| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ কোটি ডলারে নিচ্ছে পাকিস্তান-তুরস্ক

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 10-07-2025 ইং
  • 109949 বার পঠিত
দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ কোটি ডলারে নিচ্ছে পাকিস্তান-তুরস্ক
ছবির ক্যাপশন: দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ কোটি ডলারে নিচ্ছে পাকিস্তান-তুরস্ক

দ্বিক্ষীয় বাণিজ্য ৫০০ কোটি ডলারে উন্নীত করার অঙ্গীকার করেছে পাকিস্তান ও তুরস্ক। প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি, সংস্কৃতি, শিক্ষা এবং অবকাঠামোসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশ। খবর জিও নিউজের।

ইসলামাবাদে বুধবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে যৌথ সংবাদ সম্মেলন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান । সংবাদ সম্মেলনে উভয় দেশ উচ্চ-স্তরের কৌশলগত সহযোগিতা কাউন্সিল (এইচএলএসসিসি) এর অধীনে প্রতিষ্ঠিত ১২টি যৌথ স্থায়ী কমিটির চলমান অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।

চলতি বছরের (২০২৫ সাল) ফেব্রুয়ারিতে ইসলামাবাদে অনুষ্ঠিত এইচএলএসসিসির শেষ অধিবেশনের কথা উল্লেখ করে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী বলেন, উভয় পক্ষ ১২টি যৌথ স্থায়ী কমিটির অগ্রগতি পর্যালোচনা করতে একটি যৌথ কমিশন প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, কমিটিগুলো ইতোমধ্যেই বৈঠক করেছে এবং আগামীতে আরো বৈঠক হওয়ার কথা রয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা খাতের উন্নয়নে প্রশংসা করে দার বলেন, পাকিস্তান তুরস্কের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে আগ্রহী।

তিনি আরো জানান, করাচিতে তুরস্কের বিনিয়োগের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। সেইসঙ্গে ইস্তাম্বুল-তেহরান-ইসলামাবাদ রেল করিডোর পুনরুজ্জীবিত করার প্রচেষ্টাও চলমান রয়েছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর দারের সাথে ফলপ্রসূ বৈঠকের প্রশংসা করে বলেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিদিনই শক্তিশালী হচ্ছে।

তিনি দুই দেশের মধ্যে বিমান, সমুদ্র, স্থল এবং রেল যোগাযোগ আরো জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, এই বিষয়ে প্রযুক্তিগত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ