ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, উত্তরা সেন্টার, মেট্রোরেল স্টেশন, উত্তরা এবং বিজয় সরণিতে অগ্নিনির্বাপণ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও বহির্গমন বিষয়ক মহড়া করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ উত্তরা সেন্টারে এবং বিকেল ৩টায় বিজয় সরণি সেন্টারে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ওয়াটার টেন্ডার, পাম্প ক্যারিং টেন্ডার, সিজার লিফট, অ্যাম্বুলেন্স ও স্নোরকেল গাড়িসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের এক বার্তায় আজ এ তথ্য জানানো হয়।
দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ ৫০ হাজার টন গম সংগ্রহের প্রস্তাব অনুমোদন করেছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) ২৪তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
মেটা প্লাটফর্মস ইনকরপোরেশনের সাথে সিটিটিসির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মিন্টো রোডের ডিএমপির সিটিটিসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শাহ্জাহান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডিএমপির সিটিটিসি, ডিবি ও আইএডির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সবচেয়ে বড় দুটো শত্রু হলো মাদক আর দুর্নীতি। এলাকা ভিত্তিক তৎপরতা দেখিয়ে কাজ হবে না, মাদকের গডফাদারদের ধরতে হবে। তিনি আজ বুধবার ‘মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২৫’ উদ্যাপন উপলক্ষে ৩২টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের পুনরাবৃত্তি যেন না ঘটে এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সরকার। তিনি বলেন, অতীতে অনেক প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, এবার অন্তত আমরা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন ঘটনা দেখতে চাই না এজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি না হওয়ায় সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) কাঠামো এবং এর নাম পরিবর্তন করে 'সাংবিধানিক, বিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি' করার ব্যাপারে দ্বিতীয় দফায় আলোচনার ষষ্ঠ দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
‘মব’ সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে জুতার মালা পরিয়ে মারধরের ঘটনায় গ্রেফতার স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামলার প্রধান আসামি মোজাম্মেল হক ঢালীসহ তিন জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৫ জুন) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত এ আদেশ দেন।
২০২৬ সালের জুলাই থেকে পূর্নাঙ্গ কার্যক্রম শুরু করবে পায়রা বন্দর। ১৯টি কম্পোনেন্ট বাস্তবায়নের মাধ্যমে এটি একটি পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন বন্দরটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। মঙ্গলবার (২৫ জুন) সকালে বন্দরের প্রথম টার্মিনাল ভবনের মিলনায়তনে পায়রা বন্দরের উন্নয়ন, অগ্রগতি, সম্ভাবনা এবং অপারেশনাল কার্যক্রম বিষয়ে বন্দর কর্তৃপক্ষ ও অংশীজনদের মধ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী আলোচিত ‘৪০০ কোটি টাকার’ পিয়ন মো. জাহাঙ্গীর আলমের ২টি ব্যাংক অ্যাকাউন্ট ও একটি সঞ্চয়পত্রের ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৩২৯ টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
রাষ্ট্রের মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। বুধবার (২৫ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ষষ্ঠ দিনের দ্বিতীয় দফার বৈঠক শেষে তিনি এই কথা জানান।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে শুক্রবার (২৭ জুন)। আগামী শনিবার (৫ জুলাই) উল্টো রথযাত্রার মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব। দিনটি উপলক্ষে ঢাকা মহানগরবাসীর ও যানবাহন চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৫ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক) প্রধান উপদেষ্টার পক্ষে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে ইকোটেক্স লিমিটেডের কাছ থেকে ৩ কোটি টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন। আজ বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার জন্য যারা মায়াকান্না করছেন, কিন্তু গুমের জন্য তো আমরা কোনোদিন সুশীলদের মুখ থেকে সহানুভূতির শব্দ শুনলাম না।
চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত প্রায় সাড়ে ৮ হাজারের প্রায় ৪ হাজারই বরিশাল বিভাগের। এবং এই বিভাগের বরগুনা জেলায় আক্রান্ত সর্বোচ্চ। জেলাটিতে ডেঙ্গুর এমন ভয়াবহ অবস্থার পেছনে সুপেয় পানির সংকট মেটাতে ধরে রাখা বৃষ্টির পানি বলে মাঠ পর্যায়ের গবেষণায় উঠে এসেছে।
শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ৫ আগস্টের পর যে সমস্ত তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এ কারখানাগুলো আগে থেকেই বন্ধ ছিল। বুধবার দুপুরে সাভার বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসিতে এক সেমিনারে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।