কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারতের সঙ্গে উত্তেজনা দিন দিন বাড়ছে। সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় পাকিস্তানে চলছে যুদ্ধ প্রস্তুতি। দেশের বিভিন্ন স্থানে সামরিক মহড়া করেছে দেশটির সশস্ত্র বাহিনী। আজাদ কাশ্মীরের নাগরিকদের খাদ্য মজুতের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সীমান্তবর্তী অঞ্চলের প্রশাসকরা আপদকালীন অর্থ সংগ্রহ করছেন।
কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তাঁর দেশে ভারতীয় হামলার আশঙ্কা প্রকাশ করেছেন। এমন পরিস্থিতিতে চীনের ভূমিকা কী হবে, তা নিয়েও আলোচনা চলছে। পাকিস্তান আর চীনের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে, সে কারণে কি ভারত কোনো কড়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে? চীন এ বিতর্কে কতটা পাকিস্তানের পাশে দাঁড়াবে? উঠছে এসব প্রশ্নও।
কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার দুই পাশের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। দুই পাশেই মানুষ আতঙ্ক থেকে বাঙ্কার সংস্কার করছেন। পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে বেসামরিক নানা বিধিনিষেধ ঘোষণার পরও কাশ্মীরের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিলেন। তারা ভেবেছিলেন, পরিস্থিতি হয়ত এর চেয়ে খারাপ হবে না। কিন্তু গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বিনিময়ের কারণে বিনিদ্র রাত কাটিয়েছেন এর কাছে বসবাসকারী মানুষ। সূত্র: বিবিসি বাংলা
২০২০ সালে রাজপরিবারের সদস্য হিসেবে দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান হ্যারি ও মেগান। এরপর থেকেই তাদের ওপর থাকা স্বয়ংক্রিয় নিরাপত্তা সেবা প্রত্যাহার করে নেয় যুক্তরাজ্য সরকার। এই সিদ্ধান্ত বদলের জন্যই হ্যারি মামলা করেছিলেন।
তেলসমৃদ্ধ সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে শুক্রবার এ অনুমোদন দেওয়া হয়। ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ট্রাম্প।
টিকটককে ৬০০ মিলিয়ন ডলার জরিমানা
সিন্ধু নদে বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করলে পাকিস্তান তাতে হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শুক্রবার জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন, গাজা গণহত্যার প্রতিশোধ হিসেবে একটি ইসরায়েলি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। শুক্রবার এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেছেন, হুথি যোদ্ধারা অধিকৃত হাইফা এলাকার পূর্বে ইসরায়েলি শত্রুর রামাত ডেভিড বিমানঘাঁটিতে 'ফিলিস্তিন-২' হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সামরিক অভিযান চালিয়েছে।
ইরান থেকে তেল কিনলেই তার উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তেহরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ে পরিকল্পিত আলোচনা স্থগিত হওয়ার পর এই সতর্কবার্তা জারি করা হয়েছে। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ইরানি তেল বা পেট্রোকেমিক্যাল পণ্যের সমস্ত ক্রয় এখনই বন্ধ করতে হবে!
বিশ্ববাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দাম বড় ধাক্কা খেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাণিজ্যঘোষণা ও শুক্রবার (২ মে) প্রকাশিতব্য চাকরির প্রতিবেদনের প্রেক্ষিতে চাপ পড়েছে স্বর্ণের বাজারে। খবর এফএক্সস্ট্রিট
কাশ্মীর হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত-টেলিগ্রামে ‘ফাঁস হওয়া’ এক গোপন নথির উদ্ধৃতি দিয়ে চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
ফিলিস্তিনের গাজায় ভোর থেকে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে দুপুর নাগাদ ৪২ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার (২ মে) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বলা হয়, ভোরের দিকে শুরু হওয়া ইসরায়েলের ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থান থেকে নিহতের খবর আসছে।
সূর্য প্রতি ১১ বছর পর পর একবার সোলার ম্যাক্সিমাম পর্যায়ে যায়, যখন এর চুম্বকীয় শক্তি সবচেয়ে বেশি থাকে। সানস্পটের সংখ্যা বেড়ে যায়। বিজ্ঞানীরা বলছেন, এখন সূর্য এই পর্যায়েই আছে, তাই নতুন এই টেলিস্কোপ দিয়ে সূর্যকে আরো ভালোভাবে বোঝার সুযোগ তৈরি হয়েছে।
গত সপ্তাহের শুরুর দিকে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের পর নিজেদের অবস্থান স্পষ্ট করল বেইজিং। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, একাধিক চ্যানেলের মাধ্যমে স্বতঃপ্রণোদিতভাবে চীনের সঙ্গে যোগাযোগ করেছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে অব্যাহতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্তর্বর্তী সময়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।