যুগের পর যুগ ফিলিস্তিনে রক্ত ঝরাচ্ছে ইসরাইল। অথচ, একদিন এই ইসরাইল নামের রাষ্ট্রই ছিল না। সেখানে ইউরোপের নির্যাতিত ইহুদিদের ঠাঁই দেয়াই কী আরবদের ভুল ছিল! যার ফলে ১৯৪৮ সালে সৃষ্টি হয় ইসরাইল নামের রাষ্ট্র! তারপর থেকে তারা মুসলিমদের ওপর অব্যাহতভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে যুদ্ধ হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আমেরিকান শিল্প ক্ষেত্রকে পুনরুজ্জীবিত করতে, বাণিজ্য ভারসাম্যহীনতা হ্রাস করতে এবং দেশীয় কর্মসংস্থান রক্ষার জন্য গত ২ এপ্রিল একটি নতুন ‘পারস্পরিক শুল্ক’ নীতি ঘোষণা করেন।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) এ ফোনালাপ হয়।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় একদিনে আরও ৫৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫২ হাজার ৩৬৫ জনে পৌঁছেছেন। এছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় দুই হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৫ পর্যটক ও একজন স্থানীয় কাশ্মীরি ঘোড়াচালক নিহত হয়েছেন। গত দুই দশকের বেশি সময়ে কাশ্মীরে পর্যটকদের ওপর এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা। ইউটিউবে নতুন যে গান প্রকাশ পেয়েছে সেটির শিরোনাম, ‘পেহলে ধরম পুছা’ (তারা প্রথমে তাদের ধর্ম জানতে চেয়েছিল)। ওই গানের কথায় মুসলিমরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তোলা হয়েছে।
জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। প্রতিবেশী দেশ দুটির পাল্টাপাল্টি অবস্থান নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। আর এমন সময়েই পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করে তুলতে মাঠে নেমেছে চীন। জানা গেছে, জরুরি ভিত্তিতে ইসলামাবাদের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বেইজিং।
কানাডার ফেডারেল নির্বাচনে নাটকীয় জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন মধ্য-বামপন্থি লিবারেল পার্টি। সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত এ নির্বাচনে জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডা দখলের হুমকি ও বাণিজ্য যুদ্ধ। বিজয় ভাষণে কার্নি বলেন, আমেরিকার সঙ্গে আমাদের পুরোনো সম্পর্ক-যেটি ক্রমাগতভাবে একীভূত হওয়ার ওপর ভিত্তি করে গঠিত হয়েছিল-তা শেষ।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতীয় কোয়াড্রোকপ্টার (স্পাই ড্রোন) ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভিম্বর জেলার মানাওয়ার সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সময় এ ঘটনা ঘটে। জিও নিউজসহ একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গত সপ্তাহে পর্যটকদের ওপর হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে সাধারণ জনগণের জন্য অর্ধেকের বেশি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এক সরকারি আদেশে পর্যটন কেন্দ্রগুলো বন্ধের বিষয়টি জানানো হয়েছে।
কাশ্মীরে ভয়াবহ হামলা ও ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি দুই দেশের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি প্রশমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। খবর আল আরাবিয়ার। এরদোয়ান এক সতর্কবার্তায় বলেন, যদি এখনই শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ না নেওয়া হয় তাহলে এই পরিস্থিতি আরও ভয়াবহ সংকটে রূপ নিতে পারে। তিনি উত্তেজনা প্রশমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ফোনে কোনো কথা হয়নি। এমনটাই জানিয়েছে বেইজিং। এমনকি দুই দেশের মধ্যে শুল্কযুদ্ধ মেটাতে কোনো আলোচনাও হচ্ছে না। সিএনএন-এর প্রতিবেদন মোতাবেক চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে ফোন করেছেন। আমি মনে করি না যে, তার পক্ষ থেকে এটা কোনো দুর্বলতার ইঙ্গিত। তিন থেকে চার সপ্তাহের মধ্যে চীনের সঙ্গে শুল্ক চুক্তি সম্পন্ন হবে।’
ইসরায়েলের ভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান রোনেন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামী ১৫ জুন তিনি পদত্যাগ করবেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছে শিন বেটের প্রধান। তিনি আগামী ১৫ জুন পদত্যাগ করবেন।
কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো এ সংঘর্ষ হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে দুই দেশের সেনাদের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর পাকিস্তানি সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘পরিমিত ও কার্যকরভাবে’ জবাব দিয়েছে। গত সপ্তাহে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এই গোলাবর্ষণ শুরু হয়েছে।
বিশ্বের ধনীতম পরিবার ৪৩২ বিলিয়ন ডলারের মালিক। বাংলাদেশি মুদ্রায় যা ৫২ লাখ ৫০ হাজার কোটি টাকারও বেশি। বাংলাদেশের সর্বশেষ বাজেটের সাড়ে ছয় গুণ! আর এ পরিবারটি হচ্ছে দুনিয়াজুড়ে খ্যাতিসম্পন্ন চেইনশপ ওয়ালমার্ট-এর কর্ণধার ওয়ালটন পরিবার। মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাসে ১৯৬২ সালে একটি সাধারণ খুচরা বিক্রয় কেন্দ্র ‘যে কোনো সময়, যে কোনো স্থানে সর্বনিম্ন দাম’-এ প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করে। কয়েক দশক পর এটি বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রয় চেইনশপগুলোর মধ্যে একটিতে পরিণত হয়।
কাশ্মিরে হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তান সত্যিই যুদ্ধে জড়াবে কিনা— সেজন্য আগামী দুই থেকে তিন দিন খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। পাকিস্তানের জনগণকে এই ইস্যুতে মানসিকভাবে সম্পূর্ণ ‘প্রস্তুত’ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে প্রতিবেশী দুই দেশের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে, তা যুদ্ধে গড়াবে বলে আশঙ্কা করছেন ভারত-পাকিস্তান ও আন্তর্জাতিক রাজনীতির অনেক বিশ্লেষক।