| ০২ মার্চ ২০২৬
সকল খবর

তরুণ সমাজকে অবশ্যই মাদকমুক্ত রাখতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, যেকোনো দেশের উন্নতির প্রধান নিয়ামক হলো কর্মক্ষম বিপুল যুবশক্তি। আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত ও দক্ষ যুবশক্তিই পারে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে।

বিস্তারিত...

সাবেক তিন ইসিসহ ২৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

বিএনপির দায়ের করা মামলায় সাবেক তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ যুক্ত হয়েছে। মামলায় প্রধান আসামিদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার—কাজী রকিবউদ্দীন আহমদ, এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল—এবং সংশ্লিষ্ট সময়ের নির্বাচন কমিশনাররা।

বিস্তারিত...

মেহেরপুরে ৮ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ৮ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী-বিএসএফ। বৃহস্পতিবার সকালে সীমান্তের ১৩৬ ও ১৩৭নং পিলারের মাঝামাঝি গেট দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ।

বিস্তারিত...

৪৫ দিন পর নগর ভবনে আসলেন ডিএসসিসি প্রশাসক

টানা ৪৫ দিন পর নগর ভবনে এসেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া। বৃহস্পতিবার দুপুরে ডিএসসিসিতে প্রবেশ করেন তিনি। পরে নিজস্ব কার্যালয়ে বসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ডিএসসিসি প্রশাসক ।

বিস্তারিত...

তোমাদের শিক্ষাই হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার: ইইউ রাষ্ট্রদূত

ব্র্যাক ইউনিভার্সিটি সামার ২০২৫ সেশনের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে। এই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে বুধবার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় জীবনের নানা বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিস্তারিত...

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ৮ই আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এছাড়া রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের শহীদ হওয়ার দিন ১৬ই জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়েছে। বুধবার দু’টি দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক পরিপত্র জারি হয়েছে।

বিস্তারিত...

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ৮ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ আরও ৮ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশ-ইন করা হয়।

বিস্তারিত...

পুলিশের ‘মোরালিটি ভেঙে’ যাওয়ার কারণে তারা মিথ্যা মামলা নিতে বাধ্য হয়েছে: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘পুলিশের মোরালিটি ভেঙে যাওয়ার কারণে তারা মিথ্যা মামলা নিতে বাধ্য হয়েছে। পুলিশ মামলা নেবে না—এমন কথা বলার সাহস না থাকায় বহু মিথ্যা মামলা হয়েছে।’

বিস্তারিত...

বিএনপি নেতাদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে স্বস্তি প্রকাশ

বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। এতে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ায় স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করা হয় বৈঠকে।

বিস্তারিত...

নাম পরিবর্তন হলেও আগের প্যাডেই চলছে বিএমইউ’র প্রেসক্রিপশন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দাবির মুখে দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। এরই অংশ হিসেবে পরিবর্তন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর নাম। স্বাস্থ্য খাতের শীর্ষ এ শিক্ষাপ্রতিষ্ঠান এখন পরিচিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) নামে।

বিস্তারিত...

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প: প্রথম ইউনিটের রিয়্যাক্টর কনটেইনমেন্টের পরীক্ষা সম্পন্ন

দেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে পাবনার ঈশ্বরদী উপজেলায়। প্রকল্পের প্রথম ইউনিট চালুর অপেক্ষায় দেশ। তারই ধারাবাহিকতায় প্রথম ইউনিটের রিয়্যাক্টর কম্পার্টমেন্টের কনটেইনমেন্টের (সুরক্ষা ব্যূহ) অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সম্পন্ন করেছে প্রকল্প সংস্থা। পরীক্ষায় নকশা অনুযায়ী কনটেইনমেন্টের সর্বোচ্চ নিরাপত্তামান নিশ্চিত করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটম একটি বেসরকারি বার্তা সংস্থার মাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

থার্ড টার্মিনাল বুঝে নিচ্ছে জাপান, ডিসেম্বরে চালুর রূপরেখা

জট খুলছে থার্ড টার্মিনালের, জুলাইয়ে বুঝে নিয়ে ডিসেম্বরে চালুর রূপরেখা তৈরি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ১৫ বছরের জন্য টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হচ্ছে জাপানকে। আর দু’বছরের জন্য গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিস্তারিত...

তিতাসের সাঁড়াশি অভিযান; শতাধিক সংযোগ বিচ্ছিন্ন

তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত ও উচ্ছেদে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে। গতকাল (মঙ্গলবার, ২৪ জুন) তিনটি পৃথক এলাকায় পরিচালিত অভিযানে একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক ভবনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিস্তারিত...

ইন্দোনেশিয়া থেকে আসবে ২৫ হাজার টন অকটেন, ব্যয় কত?

চলতি জুন মাসে ২৫ হাজার টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। ইন্দোনেশিয়া থেকে এই অকটেন আমদানিতে ব্যয় হবে ২০৮ কোটি ৬৩ লাখ টাকা। বুধবার (২৫ জুন) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সভায় এই অনুমোদন দেয়া হয়।

বিস্তারিত...

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাবলিক প্রকিউরমেন্ট রুলস বিষয়ক প্রশিক্ষণ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাবলিক প্রকিউরমেন্ট রুলস বিষয়ক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রথম শ্রেণির কর্মকর্তাসহ মন্ত্রণালয় এবং দপ্তর ও সংস্থার কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। আজ প্রশিক্ষণের দ্বিতীয় ও সমাপনী দিনে পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব মো. নাসিমুর রহমান শরিফ কার্যাদেশ, চুক্তিপত্র, আর্থিক ক্ষমতা অর্পণ প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ