| ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ওআইসি সম্মেলনে ইসলামাবাদের বক্তব্য
ইসরাইলি আগ্রাসনে ইরানের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন পাকিস্তানের

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 22-06-2025 ইং
  • 131347 বার পঠিত
ইসরাইলি আগ্রাসনে ইরানের আত্মরক্ষার অধিকারকে পূর্ণ সমর্থন পাকিস্তানের
ছবির ক্যাপশন: ওআইসি সম্মেলনে ইসলামাবাদের বক্তব্য

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘ইরানের বিরুদ্ধে ইসরাইলের স্পষ্ট ও উসকানিমূলক আগ্রাসনের জবাবে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার যে স্বাভাবিক অধিকার ইরানের রয়েছে, পাকিস্তান সেই অধিকারকে পূর্ণ সমর্থন করে।’

রোববার (২২ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ডন।

তিনি বলেন, ‘আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম সদস্য রাষ্ট্র ইরানের প্রতি সংহতি জানাচ্ছি এবং ইসরাইলের অন্যায়, অবৈধ ও ভিত্তিহীন আগ্রাসনের কঠোরতম ভাষায় নিন্দা জানাই। বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে চালানো এই হামলায় বহু নিরীহ মানুষের প্রাণহানিতে আমরা গভীর শোক প্রকাশ করছি।’

ইসহাক দার আরও বলেন, ‘ইসরাইল যখন হামলা চালায়, তখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানে তাদের নিরীক্ষণ কার্যক্রম চালাচ্ছিল। এই হামলার মাধ্যমে ইসরাইল আন্তর্জাতিক আইন, আইএইএর সংবিধি এবং একাধিক আইএইএ প্রস্তাবনা লঙ্ঘন করেছে।’

তিনি সতর্ক করেন, ‘এই হামলাগুলো এক বিপজ্জনক নজির স্থাপন করছে এবং গোটা অঞ্চল তথা বিশ্বের জনগণের নিরাপত্তার জন্য গভীর হুমকি তৈরি করছে।’

পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই পরিস্থিতিতে শুধু একাত্মতা জানানো নয়, বরং আন্তর্জাতিক সমাজের উচিত ইসরাইলকে জবাবদিহির আওতায় আনা, যেন এই ধরনের বেপরোয়া আগ্রাসন ভবিষ্যতে বৈশ্বিক শান্তিকে বিপন্ন করতে না পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ