| ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

ভারত-পাকিস্তান উত্তেজনা: নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক আজ

পহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসলামাবাদের আহ্বানে সোমবার (৫ মে) এ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বর্তমানে ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। গ্রীস সংস্থাটির সভাপতির পদে রয়েছে।

বিস্তারিত...

বিশ্ব ইতিহাসে প্রথম: ড্রোন দিয়ে ধ্বংস রাশিয়ার যুদ্ধবিমান

প্রথমবারের মতো সমুদ্রপথে পরিচালিত একটি ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি এসইউ-৩০ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। শনিবার (৩ মে) ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ এক বিবৃতিতে বলেছে, বিশ্বের ইতিহাসে এই প্রথম কোনো যুদ্ধবিমান একটি ড্রোনের মাধ্যমে ধ্বংস করেছে তারা। আঘাত হানার পর বিমানটি আকাশেই জ্বলে ওঠে এবং পরে সাগরে পড়ে যায়।

বিস্তারিত...

রাশিয়ার পরবর্তী নেতৃত্ব নিয়ে উদ্বিগ্ন পুতিন

রাশিয়ার পরবর্তী নেতৃত্ব নিয়ে উদ্বিগ্ন পুতিন

বিস্তারিত...

ট্যাংক তৈরির কারখানা পরিদর্শন কিম জং উনের

উত্তর কোরিয়ায় একটি ট্যাংক তৈরির কারখানা পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। রোববার (৪ মে) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, ঘনিষ্ঠ কর্মকর্তাদের সাথে নিয়ে ট্যাংক তৈরির একটি কারখানা পরিদর্শন করেন কিম জং উন।

বিস্তারিত...

সৌদি আরবে ১৭ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৭ হাজার ১৫৩ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। যার মধ্যে রয়েছে- আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। শনিবার (৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। খবর আরব নিউজ

বিস্তারিত...

ভারতকে কড়া বার্তা দিলেন খালিস্তান নেতা

পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুন নতুন এক ঘোষণায় বলেছেন, পাঞ্জাব থেকে ভারত পাকিস্তানে হামলা চালালে শিখরাই হবে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা লাইন। ভারতীয় সেনাবাহিনীর অভ্যন্তরে থাকা শিখরা জানেন যে তাদের আসল শত্রু পাকিস্তান নয় বরং ভারতীয় সিস্টেম। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের ‘জিরগা’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

এবার চেনাব নদীর পানিপ্রবাহ বন্ধ করে দিল ভারত

কাশ্মীর ইস্যুতে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমে বেড়েই চলেছে। এমন প্রেক্ষাপটে ভারত শনিবার বাগলিহার বাঁধ থেকে পাকিস্তানে পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যম। সূত্রের বরাতে জানা গেছে, চেনাব নদীর ওপর নির্মিত বাগলিহার বাঁধে ভারতের এই পদক্ষেপের পাশাপাশি কিশনগঙ্গা বাঁধেও (যেটি ঝিলাম নদীর ওপর) একই ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে দিল্লি।

বিস্তারিত...

বেন-গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা: মৃত্যুভয়ে মাটির নিচে ৩০ লাখ ইসরাইলি

ইসরাইলি আকাশ প্রতিরক্ষাবাহিনীর সব গর্ব এক নিমিষে চূর্ণ করে দিল ইয়েমেন। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী রোববার তাদের একাধিক প্রতিরোধ চেষ্টা ব্যর্থ করে দিয়ে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলআবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে বীরোচিত হামলা চালিয়েছে।

বিস্তারিত...

রাডার ও সেন্সর ব্লক করে ভারতীয় রাফায়েল ঠেকিয়ে দিলো পাকিস্তান

পাকিস্তানের রাডার এবং সেন্সর বন্ধ করে দেওয়ায় শ্রীনগরে জরুরি অবতরণ করল ভারতীয় যুদ্ধবিমান। ভারত পেহেলগামে ‘ফলস ফ্ল্যাগ অ্যাটাক’ করে সীমান্তের কাছে আক্রমণাত্মক উত্তেজনার মাধ্যমে পাকিস্তানকে উত্তেজিত করার চেষ্টা করছে।

বিস্তারিত...

১৫ ঘণ্টার সংবাদ সম্মেলন, মালদ্বীপ প্রেসিডেন্টের বিশ্বরেকর্ড

বিশ্ববাসী যখন সাংবাদিক সম্মেলনকে একটি আনুষ্ঠানিক রুটিন বলে ধরে নেয়, তখন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সেটাকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে গেলেন। একনাগাড়ে প্রায় ১৫ ঘণ্টা ধরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে গড়লেন নতুন এক বিশ্বরেকর্ড— পেছনে ফেললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও।

বিস্তারিত...

লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বিক্ষোভে উত্তাল হয়ে উঠলো লন্ডনের অল্ডউইচে অবস্থিত ভারতীয় হাই কমিশনের সামনের এলাকা! পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত এই বিশাল সমাবেশে কয়েক হাজার মানুষ পাকিস্তানের পতাকা হাতে স্লোগান দিলেন- কাশ্মীর পাকিস্তানের!

বিস্তারিত...

ট্রাম্পকে মেক্সিকোর প্রেসিডেন্ট শেইনবাম: ‘সার্বভৌমত্ব বিক্রয়ের জন্য নয়’

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম গতকাল শনিবার জনসম্মুখে প্রকাশ করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে তার গত মাসের এক ফোনালাপে ড্রাগ পাচার মোকাবেলায় মেক্সিকো সীমান্তে মার্কিন সৈন্য মোতায়েনে প্রেসিডেন্ট ট্রাম্পর প্রস্তাব তাৎক্ষণিকভাবে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি জানান যে, ওই ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্পকে মুখের উপর তিনি বলে দিয়েছিলেন যে, “সার্বভৌমত্ব বিক্রয়ের জন্য নয়।”

বিস্তারিত...

‘পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে’: ভারতকে পাকিস্তানের ‘পারমাণবিক’ সতর্কবার্তা

ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে ভারতের বিরুদ্ধে পারমাণবিক হুমকি জারি করেছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। দাবি করেছেন, নয়াদিল্লি সামরিক পদক্ষেপ শুরু করলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র সহ ‘পূর্ণ শক্তির’ সাথে তার জবাব দেবে। গত মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার পর দু’দেশের উত্তেজনা বৃদ্ধির মধ্যে, এই হুমকি দিলেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত।

বিস্তারিত...

ফারাক্কা বাঁধ নিয়ে ভারতেও রয়েছে অন্তহীন বিতর্ক

পদ্মার উজানে ভারতের গঙ্গায় ফারাক্কা বাঁধ নির্মাণের শুরু থেকেই বিতর্ক ছিল। এ প্রকল্পের কার্যকারিতা নিয়ে সন্দিহান এবং ভাটিতে অবস্থিত দেশটির কিছু অংশে এর নেতিবাচক প্রভাব নিয়ে সোচ্চার ছিলেন খোদ ভারতীয় অনেক বিশেষজ্ঞ ও অববাহিকার বাসিন্দারা। এমনকি ব্যারাজটি অপসারণের দাবিও উঠেছিল। তবে কলকাতা বন্দরকে বাঁচানোর যুক্তিটা এতটাই প্রবল ছিল যে, সেসব আপত্তি বিশেষ ধোপে টেকেনি।

বিস্তারিত...

কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষ

ভারতের বিএসএফ রাজস্থানের আন্তর্জাতিক সীমানা থেকে এক পাকিস্তানি সীমান্তরক্ষী রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে। তবে ভারত এখনো তার পরিচয় প্রকাশ করেনি। এদিকে পাকিস্তানি ওই রেঞ্জারকে আটকের পর কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এটি সাম্প্রতিককালে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ। রোববার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ