| ০২ মার্চ ২০২৬
সকল খবর

‘সংবিধানের মূলনীতি ও সাংবিধানিক পদে নিয়োগে ঐকমত্য এখনো অধরা’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সংবিধানের মূলনীতি এবং সাংবিধানিক পদগুলোতে নিয়োগের বিষয়ে এখনো চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো যায়নি। তবে প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর করার বিষয়ে মোটামুটি ঐকমত্য তৈরি হচ্ছে। বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপের ষষ্ঠ দিনের প্রথম পর্ব শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

দুদককে নিয়ে দেয়া পোস্টে কী বলেছিলেন হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুর কাছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা ঘুষ চেয়েছেন-এমন দাবি করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি করেন হাসনাত। ওই পোস্টের সঙ্গে তিনি তিনটি ভিডিও ক্লিপ যুক্ত করেছেন।

বিস্তারিত...

এবার সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, বুধবার দুপুরে ডিবি পুলিশের একটি দল মগবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা করে।

বিস্তারিত...

এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার (২৫ জুন) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

বিস্তারিত...

সরকারি চাকরিতে অগ্রাধিকারসহ যেসব সুবিধা পাবেন ‘জুলাই যোদ্ধারা’

সরকারি ও বেসরকারি চাকরিতে জুলাই শহীদ পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া প্রত্যেক জুলাই শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবে। অন্তর্বর্তী সরকারের গেজেট অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে 'জুলাই শহীদ' এর সংখ্যা ৮৩৪ জন। এই গেজেট অনুযায়ী তাদের পরিবার এককালীন টাকা ও চাকরিতে অগ্রাধিকার পাবে।

বিস্তারিত...

জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা এগিয়ে আসলে পুরো দেশ তাদের সঙ্গে যুক্ত হবে। বুধবার জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

ঐকমত্যের স্বার্থে খানিকটা ছাড় দিতে হবে: আলী রীয়াজ

ঐকমত্যের স্বার্থের রাজনৈতিক দলগুলোকে খানিকটা ছাড় দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, কোন কোন জায়গায় পরিবর্তন-পরিবর্ধন সংশোধনের মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ লক্ষ্য বা জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারবো।

বিস্তারিত...

পরিবেশের সুফল পেতে সময় লাগবে: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশের সুফল পেতে সময় লাগবে। ইতোমধ্যে সব সুপারশপ পলিথিন মুক্ত করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

ছুটির দিনেও খোলা থাকবে দক্ষিণ সিটি, মিলবে সব সেবা

নাগরিক সেবা প্রদানের সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার ছুটির দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) খোলা থাকবে। এ দুইদিন মিলবে সব ধরনের নাগরিক সেবা। নগর ভবনের পাশাপাশি আঞ্চলিক কার্যালয়সহ সব পর্যায়ের অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি। মঙ্গলবার রাতে ডিএসসিসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

দু’দিন বিরতির পর ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন

রাষ্ট্রের বি‍ভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্বে যেসব সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য হয়নি, সেগুলো এই পর্বে আলোচনা হচ্ছে। দু’দিন বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার সকাল সাড়ে ১০টায় শুরু হয় বৈঠক।

বিস্তারিত...

আবারো ২৭ বিলিয়ন ডলার ছাড়ালো রিজার্ভ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য ১.৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭.৩১ বিলিয়ন ডলার। এর আগে সোমবার সংস্থাটির বোর্ড সভায় ৪.৭০ বিলিয়ন ডলার ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের সিদ্ধান্ত হয়।

বিস্তারিত...

পিলখানা হত্যাকাণ্ড
দুইজন পলাতক আওয়ামী লীগ নেতা ই-মেইলে জবানবন্দি দিয়েছেন

পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান বলেছেন, ‘পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিশন দুইজন পলাতক আওয়ামী নেতার জবানবন্দি নিয়েছে। এই দুই নেতা ই-মেইলে জবানবন্দি দিয়েছেন।’

বিস্তারিত...

এফবিসিসিআই নির্বাচন: শওকত আজিজ রাসেলকে জ্যেষ্ঠ নেতাদের সমর্থন

২০২৫-২৭ মেয়াদে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই’র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর। এ নির্বাচনকে ঘিরে সভাপতি পদে লড়াইয়ে ইচ্ছুক প্রার্থীরা সাবেক এফবিসিসিআই সভাপতি ও সম্ভাব্য ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলকে এফবিসিসিআই নির্বাচনে সভাপতি পদে জ্যেষ্ঠ নেতারা সমর্থন জানিয়েছেন।

বিস্তারিত...

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে যেসব কর্মসূচি নিল সরকার

ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ আয়োজন করা হবে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

এইচএসসি পরীক্ষা
কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ