| ০২ মার্চ ২০২৬
সকল খবর

রৌমারী ও ভুরুঙ্গামারীতে ৩৬ রোহিঙ্গাসহ আটক ৪৪

কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারীতে ৩৬ রোহিঙ্গাসহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ। বুধবার (৭ মে) সকালে রৌমারী বাজারসহ বিভিন্ন স্থান থেকে ২০ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশীসহ ২৭ জনকে আটক করে বিজিবি। পরে দুই রোহিঙ্গাসহ তিনজনকে আটক করে পুলিশ।

বিস্তারিত...

ভোলায় বোমা, অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

আটককৃত মাইনু‌দ্দিন মোল্লা ভোলা সদর উপ‌জেলার চরসামাইয়া ইউনিয়নের চরশিফলী গ্রা‌মের মো. শাজাহা‌ন মোল্লার ছে‌লে এবং চরসামাইয়া ইউনিয়‌ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক বলে জানিয়েছে কোস্টগার্ড।

বিস্তারিত...

আদালত প্রাঙ্গণে হামলা: চিন্ময় কৃষ্ণ দাসকে আরো ৪ মামলায় গ্রেফতারের আদেশ

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের আদালতে চার মামলায় গ্রেফতার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে তদন্ত কর্মকর্তার আবেদন গ্রহন করেন বিচারক।

বিস্তারিত...

রোগীকে কমপক্ষে ১০ মিনিট দেখবেন চিকিৎসক

প্রতি রোগীর জন্য গড়ে ১০ মিনিটের পরামর্শ সময় নিশ্চিত করতে হবে, এজন্য প্রয়োজনীয় সংখ্যক সেবা প্রদানকারীর উপস্থিতি নিশ্চিত করা এবং সাপ্তাহিকভাবে ব্যবস্থাপত্রে নমুনা যাচাইয়ের পদ্ধতি চালু করতে হবে। অতিদরিদ্র বা যারা দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ, তারা সব হাসপাতালে বিনামূল্যে সব সেবা পাবেন।

বিস্তারিত...

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে: ইইউ

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে। ওই অভ্যুত্থানের সময় যারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত হয়েছে, স্বচ্ছ বিচারের মাধ্যমে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ডিকাব টক-এ ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এই মন্তব্য করেন।

বিস্তারিত...

জাতীয় নির্বাচন ঘিরে বড় ধরনের সাইবার হামলার শঙ্কা: ফয়েজ আহমদ তৈয়্যব

আগামী নির্বাচন ঘিরে দেশে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। রোববার (৪ মে) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক কর্মশালায় এমন আশঙ্কার কথা জানান তিনি।

বিস্তারিত...

শেখ হাসিনার অপশাসন নিয়ে আল জাজিরার বিশেষ তথ্যচিত্র

শেখ হাসিনার পতন এবং পরবর্তী বাংলাদেশের পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামানসহ হাসিনা আমলের অত্যাচার-নির্যাতনের শিকার ভুক্তভোগীর বক্তব্য তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রে উঠে আসে কীভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ সরকার।

বিস্তারিত...

শাপলা গণহত্যায় মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা

ঢাকার মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং। তার সরাসরি নির্দেশেই সেদিনের গণহত্যার ছক তৈরি করেছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। গণহত্যা পরিকল্পনা চূড়ান্ত ও বাস্তবায়নে বেনজীর আহমেদের সঙ্গে মুখ্য ভূমিকায় ছিলেন র‌্যাবের গোয়েন্দা শাখার তৎকালীন প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান এবং বিজিবির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

বিস্তারিত...

রিউমর স্ক্যানার: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে ৬ ভুল তথ্য

চলতি বছরের এপ্রিলে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার। ভুল তথ্যের রোষানল থেকে রক্ষা পায়নি রাষ্ট্রীয় বাহিনীগুলোও। গেল মাসে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে ছয়টিসহ এই বাহিনীকে জড়িয়ে ১৬টি ভুল তথ্য প্রচার দেখেছে রিউমর স্ক্যানার। এছাড়া বাংলাদেশ পুলিশের বিষয়ে ছড়ানো ০৯টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার।

বিস্তারিত...

আরাকান আর্মির নির্যাতনে বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ

রাখাইনে আরাকান আর্মির ব্যাপক নির্যাতনে মুখে বাংলাদেশে পালিয়ে আসছেন রোহিঙ্গারা। ফলে কক্সবাজারের ক্যাম্পগুলোতে নতুন রোহিঙ্গাদের দেখা মিলছে। তাদের দাবি, আরাকান আর্মি মিয়ানমার সেনাদের চেয়ে বেশি নির্যাতন চালাচ্ছে।

বিস্তারিত...

এপ্রিল মাসে মোট ২৯৬টি ভুল তথ্য শনাক্ত: রিউমর স্ক্যানারের প্রতিবেদন

চলতি বছরের এপ্রিলে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। এ সংক্রান্ত এক প্রতিবেদন আজ প্রকাশ করেছে রিউমার স্ক্যানার।

বিস্তারিত...

দুই বাংলাদেশিকে ধরে নেওয়ায় বিজিবির পাল্টা অ্যাকশন

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় তাৎক্ষণিক দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিস্তারিত...

জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ: বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন

দেড়শ বছর পুরোনো ‘দ্য গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭’ বাতিল করে হালনাগাদ তথ্যপ্রযুক্তির চিন্তা মাথায় রেখে ‘জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৫’ জারির উদ্যোগ নিয়েছে সরকার। নতুন অধ্যাদেশে শাস্তির পরিমাণ কোনো কোনো ক্ষেত্রে দুই হাজার গুণ পর্যন্ত বাড়ানো হচ্ছে। অনলাইন অ্যাপ ও সাইটে পরিচালিত জুয়ার জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। পুরোনো আইনে অনলাইন জুয়ার প্রসঙ্গ ছিল না।

বিস্তারিত...

অনুসন্ধানে দুদক: হাসিনার মুখ্য সচিব কায়কাউসের কারসাজিতে সাড়ে ৪ হাজার কোটি টাকার কর ফাঁকি আদানির

শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে ভারতের আদানি গ্রুপকে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা কর ফাঁকির সুযোগ করে দেওয়ার অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পাশ কাটিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ কেনার চুক্তি করে আদানিকে এই সুযোগ করে দেয়।

বিস্তারিত...

সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম গতকাল মঙ্গলবার ঢাকায় প্রধান কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ