ভিয়েতনামের সংসদ এক ঐতিহাসিক সিদ্ধান্তে দুর্নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ আটটি অপরাধে মৃত্যুদণ্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের ফলে ১২০০ কোটি ডলারের দুর্নীতিতে দণ্ডিত রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রুয়ং মাই ল্যান-এর প্রাণ রক্ষা পাচ্ছে। ২৫শে জুন দেশটির পার্লামেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভেনিসের শান্ত দ্বীপ সান জিওভান্নি এভানজেলিস্তা যেন এক স্বর্গীয় স্থান। দ্বীপটির জনসংখ্যা মাত্র ১১ জন। অথচ শুক্রবার রাতে এখানে বসতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ধনীদের বিলাসী ভোজসভা- জেফ বেজোসের বিবাহপূর্ব বা প্রি-ওয়েডিং গালা ডিনার। বর এবং কনে- জেফ বেজোস ও লরা সানচেজের সঙ্গে উপস্থিত থাকবেন কিম কার্দাশিয়ান ও ক্রিস জেনার, মিডিয়া মোগল ব্যারি ডিলার এবং তার ডিজাইনার স্ত্রী ডায়ান ভন ফারস্টেনবার্গ সহ মোট প্রায় ২০০ বিলিয়নিয়ার।
যুদ্ধবিরতির পরও ইরানের ওপর ইসরাইলের নতুন হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ‘বিরক্ত’ হয়েছেন বলে জানিয়েছে আল-জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেল।
ইরান ও ইসরায়েলের মধ্যকার ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানজুড়ে পালিত হচ্ছে বিজয় উৎসব। যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই ইরানের রাজনৈতিক ও সামরিক মহলে দেখা গেছে উচ্ছ্বাস। তেহরানসহ দেশের বিভিন্ন শহরে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে হাজার হাজার মানুষ। স্লোগানে মুখরিত হয়েছে রাজধানী, আগুন জ্বালিয়ে উদযাপন করা হয়েছে ‘জয়’।
হিজরি নববর্ষের শুরুতেই পরিবর্তন করা হবে পবিত্র কাবার গিলাফ। ইতোমধ্যে কর্তৃপক্ষের কাছে বাদশাহ সালমানের পক্ষ থেকে উপহার হিসেবে কাবার গিলাফ হস্তান্তর করা হয়েছে। এবার পবিত্র কাবার গিলাফ পরিবর্তন হবে বুধবার (২৫ জুন ২০২৫ ও ১ মহররম ১৪৪৭ হিজরি) রাতে।
মুসলিমদের সবচেয়ে পবিত্র জায়গা মক্কা ও মদিনা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে আনা প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনাগুলোকেও এসব আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির আওতায় নিয়ে এসেছে, যেন আঞ্চলিক যেকোনো হামলা প্রতিরোধ করা সম্ভব হয়।
সিন্ধু পানি চুক্তির (আইডব্লিউটি) অধীনে ভারত যদি ইসলামাবাদকে তার ন্যায্য পানির ভাগ থেকে বঞ্চিত করে, তাহলে তার দেশ যুদ্ধে যাবে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি এ কথা বলেছেন।
যুদ্ধবিরতিতে আনুষ্ঠানিকভাবে রাজি হয়েছে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এই ১২ দিনের যুদ্ধে সবাই নিজের জয় দাবি করছে। জেরুজালেম থেকে বিবিসির সাংবাদিক হুগো বাশেগা বলছেন, বৃহৎ পরমাণু স্থাপনায় ইরানের উপর চালানো যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইরানের পূর্বনির্ধারিত, প্রতীকী ও সুপরিকল্পিত পাল্টা হামলার কয়েক ঘণ্টা পরেই প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন।
গত সপ্তাহে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ছয়টি ‘বাঙ্কার বাস্টার’ বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। এই হামলার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে বলেছেন, ইরানের ৪০০ কেজি ইউরেনিয়ামের মজুদ- যা ১০টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। এখন তা নিখোঁজ।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) থেকে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি।
যুদ্ধবিরতির মধ্যেই ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলার নির্দেশ দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তিনি ওই নির্দেশ জারি করেন। খবর আলজাজিরার।
ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরায়েল। তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর অস্বীকার করে সংবাদ প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর আলজাজিরার। মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে ইরানে ব্যাপক হামলার নির্দেশ দেন। তিনি ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেন।
সোমবার হোয়াইট হাউজের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানি কর্মকর্তাদের সাথে কথা বলার পর প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করেই যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন। এতে মধ্যস্থতা করতে সহায়তা করেছে কাতার।
ইসরাইলি আগ্রাসনের জবাব দিতে শেষ মুহূর্ত পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত ছিল বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ‘আগ্রাসনের জন্য ইসরায়েলকে শাস্তি দিতে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান শেষ মুহূর্ত পর্যন্ত, ভোর ৪টা পর্যন্ত অব্যাহত ছিল।’
ইসরাইল আগ্রাসন বন্ধ করলে ইরান হামলা চালাবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, ‘ইসরাইল যদি ইরানের স্থানীয় সময় ভোর ৪টা থেকে তেহরানে আক্রমণ না করে, তাহলে আমরাও কোনো জবাব দেব না।’ স্থানীয় সময় সোমবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ অবস্থান জানান। খবর বিবিসির।