আশুলিয়ায় ২০২৪ সালে সংঘটিত গণহত্যা ও ৬ জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ঢাকার তৎকালীন পুলিশ সুপারসহ ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে এটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র।
ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, একতা ও শৃঙ্খলার চর্চা করতেই ‘অলিম্পিক ডে রান ২০২৫’–এর আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। জাতীয় স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন সংগঠনটির সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (সোমবার, ২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো–সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে রুলের ওপর শুনানির জন্য আগামী ৭ জুলাই দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। সোমবার (২৩ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন নির্ধারণ করেন।
আগামী জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম বিশেষ সুবিধা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৭৫০ টাকা করা হয়েছে। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ বিশেষ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ ও অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার যৌথভাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানায় করা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ৪ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সোমবার (২৩ জুন) শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজ রহমান এ আদেশ দেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন,অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পশু খাদ্য ও মৎস্য খাদ্য প্রায় একাকার হয়ে যাচ্ছে। পশু খাদ্যকে কোনোভাবেই মৎস্য খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না; তা আলাদা করে জাতীয় মৎস্য নীতিমালা ২০২৫ এ অন্তর্ভুক্ত করতে হবে। উপদেষ্টা সোমবার সকালে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য নীতিমালা ২০২৫ (খসড়া) বিষয়ক অংশীজন পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়। প্রায় ঘন্টাব্যাপী বৈঠকে বিভিন্ন পলিসি এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের ভোটার নিবন্ধন সম্পন্ন হয়েছে। চলতি বছরের হালনাগাদ কার্যক্রমে নিবন্ধন সম্পন্ন করে নির্বাচন কমিশন-ইসি। ইসি সচিব আখতার আহমেদ সোমবার টেলিফোনে আমার দেশকে এ তথ্য নিশ্চিন্ত করেন।
আগামীকাল মঙ্গলবার জাতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা রয়েছে। মঙ্গলবারের এ সভায় ৬ হাজার ৮৬৮ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যয়ের ১৫টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে। দেশের জন্য, দেশের মানুষের জন্য ও নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য চারজন স্কাউট আত্মহুতি দিয়েছেন। সোমবার (২৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিষদের আজকের (বাংলাদেশ সময় রাতে) বৈঠকে বাংলাদেশের অনুকূলে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব উপস্থাপন করা হবে। বৈঠকে বাংলাদেশের প্রস্তাবটি অনুমোদিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এ প্রস্তাব অনুমোদিত হলে পরবর্তী কয়েক দিনের মধ্যেই অর্থ ছাড় করে বাংলাদেশ ব্যাংকের হিসাবে জমা দেবে আইএমএফ।
দেশের সকল নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ‘মব’ সৃষ্টিকারীদের কঠোর বার্তা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে। রোববার (২২ জুন) রাতে সরকারের প্রেস উইংয়ের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ অনুরোধ করা হয়।
সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আবু সাঈদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে গুলিসহ তিনটি আগ্নেয়াস্ত্র ও একাধিক দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার গাদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দেশের পাঁচ বিভাগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়াও পূর্বাভাসে আগামী ৫ দিন ভারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সোমবার (২৩ জুন) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।