| ০৫ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

লিবিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

লিবিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে সেখানের বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১৩ এপ্রিল) এই সতর্কবার্তা জারি করা হয়।

বিস্তারিত...

লিবিয়ায় মিলিশিয়া নেতা নিহত, গোলাগুলি-সংঘর্ষ

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এক প্রভাবশালী মিলিশিয়া নেতাকে হত্যার পর প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলো গোলাগুলিতে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ জরুরি লকডাউন ঘোষণা করেছে।

বিস্তারিত...

হঠাৎ ছুটিতে পাকিস্তানের হাইকমিশনার

হঠাৎই ছুটিতে গেলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। ১১ মে সকালে দুবাই হয়ে ইসলামাবাদ যাত্রার জন্য সৈয়দ মারুফ ঢাকা ছেড়ে গেছেন।

বিস্তারিত...

ফিলিপাইনে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের ভোট

ফিলিপাইনে মধ্যবর্তী নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। মধ্যবর্তী এই নির্বাচন মিত্র থেকে প্রতিদ্বন্দ্বী বনে যাওয়া দেশটির বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ও ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের মধ্যে ছায়া লড়াইয়ে পরিণত হয়েছে।

বিস্তারিত...

গাজায় ঘরহারা ফিলিস্তিনিদের ওপর হামলা, আট শিশুসহ নিহত ২৬

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েল। রোববারের (১১ মে) এসব হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন জানিয়েছেন চিকিৎসকরা।

বিস্তারিত...

অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান নতুন পোপের

নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেনে ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তির আহ্বান জানিয়েছেন। রয়টার্স ও স্কাই নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, পোপ লিও রোববার দেওয়া তার প্রথম ভাষণে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও সমস্ত ইসরাইলি বন্দির মুক্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে একটি ‘প্রকৃত ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার কথা বলেছেন।

বিস্তারিত...

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি কি টিকবে?

ভারত ও পাকিস্তানের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা দৃশ্যত যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে নয়াদিল্লি ও ইসলামাবাদের ‘অবিলম্বে অস্ত্র বিরতিতে’ সম্মত হওয়ার খবর দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পরপরই ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়। তবে এর কয়েক ঘণ্টা পরই দুই দেশ পাল্টাপাল্টি অস্ত্রবিরতির লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ফলে এই সমঝোতা কতদিন স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিস্তারিত...

১৯৭১ এর আর ২০২৫ এক নয়, কেন বললেন শশী থারুর?

সাম্প্রতিক সময়ে ১৯৭১ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকার সঙ্গে ভারতে ক্ষমতাসীন বিজেপি নেতারা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার তুলনা দেওয়ার পর এই অবস্থান ব্যক্ত করেন শশী থারুর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের এমপি শশী থারুর সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বন্ধের চুক্তির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়ার সঙ্গে ১৯৭১ সালের যুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকার তুলনা করার বিষয়ে সতর্ক করেছেন।

বিস্তারিত...

ভারতের ক্ষমতার দৌড় কতটুকু

ভারতের সামরিক সক্ষমতার দৌড় কতটুকু, তা চলতি মাসের ৬-৭ তারিখেই স্পষ্ট হয়ে গেছে। নিজের আকাশসীমার মধ্য থেকেই ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের অভ্যন্তরে অনেকগুলো জায়গায় নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে। এতে জীবন হারিয়েছে ৩১ জন নিরপরাধ মানুষ।

বিস্তারিত...

যুদ্ধে ঐতিহাসিক বিজয় ঘোষণা পাকিস্তানের

পাকিস্তান-ভারতের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্র ও চীনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে এই যুদ্ধবিরতিকে পাকিস্তানের ‘ঐতিহাসিক বিজয়’ বলে দাবি করেছেন তিনি। খবর বিবিসি। শনিবার মধ্যরাতে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে শাহবাজ শরিফ এসব কথা বলেন।

বিস্তারিত...

ইরানের সাথে চতুর্থ দফা পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

ইরানের সাথে চতুর্থ দফায় পরমাণু আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। রোববার ওমানের রাজধানী মাসকটে এই পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বিষয়টি জানিয়েছেন বলে রয়টার্সের সংবাদ প্রচারিত হয়। উভয়ের মধ্যে নতুন পারমাণবিক আলোচনায় অগ্রগতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

বিক্ষোভে উত্তাল তেল আবিব

ইসরায়েলের ‍গুরুত্বপূর্ণ শহর তেল আবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজার হাজার ইসরায়েলি শহরটির কেন্দ্রস্থলে সমাবেশ করে গাজা যুদ্ধ বন্ধ করার এবং সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, তেল আবিবে হোস্টেজেস স্কয়ারে শনিবার (১০ মে) হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম তাদের সাপ্তাহিক সমাবেশ করে।

বিস্তারিত...

আশা জাগিয়ে অল্প সময়েই ভেঙে পড়ল যুদ্ধবিরতি!

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে শান্তির আশা জাগলেও তা খুব অল্প সময়েই ভেঙে পড়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন শহরে বিস্ফোরণ ও গোলাগুলির খবর পাওয়া গেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী অভিযোগ করেছেন, পাকিস্তান বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হলে ভারতীয় সেনাবাহিনীকে কঠোর জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

যুদ্ধে ভারতের ক্ষতি ৮৩ বিলিয়ন, পাকিস্তানের কত?

মাত্র ৮৭ ঘণ্টায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত হয় ভয়াবহ ও বহুমাত্রিক যুদ্ধ। ৭ মে রাত ১টা ৫ মিনিটে ভারতের বিমানবাহিনী শুরু করে আকস্মিক হামলা, যার কোডনেম ছিল ‘অপারেশন সিঁদুর’। এই অভিযানে অংশ নেয় রাফায়েল যুদ্ধবিমান, যেগুলো থেকে ছোড়া হয় স্টর্ম শ্যাডো মিসাইল ও হ্যামার বোমা।

বিস্তারিত...

বিশ্বকে প্রথম ‘ড্রোন যুদ্ধ’ দেখাল ভারত-পাকিস্তান

পারমাণবিক অস্ত্রে সজ্জিত প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে ড্রোন হামলা। সাম্প্রতিক এই সংঘাতে দুই পক্ষই ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে—যা বিশ্বের প্রথম ‘ড্রোন যুদ্ধ’ হিসেবে অভিহিত করছেন বিশ্লেষকরা।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ