চুক্তির ভিত্তিতে আমদানির ক্ষেত্রে ব্যাংকের ওপর কোনো আর্থিক দায় বর্তাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের লেনদেনে ব্যাংকগুলোর অনাগ্রহের প্রেক্ষিতে এমন নির্দেশনা দিয়ে আজ মঙ্গলবার একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, অনেক ব্যাংক চুক্তির আওতায় করা আমদানির লেনদেনে অনাগ্রহ দেখাচ্ছে, কারণ তারা মনে করত এই ধরনের লেনদেনে মূল্য পরিশোধের দায় ব্যাংকের ওপর পড়ে। এর প্রেক্ষিতে নতুন সার্কুলার জারি করে এ বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে, ব্যাংকগুলো শুধু আমদানিকারকদের দেওয়া অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে দায় পরিশোধের প্রক্রিয়াগত কাজ করবে। এতে ব্যাংকের আর্থিক কোনো ঝুঁকি নেই।
জানা যায়, ২০২২ সালের একটি সার্কুলারে চুক্তিভিত্তিক আমদানিতে মূল্য পরিশোধ নিশ্চিত করার নির্দেশনা থাকায় অনেক ব্যাংক এসব লেনদেনে সাড়া দেয়নি। ফলে আমদানি কার্যক্রম ব্যাহত হচ্ছিল।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই নির্দেশনা ব্যাংকগুলোর মধ্যে আস্থা বাড়াবে এবং চুক্তির ভিত্তিতে আমদানি সহজ হবে। সেই সঙ্গে ব্যাংকের দায় না থাকার বিষয়টি পরিষ্কার হওয়ায় আমদানি খরচ কমবে এবং ব্যবসায়িক পরিবেশ সহজ হবে। এতে আমদানিকারকরা বেশি সুবিধা পাবেন এবং বৈদেশিক লেনদেনেও গতি আসবে।
| ফজর | ০৪:৫৪-০৬:০৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১২:০৯-০৪:২৫ মিনিট দুপুর |
| আছর | ০৪:২৬-০৬:০৬ মিনিট বিকাল |
| মাগরিব | ০৬:১০-০৭:২১ মিনিট সন্ধ্যা |
| এশা | ০৭:২২-০৮:৪৯ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |