দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৬৮ টাকা কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী— সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার ৮৬০ টাকা। মঙ্গলবার প্রতি ভরি সোনা ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা টাকা বেচাকেনা হয়েছে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এতে গুমের মতো মানবতাবিরোধী অপরাধের মাত্রা কমে আসবে। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে কমনওয়েলথ চার্টার যুব কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরনো প্রতীক দাঁড়িপাল্লা পুনরায় বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া তাদের নিবন্ধনও পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে ইসি।
পাহাড়ে বেপরোয়া সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ’র অস্ত্রধারী সন্ত্রাসীরা আবারো টহলরত নিরাপত্তাবাহিনীর ওপর সশস্ত্র হামলা চালিয়েছে। রাঙামাটি সদর উপজেলার মৌনপাড়া এলাকায় অবৈধ অস্ত্র-গোলাবারুদের মজুদসহ সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থান তথ্যে অভিযান পরিচালিত করতে গেলে হামলার শিকার হয় নিরাপত্তাবাহিনীর সদস্যরা। নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা প্রতিবেদকের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন।
চুক্তির ভিত্তিতে আমদানির ক্ষেত্রে ব্যাংকের ওপর কোনো আর্থিক দায় বর্তাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের লেনদেনে ব্যাংকগুলোর অনাগ্রহের প্রেক্ষিতে এমন নির্দেশনা দিয়ে আজ মঙ্গলবার একটি সার্কুলার জারি করা হয়েছে।
জাতিসংঘের ‘প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটারকোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস (ইউএন ওয়াটার কনভেনশন’-এ বাংলাদেশ গত ২০ জুন আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। এ মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বে ৫৬তম দেশ হিসেবে এ চুক্তিতে যুক্ত হলো।
পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের দায়ের হওয়া মামলা নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন। তিনি বলেন, টিউলিপ বাংলাদেশী নাগরিক। তিনি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেছেন। আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হয়েছে। আত্মপক্ষ সমর্থন করে তিনি যে দাবি করেছেন তা একটা মিথ্যাচার।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ছে। বর্তমান রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের কাছাকাছি। গত সপ্তাহে যা ২০ দশমিক ৭৭ বিলিয়ন ডলার ছিল। গত ৬ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে ১৮৮ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ নামে ২০ দশমিক ১৮ বিলিয়ন ডলারে। আর আওয়ামী লীগ সরকার পতনের সময় রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতি যাই হোক, দেশে জ্বালানি তেলের দাম বাড়বে না। তিনি বলেন, আমাদের জ্বালানি তেলের মজুদ বেশ ভালো। যুদ্ধের মধ্যেও জ্বালানি নিয়ে একটি জাহাজ আমাদের বন্দরে নোঙ্গর করেছে। আমরা অনেক অপচয় ও দুর্নীতি কমিয়ে এনেছি। ফলে আপাতত, দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
আগামী শিক্ষাবর্ষে যথাসময়ে বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চায় সরকার। এজন্য এবার বই ছাপার কাজ আগেভাগেই শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরইমধ্যে অধিকাংশ বইয়ের টেন্ডার আহ্বান করা হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দলীয় কার্যক্রম নিষিদ্ধের পর আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফেসবুকসহ ও ভিডিওতে প্রকাশ্যে কর্মসূচি পালনের ঘোষণা দিলেও সেটা তারা করতে পারেনি। আইন শৃঙ্খলা বাহিনী আগের তুলনায় এখন বেশ সক্রিয় ও সচেতন বলেও জানান তিনি।
চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেছেন, মাসিক ভাতার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে ‘আহত যোদ্ধারা’ আজীবন সরকারি মেডিক্যাল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন।
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে চীন। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতেও অধীর আগ্রহে অপেক্ষা করছে চীন সরকার। আজ (মঙ্গলবার, ২৪ জুন) চীন সফরত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী সান ওয়েইডং এমন আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষা কমিশন হলেই যে শিক্ষাখাতের সকল সমস্যার সমাধান হবে, সেটা ভাববার কোনও কারণ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। মঙ্গলবার (২৪ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাজেট ২০২৫-২৬: শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। সি আর আবরার বলেন, শিক্ষা খাতে সমস্যা নেই এমনটা নয়। সময় ও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তবে সকলকে নিজ নিজ দায়িত্ব পালনে কথাও বলেন তিনি।
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৯ জনকে আটক করেছে ৪৮ বিজিবি। মঙ্গলবার (২৪ জুন) সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।