| ০৫ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

মোদির শহরে ৩ ঘণ্টা উড়ল পাকিস্তানের ড্রোন

ভারতে বিরুদ্ধে পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ চলছে। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে। পাকিস্তানের তিনটি বিমানবন্দরে ভারতীয় হামলার পর শনিবার (১০ মে) ভোরে কড়া পদক্ষেপ নেয় ইসলামাবাদের বাহিনী। মুহূর্তে বদলে যায় দৃশ্যপট।

বিস্তারিত...

পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছেন শেহবাজ শরিফ

শুক্রবার দিবাগত রাতে ভারতে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে পাকিস্তান। ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামের এই পাল্টা হামলায় ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত করেছে পাকিস্তান বাহিনী। এর মধ্যেই পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সভা ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বিস্তারিত...

মোদিকে ট্রাম্পের ফোন করা উচিত: মাইকেল কুগেলম্যান

উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোর রুবিও। তাতে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন তিনি। এতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রস্তাব দিয়েছেন রুবিও।

বিস্তারিত...

রাজনৈতিক মীমাংসার পথে ফেরার আহ্বান চীনের

রাজনৈতিক মীমাংসার পথে ফিরতে ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বার্তা সংস্থা এএফপি বলছে, দুই দেশ যখন ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা বৃদ্ধি করছে তখন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আহ্বান জানানো হয়েছে। তারা বলেছে, পারমাণবিক অস্ত্রের অধিকারী এই প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

বিস্তারিত...

ভারতীয় ওয়েবসাইট হ্যাক করার দাবি পাকিস্তানের

মিডিয়া দাবি করেছে, তারা ভারতের বেশির ভাগ ওয়েসবাইট হ্যাক করেছে। এ বিষয়ে ভারতের কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাষ্ট্র পরিচালিত পিটিভি নিউজকে উদ্ধৃত করে অনলাইন ডন বলছে, পাকিস্তানের পাল্টা জবাব অব্যাহত থাকার মধ্যেই বিজেপির অফিসিয়াল ওয়েবসাইট, বিএসএফের ওয়েবসাইট সহ অনেক ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।

বিস্তারিত...

পারমাণবিক পরিষদের জরুরি মিটিং ডেকেছেন শেহবাজ শরীফ

ন্যাশনাল কমান্ড অথরিটির (এনসিএ) জরুরি মিটিং আহ্বান করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এটি পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক-সামরিক পরিষদ। দেশটির পারমাণবিক অস্ত্রের কমান্ড এবং নিয়ন্ত্রণ রয়েছে তাদের হাতে। একই সঙ্গে কৌশলগত ‘অ্যাসেটস’ও তাদের নিয়ন্ত্রণে। ভারত-পাকিস্তান উত্তেজনা ভয়ঙ্কর এক রূপ নিতে যাচ্ছে।

বিস্তারিত...

উত্তেজনা কমার শর্ত দিল পাকিস্তান

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় রুবিও পাকিস্তানকে ভারতবিরোধী অভিযান বন্ধ করে উত্তেজনা প্রশমন করার আহ্বান জানান।

বিস্তারিত...

ভারতকে ইসরায়েল হয়ে ওঠার বুদ্ধি মার্কিন নিরাপত্তা বিশ্লেষকের

পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এবং কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতকে ইসরায়েলের মতোই দীর্ঘমেয়াদি প্রতিশোধমূলক কৌশল গ্রহণের পরামর্শ দিয়েছেন শীর্ষ আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবিন। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের কৌশল অনুসরণ করা।

বিস্তারিত...

পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু

কাশ্মীর ইস্যুতে চলমান পাক-ভারত উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের গোলাবর্ষণে ভারত শাসিত কাশ্মীরে নিহত হয়েছেন এক সরকারি কর্মকর্তা। ভারতীয় সরকারি কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া পোস্টে তিনি এ তথ্য দিয়ে শোক ও দু:খ প্রকাশ করেছেন।

বিস্তারিত...

যে শর্তে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

যে শর্তে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

বিস্তারিত...

যুদ্ধের উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে আইএমএফের ঋণ, ভারতের তীব্র আপত্তি

চলতি ৭০০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় পাকিস্তানের জন্য নগদ ১০০ কোটি ডলার ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এদিকে দেশটিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সংস্থাটির প্রতি ব্যাপক পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছে পাকিস্তানের চিরবৈরী প্রতিবেশী ভারত।

বিস্তারিত...

পাকিস্তানের ৩ বিমানঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র

ভারতের ‘অপারেশন সিন্দুর’ এর বদলা হিসাবে পাকিস্তান ‘অপারেশন বানিয়ান মারসুস’ শুরু করেছে। বিবিসি বাংলা এতথ্য জানিয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত তাদের তিনটি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।

বিস্তারিত...

নিজ দেশের শিখ সম্প্রদায়ের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়লো ভারত

পাকিস্তানের ডিজিএফআইর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, শুক্রবার মধ্যরাতে ভারত ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তবে এসব মিসাইল তাদের নিজ রাজ্য পাঞ্জাবে পড়েছে। ভারত ইচ্ছাকৃত পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর মিসাইলগুলো ছুড়েছে।

বিস্তারিত...

ভারতে শক্তিশালী ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান

একের পর এক পাকিস্তানে হামলার পর ভারতের বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে ইসলামাবাদ। প্রাথমিকভাবে গোলাবর্ষণ, ড্রোন ও স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জবাব দেয় পাকিস্তান। কিন্তু তিনটি বিমানঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান সামরিক বাহিনী মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

বিস্তারিত...

পাল্টা হামলা: ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের

ভারতে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে পাকিস্তান। ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামের এই পাল্টা হামলায় ভারতের অমৃতসরের বিয়াস অঞ্চলে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ