পাকিস্তানে হামলা করেছে ভারত। পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। এই হামলা-পাল্টা হামলায় পাকিস্তানে নিহত হয়েছেন ৮ জন। ভারতে তিনজন। মোট ১১ জনের প্রাণ গেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত। এখন ভয়, এই হামলা-পাল্টা হামলা এখানেই শেষ হয় নাকি তা আরও বৃহত্তর রূপ নেয়। যদি এই লড়াই যুদ্ধে রূপ নেয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তাতে কে জিতবে- ভারত নাকি পাকিস্তান! দুই দেশের হাতেই আছে পারমাণবিক অস্ত্র।
পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সামরিক অভিযানের পরেই ভারতের প্রধান শেয়ারবাজার সূচকগুলো বুধবার সকালে বড় ধরনের পতন দিয়ে লেনদেন শুরু করেছে। সেনসেক্স প্রাথমিক পর্যায়ে প্রায় ৮০০ পয়েন্ট এবং নিফটি ১৫০ পয়েন্ট হারায়।
ভারতের সামরিক বাহিনীর ‘অপারেশন সিন্দুর’ অভিযানে ক্ষতিগ্রস্ত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদকে ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদের বাসিন্দারা বর্ণনা করেছেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। তারা বলেছেন, ভারতের হামলায় বিস্ফোরণে বিকট শব্দ হয়। এই শব্দে ঘুম ভাঙে তাদের। উপায়ান্তর না দেখে আতঙ্কে ঘর ছেড়ে পালিয়ে যান স্থানীয়রা
ভারতের সামরিক হামলার পর পাকিস্তানের রাজনীতিতে বিরল ঐক্য দেখা গেছে। সরকার ও বিরোধী দলগুলো একসঙ্গে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে এবং ভারতের বিরুদ্ধে পাল্টা জবাবের প্রতিশ্রুতি দিয়েছে। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায় ভারত। এর ফলে কমপক্ষে ২৬ নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। এরপরই পাকিস্তানের সব রাজনৈতিক দলের নেতা একসুরে কথা বলছেন। অবশ্য তারা ২২শে এপ্রিলের পর ভারতের অভিযোগের জবাবে একই সুরে এতদিন কথা বলে আসছিলেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৭১ সালের পর এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে ভারতের তিন বাহিনী একসঙ্গে সামরিক হামলা চালিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে চালানো ওই অভিযানের নাম ‘অপারেশন সিঁন্দুর’। অনলাইন এনডিটিভি বলছে, পেহেলগামে হামলার দুই সপ্তাহ পরে ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে অংশ নেয় এই হামলায়।
কাশ্মীরে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে গতকাল মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। এর জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশিচৌকিও গুঁড়িয় দেওয়ার দাবি করেছে তারা।বিবিসি, রয়টার্স ও ডন
দাবানলের ভয়াবহতা পুরোপুরি না কাটতেই এবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইসরায়েল। রবিবার (৪ মে) থেকে দেশটির দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়, যা রোববার বিকেল নাগাদ ভয়াবহ রূপ নেয়। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
সৌদি আরব এ বছর হজ উপলক্ষে মক্কা নগরী এবং এর আশপাশে আগত হজযাত্রীদের পরিবহনে নিয়োজিত বাসসমূহ সঠিকভাবে পরিচালনার জন্য শত শত কর্মীকে প্রশিক্ষণ দিয়েছে, যা হজযাত্রী পরিবহনে সৌদি সরকারের নতুন সংযোজন। সৌদি হজ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত বিদেশি হজযাত্রী পরিবহন বাস গাইডেন্স সেন্টার চলতি হজ মৌসুমের জন্য তাদের কার্যকরী ও প্রযুক্তিগত পরিকল্পনা সম্পন্ন করেছে বলে জানিয়েছে।
গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা এঁটেছে ইসরায়েল। এই লক্ষ্য পূরণের সামরিক পরিকল্পনাও দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, গাজাবাসীর ওপর নেমে আসতে যাচ্ছে 'আরেক নাকবা (মহাবিপর্যয়)।' এই প্রেক্ষাপটে হামাস জানিয়েছে, তারা আর যুদ্ধবিরতির আলোচনা চালিয়ে যেতে আগ্রহী নয়।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলেছেন।বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী এই দেশকে সংলাপ বা ধ্বংসের মধ্যে একটি পথ বেছে নেওয়ার হুংকার দিয়ে তিনি ওই পরিভাষা ব্যবহার করেন।
গাজায় নতুন যুদ্ধবিরতি ও ইসরাইলি জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনার আর কোনো অর্থ নেই বলে জানিয়েছেন হামাসের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা। ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় গাজা দখলের পরিকল্পনা অনুমোদনের পর এ কথা জানালেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এক চিঠিতে হার্ভার্ড কর্তৃপক্ষকে স্পষ্ট করে জানানো হয়েছে, যতদিন না তারা প্রশাসনের নির্দিষ্ট কিছু দাবি মানছে, ততদিন ভবিষ্যতের সব ধরনের গবেষণা অনুদান ও অর্থায়ন স্থগিত থাকবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের বহু মানুষ মনে করছেন আগামী এক দশকের মধ্যে আরেকটি ভয়াবহ বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। ইউগভ পরিচালিত এক সাম্প্রতিক জরিপে এমন উদ্বেগ প্রকাশ পেয়েছে। বৃটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেনে চালানো জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ৪১ থেকে ৫৫ ভাগ পর্যন্ত মানুষ বিশ্বাস করেন, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ‘খুব সম্ভব’ বা ‘মোটামুটি সম্ভব’।
টানা ১২ দিন ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি চলেছে। এই পরিস্থিতিতে আগামীকাল রাজ্যগুলোকে নিরাপত্তামূলক মহড়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হঠাৎ আক্রমণ হলে কী কী ব্যবস্থা নিতে হবে, তার মহড়া দিতে বলা হয়েছে।
দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও পাক-ভারত উত্তেজনা নিয়ে টেলিফোনে আলাপ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ফোনালাপে আলোচনা করলেন দুই নেতা। সোমবার (৫ মে) এ খবর জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।