যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সৌদি আরব সফরে যেসব চুক্তি হচ্ছে তার মধ্যে ১০০ বিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তিও আছে বলে খবর পাওয়া গেছে। এ চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও অন্য সামরিক উপকরণ ক্রয় করবে। এ প্যাকেজের আওতায় রাডার সিস্টেম ও পরিবহন বিমান কেনার বিষয়টিও আছে বলে জানা যাচ্ছে। যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরেই সৌদি আরবের অস্ত্রের বড় সরবরাহকারী দেশ। যদিও দেশ দুটির মধ্যে সম্পর্কে কিছুটা ভাটা পড়েছিলো জো বাইডেন ক্ষমতায় থাকার সময় ২০২১ সালে।
অভিবাসন নীতিতে কঠোর থেকে কঠোর হচ্ছে বৃটেনের সরকার। দেশটির ইমিগ্রেশন আইনে পরিবর্তন আনা হয়েছে। নতুন ইমিগ্রেশন নীতির কারণে বৃটেনে প্রবেশ ও স্থায়ী হওয়া অনেক কঠিন হয়ে পড়বে। নতুন আইনে বৈধভাবে দেশটিতে প্রবেশের পথ অনেকটাই কঠোর করা হয়েছে। সোমবার লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে কঠোর ইমিগ্রেশন নীতির ঘোষণা দেন প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।
অস্ট্রেলিয়ার রাজনীতিতে একটি ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে লিবারেল পার্টি। প্রথমবারের মতো এই ডানপন্থি প্রধান দলটি একজন নারীকে নেতা নির্বাচিত করেছে। তিনি হলেন সুসান লেই। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। দীর্ঘদিন ধরেই দলটির অন্যতম অভিজ্ঞ রাজনীতিক হিসেবে পরিচিত তিনি।
ভারতে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান লাগাতার চলছে। ভারত সরকার দেশটিকে অচিরেই মাওবাদী মুক্ত করার ঘোষণা দিয়েছে। ঝাড়খন্ড, ছত্তিশগড়ে প্রায় আঠাশ হাজারের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহাড়-জঙ্গল এলাকা ঘিরে অভিযান চালাচ্ছে। ‘অপারেশন সংকল্প’ নামের এই অভিযানে গত কয়েক মাসে কয়েকশ মাওবাদীর এনকাউন্টারে মৃত্যু হয়েছে।
দীর্ঘদিন ধরে কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রতি কঠোর বিরোধিতা করে আসছে ভারত। বিষয়টি যেন নীতিগতভাবে নিষিদ্ধ হয়ে আছে দিল্লির পররাষ্ট্রনীতিতে। কিন্তু হঠাৎ করেই সেই কৌশলে ফাটল ধরালেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বৃটেনের পরিবর্তিত নতুন অভিবাসন নীতির অংশ হিসেবে ইইউ-বহির্ভূত বিদেশি শিক্ষার্থীদের উপর কঠোরতা আসছে। সরকারের নির্দেশনায় এসব নন-ইইউ স্নাতক শিক্ষার্থীদের টিউশন ফি গুনতে হবে ২০,০০০ থেকে ৪১,০০০ পাউন্ড পর্যন্ত। প্রথমবারের মতো বিদেশি শিক্ষার্থীদের উপর ৬ শতাংশ কর চাপিয়ে দিচ্ছে বৃটেন সরকার।
যুদ্ধবিরতি কার্যকর হলেও ভারত-পাকিস্তানের মধ্যে বাকযুদ্ধ থামেনি। এই যুদ্ধে একপক্ষ অন্যপক্ষকে ঘায়েল করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন বলেছেন, যুদ্ধবিরতি মানেই যুদ্ধ শেষ নয়। কার্যত তিনি পাকিস্তানকে একরকম হুমকি দিয়েছেন। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, যদি পানি ইস্যুর সমাধান না হয় তাহলে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি হুমকিতে পড়তে পারে।
তুরস্ক এমন একটি দেশ হয়ে উঠেছে যাকে বিশ্ব শান্তি, কূটনীতি, বিশ্বব্যাপী সাহায্য, সমর্থন এবং মধ্যস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার (১২ মে) রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।
মিয়ানমারে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় একটি স্কুলে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জনই শিশু। বাকি দুজন শিক্ষক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের পর ঘোষিত মানবিক যুদ্ধবিরতির মধ্যেই। সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল।
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হলেও আতঙ্ক কাটেনি। ফলে আজও ভারতের সাত শহরে ফ্লাইট বাতিল করেছে দেশটির দুটি এয়ারলাইন্স। ফ্লাইট বাতিল করা এসব শহর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। মঙ্গলবার (১৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাম্প্রতিক ভারত-পাকিস্তান সঙ্কটের প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, এই স্বল্পস্থায়ী সংঘাতেও পাকিস্তান কূটনৈতিক ও কৌশলগতভাবে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সোমবার জিও নিউজের জনপ্রিয় টক শো ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
মাকিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম সরকারি সফরে মধ্যপ্রাচ্যে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন এই সফরে তিনি দেশের জন্য রেকর্ড বিনিয়োগের ব্যবস্থা করতে পারবেন। পাশাপাশি তার এই সফরে আধুনিক সময়ের অন্যতম অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে চলেছে।
দ্য হিন্দু পত্রিকার বিদেশ বিষয়ক সম্পাদক স্ট্যানলি জনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ভিডিও শেয়ার করার পর তার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। তিনি এক্সে দেয়া এক পোস্টে বিষয়টি স্বীকার করে নিয়েছেন এবং স্পষ্টভাবে বলেছেন যে, এটি একটি ভুল ছিল।
যুক্তরাষ্ট্রের এক ধাক্কায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধের প্রান্তসীমা থেকে ফিরেছে ভারত-পাকিস্তান। এতে বৈশ্বিক একটি কূটনৈতিক শক্তি হয়ে ওঠার জন্য নয়াদিল্লির যে উচ্চাকাঙ্ক্ষা তা এখন পরীক্ষার মুখে পড়েছে। কারণ, কাশ্মীর বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, ভারত দ্রুততার সঙ্গে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গত শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছে, ‘যাচনা ন্যাহি, আব রণ হোগ্যা’।