সারাদেশে একযোগে বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে নেয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
ঢাকায় মব জাস্টিস ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে জাপানি সংস্থা জাইকার কারিগরি সহযোগিতায় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিআরএসপি প্রজেক্টের অধীনে ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ধর্ষণের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই ছাত্রকে আজীবন বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় জরুরি সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী।
পণ্য চোরাচালানকারী এক ভারতীয় নাগরিক অভ্যুত্থানে আহত হয়েছে দাবি করে ছড়ানো বিভ্রান্তিকর প্রচারণা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করা ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
সরকারি কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনার স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
জুলাই আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার পলাতক আসামী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও গ্রেফতারকৃত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী ১ জুলাই। প্রসিকিউসনের আবেদনে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠন শুনানির আজ এই দিন ধার্য করেন।
জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় ফুল শাপলা প্রতীক চাওয়ার পর থেকে ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা হচ্ছে। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির যুব উইং জাতীয় যুবশক্তি। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমানের পাঠানো এক বার্তায় এ দাবি জানানো হয়।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক দেশের মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে চায় বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে ‘গুগল পে’ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, সরকারিভাবে মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। তবে আমরা চাই ৫ শতাংশে নামিয়ে আনতে। এটি করতে পারলে আমরা সফল হবো।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভরণপোষণে নতুন প্রকল্প আসছে। এর সুবাদে তাদের পানি সংকট ও অবকাঠামো সমস্যার সমাধান হবে। নতুন এই প্রকল্পে খরচ হবে প্রায় সাড়ে ৬শ কোটি টাকা। যার বড় অংশই অনুদান।
জুলাই অভ্যুত্থানের পর গত বছর ২৩ সেপ্টেম্বর কবি নজরুল ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক পদে আসীন হন লেখক ও গীতিকবি লতিফুল ইসলাম শিবলী। পরবর্তী দুই বছর মেয়াদে তাকে এই পদে নির্বাচিত করা হয়। এরপর চলতি বছরের ২৮ জানুয়ারি কবি নজরুল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট’ করা হয়।
ইন্টারনেটভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মে নারী রাজনীতিকদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে ভুয়া ও আপত্তিকর কনটেন্ট। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিচালিত ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ শাখা ‘বাংলাফ্যাক্ট’ তাদের অনুসন্ধানে এ তথ্য শনাক্ত করেছে।
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।