সৌদি আরব সফরকালে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শীর্ষ সম্মেলন করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শীর্ষ একজন মার্কিন ও দুজন কর্মকর্তা শনিবার এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম এক্সিওজকে।
ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সালেম বিন বুরাইককে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি। শনিবার (৩ মে) এ নিয়ে একটি ডিক্রি জারি করা হয়। সালেম বিন বুরাইক দেশটির সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী আহমেদ বিন মুবারকের স্থলাভিষিক্ত হলেন।
ওয়ারেন বাফেট এক বিস্ময়ের নাম। বিলিয়নেয়ার বাফেট বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। কিন্তু তার জীবনাচরণে নেই কোনো বিলাসিতা। অন্য বিলিয়নেয়ারদের মতো চাকচিক্য নেই। প্রয়োজনের অধিক খরচ করেন না। অনেক বিলিয়নেয়ারের মতো, তিনি কখনও বিলাসিতায় আকৃষ্ট হননি। অকারণে উড়াননি টাকা।
ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব মূলত দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রতিফলন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।
ইসরায়েলের সম্পূর্ণ অবরোধে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। খাদ্য, পানি ও ওষুধবাহী সহায়তা ট্রাকগুলো সীমান্তে আটকে আছে। ইসরায়েলের বাধার কারণে সেগুলো গাজায় প্রবেশ করতে পারছে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের পরবর্তী বাজেটে প্রতিরক্ষা এবং সীমান্ত নিরাপত্তা খাতে ব্যয় বাড়িয়ে শিক্ষা, আবাসন এবং স্বাস্থ্য গবেষণা খাতে খরচ কমাতে চায় ট্রাম্প প্রশাসন। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে বাজেটের আকার ১৬৩ বিলিয়ন ডলার সংকোচনে শুক্রবার (২ মে) একটি প্রস্তাব দেওয়া উত্থাপন করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বারাক ওবামা প্রশাসনের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা নীতির কড়া সমালোচনা করেছেন। বৃহস্পতিবার প্রকাশিত জনপ্রিয় পররাষ্ট্রনীতি পডকাস্ট ‘পড সেভ দ্য ওয়ার্ল্ড’-এ দেয়া মন্তব্যগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
কাশ্মীরকে স্বর্গরাজ্য বানানোর ‘নয়া কাশ্মীর’ নীতির অন্তরালের ভারতের নরেন্দ্র মোদি সরকারের যে ভয়াবহ ষড়যন্ত্র রয়েছে তা এবার প্রকাশ্যে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া নারকীয় হামলার ঘটনায় ২৬ জনের প্রাণহানী ঘটে।
গাজায় সামরিক অভিযানের মাত্রা বৃদ্ধি করতে যাচ্ছে ইসরায়েল। এ সংক্রান্ত পরিকল্পনা ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে বলে শুক্রবার (২ মে) দেশটির সংবাদমাধ্যমে দাবি করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচনে এগিয়ে রয়েছেন মধ্যবামপন্থি লেবার নেতা প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তবে আলবানিজের সংখ্যাগরিষ্ঠতা কতটুকু আছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভোট গণনার ভিত্তিতে আজ শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। খবর বিবিসি, আল-জাজিরা, রয়টার্সের
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার ফলে আকাশপথে বিমানের চলাচলে ব্যাপক পরিবর্তন এসেছে, যা দুই দেশকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মাসে হামলার পর পাকিস্তান ভারতের বিমান সংস্থাগুলোর জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয় এবং ভারতও পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানের বিমান সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেয়।
পৃথিবীতে প্রতিটি প্রাণীকে বেঁচে থাকতে হলে নিজেদের জন্মহারকে বৃদ্ধি করতে হয়। সেদিক থেকে দেখতে হলে এবার অবাক করা তথ্য এল গবেষকদের হাতে। বিশ্বে বর্তমানে কমছে মানুষের জন্মহার। একটি নতুন গবেষণায় বলা হয়েছে যে, বিশ্বের অনেক অংশে, বিশেষ করে উন্নত দেশগুলিতে, প্রতি নারী পিছু ২.১ উর্বরতার (Replacement level fertility বা RLF) হার মানব বিলুপ্তি রোধ করার জন্য যথেষ্ট নয়।
ভোটবাক্সে আবারও আলোচনায় 'ট্রাম্প-কার্ড'। ঘটনাটি প্রথমে ঘটেছিল পৃথিবীর উত্তর গোলার্ধে—তথা কানাডায়। এবার ঘটতে যাচ্ছে ঠিক উল্টো দিকে। অর্থাৎ, দক্ষিণ গোলার্ধে—তথা অস্ট্রেলিয়ায়। আজ শনিবার নিজেদের নেতা নির্বাচনে ভোট দিচ্ছেন অস্ট্রেলিয়াবাসী। কানাডার জাতীয় নির্বাচনের মতো অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনেও দেখা যাচ্ছে 'ট্রাম্প-কার্ডের' ব্যবহার।
তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রী আলী লারাইদকে ৩৪ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে দেশটির আদালত। সন্ত্রাসবাদের অভিযোগে দায়ের মামলায় শুক্রবার তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ইরাক ও সিরিয়ায় জিহাদি যোদ্ধা পাঠাতে সহায়তা করেছিলেন।
সফলভাবে ৪৫০ কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আব্দালি উইপন সিস্টেম’ নামের এই ক্ষেপণাস্ত্র ‘সিন্ধু মহড়া’র অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।