| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


আইন মেনেই সরকার বদলান, সংবিধানকে অবমূল্যায়ন করে নয়: আনোয়ার ইব্রাহিম

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 21-07-2025 ইং
  • 101558 বার পঠিত
আইন মেনেই সরকার বদলান, সংবিধানকে অবমূল্যায়ন করে নয়: আনোয়ার ইব্রাহিম
ছবির ক্যাপশন: আইন মেনেই সরকার বদলান, সংবিধানকে অবমূল্যায়ন করে নয়: আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তার পদত্যাগ বা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার অধিকার জনগণের আছে, তবে সরকার পরিবর্তন হলে তা হতে হবে সম্পূর্ণ আইনি ও সাংবিধানিক পন্থায়।

আজ দেশটির সরকারি নিউজ এজেন্সি বারনামা জানিয়েছে, প্রধানমন্ত্রী দপ্তরের (জেপিএম) মাসিক সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সেখানে তিনি বলেন, “আমার বিরুদ্ধে মিছিল করুক, পদত্যাগ দাবি করুক—আমি কিছু বলি না। কিন্তু সরকার বদলাতে চাইলে সেটা হোক সাধারণ নির্বাচন বা পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে। সংবিধানকে পাশ কাটিয়ে নয়।”

তিনি বিরোধীদলকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “যদি সত্যি মনে করেন সংখ্যাগরিষ্ঠতা আছে, আজই দেন অনাস্থা প্রস্তাব। আমি স্পিকারকে বলেছি, কোনো বাধা নেই, ভোট হোক। যদি পাস হয়, আমরা পদত্যাগ করবো। এটাই মালয়েশিয়ার সংবিধানের বিধান।”

তিনি আরও বলেন, “কেউ কেউ বলে আনোয়ারকে সরাতে হবে, বিক্ষোভ করতে হবে। আবার কেউ বলে নির্বাচনে যেতে চায় না। আমি বলেছি, ঠিক আছে। কিন্তু সরকার পরিবর্তন করতে হলে সে পথে আসুন যেটা সংবিধান অনুমোদন করে।”

আনোয়ার ইব্রাহিমের এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন বিরোধী জোটের প্রতি সরাসরি বার্তা হিসেবে, যারা সম্প্রতি দেশটির প্রধান বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে বিভিন্নভাবে সরকারবিরোধী আওয়াজ তুলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ