ভারত ও পাকিস্তান একে অপরের সঙ্গে শত্রুতায় জড়িয়ে পড়ায় দক্ষিণ এশিয়ায় ভয় ও আতঙ্ক বিরাজ করছে। বিমানবন্দরগুলো বন্ধ রয়েছে। পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাজার ব্যবস্থা প্রান্তসীমায়। বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে দেশের বিভিন্ন এলাকা থেকে ইসরাইলে তৈরি ভারতের ২৫টি ড্রোন গুলি করে তারা ভূপাতিত করেছে।
কাশ্মীর ইস্যুতে সংঘাতে জড়িয়েছে ভারত-পাকিস্তান। এর ফলে উপমহাদেশজুড়েই চরম উৎকণ্ঠা বিরাজ করছে। দক্ষিণ এশিয়ায় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে যে সংঘাত চলছে, সেটা আদৌ যুদ্ধ কিনা, তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে অনেকে এটাকে বিশ্বের প্রথম ‘ড্রোনযুদ্ধ’ বলেও মন্তব্য করছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের একটি সামরিক রেডিও। ইসরাইলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন—ট্রাম্প বিশ্বাস করেন যে, নেতানিয়াহু তার সঙ্গে ‘প্রতারণা’ করছেন।
ভারতে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তান। নয়াদিল্লির দাবি, বৃহস্পতিবার (০৮ মে) রাতে ৩৬ নিশানায় হামলা চালিয়েছে পাকিস্তান। এসব নিশানায় ৩০০ থেকে ৪০০ হামলা চালানো হয়েছে। শুক্রবার (০৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামাবাদে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবদেল আল-জুবেইর। এবারের সফরে পাকিস্তানের উচ্চ পর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সৌদি রাষ্ট্রদূত এই অঞ্চলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, বুধ ও বৃহস্পতিবার রাতে তাদের সামরিক পরিকাঠামোগুলোকে নিশানা করেছিল পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সিন্দুর’-এর নিয়মিত সংবাদ ব্রিফিং-এ ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন, ‘পাকিস্তান থেকে ৩০০ থেকে ৪০০ ড্রোন পাঠানো হয়েছিল। লেহ থেকে শুরু করে গুজরাত পর্যন্ত ৩৬টি জায়গায় হামলা হয়েছে। ভারতীয় সামরিক বাহিনী অনেকগুলো ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে।’
কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার জেরে ভারতের ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার পর নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারত-পাকিস্তান সীমান্তে। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তান থেকে লাগাতার ড্রোন হামলা, মিসাইল নিক্ষেপ এবং ভারী গোলাবর্ষণ চলছে।
কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত চীনের জন্য একটি ‘দুর্লভ গোয়েন্দা সুযোগ’ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, চীন মূলত চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারতীয় সামরিক কৌশল, প্রযুক্তি ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। যা দেশটির দীর্ঘমেয়াদি প্রতিদ্বন্দ্বিতা ও সীমান্ত দ্বন্দ্বে সহায়ক হতে পারে।
পাকিস্তানে হামলার জবাবে ভারতের পাঁচ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। দেশটির এ হামলায় ব্যবহার করা হয়েছে চীনা যুদ্ধবিমান। হামলার পর এবার ভারত থেকে চীনা ক্ষেপণাস্ত্র পিএল-১৫ উদ্ধার করেছে। শুক্রবার (০৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ফক্স নিউজের ‘দ্য স্টোরি উইথ মার্থা ম্যাককালাম’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে কোনো সংঘাত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন নয় এবং সেখানের কোনো যুদ্ধ ‘আমাদের বিষয় নয়’।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। দেশটি তাদের আটকাতে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। এরপর এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ আটকে দিতে পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। শুক্রবার (০৯ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারত-পাকিস্তান সংঘাতে চীন ও ফ্রান্সের তৈরি যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ বা ডগফাইট ভবিষ্যতের সামরিক কৌশল নির্ধারণে বৈশ্বিকভাবে গভীর আগ্রহের বিষয় হয়ে উঠেছে। বুধবার সংঘর্ষ চলাকালে চীনের তৈরি একটি পাকিস্তানি যুদ্ধবিমান ফ্রান্সের তৈরি ভারতের দুটি সামরিক বিমান ভূপাতিত করেছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের দুইজন কর্মকর্তা।
পাকিস্তান ও ভারতীয় বিমান বাহিনীর মধ্যকার বৃহস্পতিবার রাতের ডগফাইটে (আকাশে যুদ্ধবিমানের সম্মুখযুদ্ধ) অন্তত দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপতিত হয়েছে। যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণে বিশ্বের যেকোনো দেশের সামরিক বাহিনীর জন্য এই সংঘর্ষ একটি গবেষণার বস্তু হয়ে দাঁড়াবে।
আরও একবার ইতিহাস গড়ল বিটকয়েন। ফেব্রুয়ারির শুরুতে সর্বশেষ যে উচ্চতায় পৌঁছেছিল, তা পেরিয়ে বৃহস্পতিবার ছুঁয়ে ফেলল এক লাখ ডলারের মনস্তাত্ত্বিক সীমা। বিশ্লেষকরা বলছেন, এটা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে নতুন বাণিজ্য চুক্তির ইঙ্গিত। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে চলমান বাণিজ্যযুদ্ধ শিথিল হওয়ার সম্ভাবনা এই ঊর্ধ্বগতির পেছনে বড় ভূমিকা রাখছে।
পাহালগামে হামলার বিষয়ে যেকোনো পদক্ষেপ বিশেষ করে পাকিস্তানের নিরপক্ষ তদন্তের দাবি সমর্থন করে যুক্তরাষ্ট্র। এমনকি ওয়াশিংটন দুই দেশকে সরাসরি আলোচনা করারও আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের নিরপেক্ষ তদন্তের প্রস্তাব সম্পর্কে অবগত রয়েছে সেই সাথে পূর্ণ সমর্থনও করে।