| ০২ মার্চ ২০২৬
সকল খবর

নির্বাচনে যে আসনে প্রার্থী হতে পারেন হাসনাত আব্দুল্লাহ

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণার পর থেকে উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। পাশাপাশি তৎপর হচ্ছে নির্বাচন কমিশনও। জাতীয় নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। মৌলিক সংস্কারের উল্লেখযোগ্য অগ্রগতি হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হতে পারে বলে জানিয়েছেন প্রধান ‍উপদেষ্টা।

বিস্তারিত...

নুরুল হুদার ওপর যে ‘মব’ জাস্টিস হয়েছে তা কাম্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিজ করা হয়েছে তা কাম্য নয়, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিস্তারিত...

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে নিষেধাজ্ঞা

টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী হাউসবোট প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম এ নির্দেশনা প্রদান করেন। রোববার (২২ জুন) রাতে জেলা প্রশাসন থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত...

বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালানোর পর বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটবে এমন আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া উপসাগরীয় দেশগুলো থেকে তেল সরবরাহের মূল রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট।

বিস্তারিত...

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি, দেশদ্রোহিতার অভিযোগে মাজিদকে মৃত্যুদণ্ড দিল ইরান

ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনকে মৃত্যুদণ্ডের সাজা দিল ইরান। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মাজিদ মোসায়েবি। অভিযোগ দুই শত্রু দেশের মধ্যে লড়াই অব্যাহত থাকার সময় ইরান থেকে গোপন তথ্য ইসরাইলে পাচার করেছিলেন মাজিদ।

বিস্তারিত...

৪০ দিন পর খুলল নগর ভবন

মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে আন্দোলনে টানা ৪০ দিন তালাবদ্ধ থাকার পর নগর ভবন ‍খুলেছে। সোমবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এই প্রধান কার্যালয় খুলে দেয়া হয়। তবে ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়াসহ কয়েকজন প্রকৌশলীর কক্ষ তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

বিস্তারিত...

পঞ্চম সংশোধনীর সাথে সংস্কার কমিশনের প্রস্তাবে একমত জামায়াত: তাহের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে করা পঞ্চম সংশোধনী অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রাহিম ও আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের সাথে সংস্কার কমিশনের প্রস্তাবে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপের শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের এসব কথা বলেন।

বিস্তারিত...

সাবেক সিইসি নুরুল হুদা গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এমন নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এদিন দুপুরে সাবেক তিন সিইসির বিরুদ্ধে মামলা করে বিএনপি। বিগত বছরগুলোতে তিন সিইসির অধীনে বিতর্কিত নির্বাচন আয়োজন করায় এই মামলা করা হয়।

বিস্তারিত...

কালো টাকা সাদা করার বিধান থাকছে না : অর্থ উপদেষ্টা

এবার কালো টাকা সাদা করার বিধান থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (২২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট পাস-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ঋণের টাকা যথাযথ ব্যবহার করা হবে আর ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের বোঝা বাড়াতে চাই না—এ কথা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এবার কালো টাকা সাদা করার বিধান থাকছে না।

বিস্তারিত...

সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্তে ৩ দলের দ্বিমত : আলী রীয়াজ

একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার (১০ বছর) প্রধানমন্ত্রী হতে পারবেন; ঐকমত্য কমিশনের এমন সিদ্ধান্তে তিন রাজনৈতিক দল দ্বিমত পোষণ করেছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (২২ জুন) বিকেলে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান।

বিস্তারিত...

নির্বাচনে যে দুই আসনে প্রার্থী হতে পারেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা হিসাব-নিকাশ চলছে। এরই অংশ হিসেবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই সব আসনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী নির্বাচনে অংশ নিতে অন্তত ২৯৬ আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকা ‘চূড়ান্ত’ করেছে দলটি।

বিস্তারিত...

প্রধানমন্ত্রী পদে ১০ বছর: একমত নয় বিএনপিসহ ৩ দল

সারা জীবনে প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন— এ ব্যাপারে বিএনপিসহ তিনটি রাজনৈতিক ছাড়া সব দল একমত হয়েছে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের ফাঁকে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন একাধিক রাজনৈতিক দলের নেতা।

বিস্তারিত...

সাবেক ভূমিমন্ত্রীর তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে থাকা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিন সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রাপ্তরা হলেন, সাইফুজ্জামানের ছেলে তানায়েম জামান চৌধুরি, সাদাকাত জামান ও মেয়ে জেবা জামান।

বিস্তারিত...

সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে: চট্টগ্রামে সেনাপ্রধান

সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগে বলীয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সমুদ্র বাণিজ্য নির্ভর বাংলাদেশের জলসীমার নিরাপত্ত্বা রক্ষায় নৌবাহিনীর গুরুত্ব অপরিসীম। এই গুরুত্ব অনুধাবন করতে পেরেই নৌবাহিনীকে আজ একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে।

বিস্তারিত...

সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, পা বিচ্ছিন্ন যুবকের

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আরাফাতুল ইসলাম প্রকাশ বাদল (১৭) নামে এক বাংলাদেশি যুবকের বাম পায়ের নিচের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (২২ জুন) দুপর ২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। আরাফাতুল ইসলাম সদর ইউনিয়নের জামছড়ি গ্রামের খুইল্লা মিয়ার ছেলে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ