ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধ বন্ধ করবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, গাজায় চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না, তবে তিনি একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনা করতে পারেন। মঙ্গলবার (১৩ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
উত্তেজনা পরিস্থিতি এড়াতে ভারত ও পাকিস্তানকে 'একসঙ্গে নৈশভোজের’ আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত মার্কিন-সৌদি বিনিয়োগ ফোরামে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় তার হস্তক্ষেপে ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ হয়েছে বলে ফের দাবি করেন ট্রাম্প।
সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এরপর আজ বুধবারই দেশটির বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা’র সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে রিয়াদে। এ খবরে সিরিয়ার জনগণ উল্লাসে ফেটে পড়েছে। তারা রাস্তায় নেচে, গেয়ে, আতশবাজি ফুটিয়ে আনন্দ প্রকাশ করেছে। কোথাও কোথাও ট্রাম্পের এ ঘোষণাকে সেলিব্রেট করতে গিয়ে ফাঁকা গুলির শব্দ শোনা গেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরায়েল কমপক্ষে ৩৬টি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে। এর মধ্যে ইউরোপীয় হাসপাতালে হামলা ইসরায়েলের বোমা হামলার ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা। যদিও ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন অনুসারে এই ধরনের আক্রমণকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা হয়। হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত যতগুলো হাসপাতালে হামলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হাসপাতালে ভয়াবহ আক্রমণের বর্ণনা দেয়া হলো
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তার নিজ শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। সোমবার (১২ মে) অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয় পেয়েছেন তিনি। এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, নিজ দেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে আরেক দেশের কারাগারে আটক থাকলেও তা তার জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ইতালির মাউন্ট এটনা আবারও লাভা উদগীরণ শুরু করছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) রাতে তীব্রভাবে অগ্ন্যুৎপাত করে বিপুল পরিমাণ ছাই ও লাভা নির্গত করেছে। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৩। ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে, তা মিসরের উপকূলেও অনুভূত হয়েছে। বুধবার (১৪ মে) জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজি) জানিয়েছে, ক্রিট দ্বীপের উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৮৩ কিলোমিটার গভীরে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের আজ ৬০০ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে, যা আগামী কয়েক মাসে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদ সফরে গেলে তার উপস্থিতিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন সৌদি যুবরাজ।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মঙ্গলবার (১৩ মে) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এক টেলিভিশন ভাষণে বলেছেন, ইরান প্রয়োজনে একসাথে ৬০০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে ছুড়তে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সিরিয়ার ওপর আরোপ করা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। সিরিয়ার সাবেক শাসক বাশার আল–আসাদের আমলে দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন। মঙ্গলবার (১৩ মে) সৌদির রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলায় মধ্যরাতের পর থেকে প্রাণ হারিয়েছেন অন্তত ৫১ জন। আর দক্ষিণ গাজায় হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৩০ জন। মূলত হাসপাতালে হামলার কয়েক ঘণ্টা পরই উত্তর গাজায় ওই হামলা চালায় ইসরাইল। খবর আলজাজিরার।
পারস্পারিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান দুই দেশের মধ্যকার একটি কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বে সই করেছেন। এর অংশ হিসেবে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বিক্রয় নিয়ে সমঝোতা সই হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। তারা বলেছে, প্রায় ১৪২ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে এবং এর আওতায় সৌদি আরবকে অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী ও সেবা সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি প্রতিরক্ষা কোম্পানি। খবর বিবিসির
ভারত-পাকিস্তানের মধ্যে মাত্র ৮৭ ঘণ্টা ২৫ মিনিটের সংঘর্ষে আধুনিক যুদ্ধনীতির নিয়ম নতুন করে লিখিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী। এই যুদ্ধে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর মুখোমুখি হয়েছে পাকিস্তান। ভারত গত ২০ বছরে ৭০ বিলিয়ন ডলারের অস্ত্র সংগ্রহ করেছে এবং তাদের বিমানবাহিনী ৫০ বিলিয়ন ডলার ব্যয়ে উন্নত প্ল্যাটফর্ম (যুদ্ধবিমান ও প্রযুক্তি) সংগ্রহ করেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যুতে এক মাস ধরে চার দফা সংলাপ চললেও সংকট নিরসনের পরিবর্তে উত্তেজনা আরও বাড়ছে। এমন আলোচনার মাঝেই ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার (১২ মে) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ইরানের সামরিক বাহিনীর অস্ত্র উন্নয়ন গবেষণা সংস্থা অরগানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ (এসপিএনডি)। সংস্থাটির সঙ্গে যুক্ত তিন জ্যেষ্ঠ কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী নার্সদের জন্য খুলে গেল সৌভাগ্যের নতুন দুয়ার। প্রথমবারের মতো দুবাইয়ের স্বাস্থ্য খাতে কর্মরত অভিজ্ঞ নার্সদের জন্য গোল্ডেন রেসিডেন্সি ভিসা প্রদানের নির্দেশ দিয়েছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।