পাকিস্তানের বিরুদ্ধে ভারত যদি কোনো সামরিক দুঃসাহস দেখায়, তবে তার নজিরবিহীন জবাব দেয়া হবে। বৃহস্পতিবার (১ মে) পাকিস্তানি সেনাদের মহড়া পরিদর্শনকালে এই হুমকি দেন পাক সেনাপ্রধান জেনারেল অসিম মুনির।
ভারত ও পাকিস্তানের মধ্যকার নিয়ন্ত্রণরেখার নিকটবর্তী পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের এলাকার বাসিন্দাদের খাদ্য মজুত করার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলার পর দ্বিপক্ষীয় উত্তেজনা চলার মধ্যে আজ শুক্রবার এ নির্দেশ দেওয়া হয়েছে। এএফপি, ডন
দক্ষিণ এশিয়া আবার উত্তপ্ত হয়ে উঠেছে। কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে দ্রুত অবনতি ঘটেছে। সীমান্তে গুলির লড়াই, কূটনৈতিক হুমকি, যুদ্ধ মহড়া, আকাশ ও স্থলসীমা বন্ধের মতো পদক্ষেপ এবং চীনের প্রকাশ্য পাকিস্তান-সমর্থন— এ সব কিছুর মধ্য দিয়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিচ্ছে।
ভয়াবহ পেহেলগাম হামলার পর থেকে কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর প্রতিরাতেই তুমুল গোলাগুলির ঘটনা ঘটে চলেছে। এতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর একটি চেকপোস্ট ও কয়েকটি বাঙ্কার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
ভারত-পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে আবারও পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। কাশ্মীরের পহেলগামে হামলার জেরে উত্তেজনার মধ্যে এ নিয়ে টানা সপ্তম দিনের মতো নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল।
ইউক্রেনে পুনর্গঠন প্রচেষ্টার জন্য অর্থায়ন করতে দেশটির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মূল্যবান দুর্লভ খনিজ সম্পদের প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্র। কয়েক মাস ধরে টানা আলোচনার পর বুধবার ওয়াশিংটন ডিসিতে দুই দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির দিক পরিবর্তনের প্রস্তাবের খবরের পর শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা অব্যাহত ছিল। খবর আল জাজিরার।
বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমাতে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। বুধবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিন রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে আলাদাভাবে কথা বলেন। ফোনালাপের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা বিবৃতি অনুসারে, পেহেলগাম হামলায় তিনি দুই ডজনেরও বেশি মানুষের প্রাণহানির ঘটনার তদন্তে পাকিস্তানকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
সামরিক সংঘাতের পথেই কি চলছে ভারত? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে পাকিস্তানে হামলার স্বাধীনতা দেয়ার পর এমন প্রশ্ন উঠেছে সব মহলে। অবশ্য পাকিস্তানের পক্ষ থেকে সমান হুঙ্কার ছাড়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়ে দিয়েছেন, ভারতের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী জবাব দেবে পাকিস্তান।
ইসরায়েলে দাউ দাউ করে জ্বলছে ভয়াবহ দাবানল। তাদের দখলকৃত জেরুজালেমের পশ্চিমাঞ্চলের এস্টাওল বনাঞ্চলে এ দাবানল ছড়িয়ে পড়েছে। ফলে এলাকার কয়েকটি কমিউনিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
সারা দুনিয়ায় ভীষণভাবে আলোচিত যুক্তরাষ্ট্র-ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে ভিয়েতনামের কলেজ শিক্ষার্থী টাং লিন 'তেমন কিছুই' জানেন না। প্রায় দুই দশকব্যাপী চলা সেই রক্তক্ষয়ী যুদ্ধে তার নানা-দাদা অংশ নিলেও ৫০ বছর পর তিনি তা নিয়ে তেমন আগ্রহীও নন।
চলতি বছরের ২০ জানুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে পা রাখেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে তার ১০০ দিন পূর্ণ হলো। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি জনসভা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন তিনি। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, তার ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাকে থামাতে পারবে না।
কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করছে। ভারতের সম্ভাব্য আগ্রাসনের শঙ্কায় নিজেদের আকাশসীমা পর্যবেক্ষণ জোরদার করেছে পাকিস্তান। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সব ধরনের উড়োজাহাজের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে।
দক্ষিণ এশিয়ায় উত্তেজনা যখন কাশ্মীরের পেহেলগাম ঘটনার পর নতুন করে চাঙ্গা, তখন ভারত সরকার এমন এক নীতির আশ্রয় নিয়েছে, যাতে জনগণের কাছে পাকিস্তানের ভিন্নমত পৌঁছাতে না পারে। একে অনেকেই বলছেন ‘তথ্য যুদ্ধ’।
ভারতশাসিত কাশ্মীরে গত ২২ এপ্রিল একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভারত তার প্রতিটি সন্ত্রাসী এবং তাদের মদতদাতাদের খুঁজে বের করবে এবং তাদের উপযুক্ত শাস্তি প্রদান করবে।
হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের প্রথম ১০০ দিন অতিক্রম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে মার্কিন শেয়ারবাজার সবচেয়ে কঠিন সময় পার করছে। অর্থাৎ গত ৫০ বছরেরও বেশি সময়ে যেকোনো মার্কিন প্রেসিডেন্টের মেয়াদের প্রথম ১০০ দিন শেয়ারবাজার পতনে এতোটা কঠিন অবস্থায় উপনিত হয়নি।