচার

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার পরিবার ভুয়া বা বেনামী কোম্পানির নামে নেওয়া ঋণের অর্থ পাচারের মাধ্যমে দেশে ও দেশের বাইরে বিপুল সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে এই তথ্য উঠে এসেছে।

বিস্তারিত...

৯৪ কোম্পানিতে সালমান পরিবারের শেয়ার অবরুদ্ধ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তার স্ত্রী ও ছেলে এবং ভাই ও ভাতিজার মালিকানায় থাকা ৯৪টি কোম্পানির শেয়ার এবং ১০৭টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

বিস্তারিত...

সীমান্তে বিএসএফের পুশইনের নেপথ্যে কী?

কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বাজছে। ইতোমধ্যে দুই দেশের সামরিক বাহিনী পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। মঙ্গলবার (০৬ মে) দিবাগত মধ্যরাতে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। ভারতের হামলার জবাবে ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানি পাল্টা হামলায় প্রাণহানি হয়েছে ১০ জনের। একইসঙ্গে ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। প্রতিবেশী দুই দেশের এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে বাংলাদেশের কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ শতাধিক মানুষকে বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছে।

বিস্তারিত...

ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির

ভারত ও পা‌কিস্তানের মধ্যে চলমান সংঘাত কেন্দ্র করে সীমান্ত ঘেঁষা সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম। বুধবার (৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে ‘বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা এবং আইজিপি কাপ-২০২৪’ এর চূড়ান্ত প্রতিযোগিতায় সংবাদিকদের তিনি এই কথা জানান। এ সময় আইজিপি বলেন, ‘ভারত ও পা‌কিস্তানের সংঘাত ঘিরে বাংলা‌দে‌শের নিরাপত্তা যেন বি‌ঘ্নিত না হয়, কোনো জ‌ঙ্গি বা সন্ত্রাসীরা যেন দে‌শে প্রবেশ কর‌তে না পা‌রে, এজন্য সীমান্ত জেলাগুলার পু‌লিশ সুপার‌দের সতর্ক করা হ‌য়ে‌ছে।’

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ