| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


লিবিয়ায় মিলিশিয়া নেতা নিহত, গোলাগুলি-সংঘর্ষ

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 13-05-2025 ইং
  • 178002 বার পঠিত
লিবিয়ায় মিলিশিয়া নেতা নিহত, গোলাগুলি-সংঘর্ষ
ছবির ক্যাপশন: লিবিয়ায় মিলিশিয়া নেতা নিহত, গোলাগুলি-সংঘর্ষ

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এক প্রভাবশালী মিলিশিয়া নেতাকে হত্যার পর প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলো গোলাগুলিতে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ জরুরি লকডাউন ঘোষণা করেছে।

সোমবার স্থানীয় সময় রাত থেকে শহরের বিভিন্ন এলাকায় ভারী গুলির শব্দ ও বিস্ফোরণ শোনা যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা।

লিবিয়ার মিসরাতা থেকে আল জাজিরার সাংবাদিক মালিক ট্রেইনা জানান, নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে যে আবদেল গনি আল-কিকলি নিহত হয়েছেন।

তিনি ক্ষমতাধর মিলিশিয়া গোষ্ঠী স্ট্যাবিলিটি সাপোর্ট অথরিটির (এসএসএ) প্রধান ছিলেন। তার নিহত হওয়ার খবরে ত্রিপোলির বিভিন্ন এলাকায় শুরু হয় ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ।  

আল-কিকলি ছিলেন রাজধানী ত্রিপোলির অন্যতম প্রভাবশালী মিলিশিয়া নেতা। সম্প্রতি তিনি প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন।  

ট্রেইনা জানান, এখন পর্যন্ত অন্তত ছয়জন আহত হয়েছেন, তবে তারা নিরাপত্তা বাহিনীর সদস্য নাকি বেসামরিক নাগরিক, তা স্পষ্ট নয়।

সংঘর্ষ শুরুর পরপরই এক বিবৃতিতে জাতিসংঘের লিবিয়া মিশন জানায়, তারা ত্রিপোলিতে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ