| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


আরও মুসলিম দেশ ইসরাইলকে স্বীকৃতি দেবে: উইটকফ

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 26-06-2025 ইং
  • 125293 বার পঠিত
আরও মুসলিম দেশ ইসরাইলকে স্বীকৃতি দেবে: উইটকফ
ছবির ক্যাপশন: আরও মুসলিম দেশ ইসরাইলকে স্বীকৃতি দেবে: উইটকফ

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, আরও কিছু দেশ শিগগিরই আব্রাহাম চুক্তিতে যোগ দিতে যাচ্ছে। একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে শান্তি আলোচনার অগ্রগতির কথাও তুলে ধরেন, বিশেষ করে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ক্ষমতার প্রথম মেয়াদের শেষের দিকে আব্রাহাম অ্যাকর্ড বা চুক্তি করেন। এর অধীনে ইসরাইলের সঙ্গে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়। তখন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এই চুক্তির অধীনে ইসরাইলকে স্বীকৃতি দিয়ে তাদের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করে। এ খবর দিয়ে ইসরাইরের প্রভাবশালী পত্রিকা অনলাইন হারেৎজ বলছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনবিসি’তে দেয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, আমরা মনে করি, আব্রাহাম চুক্তিতে নতুন কিছু দেশের যোগদানের বড় ধরনের ঘোষণা আসছে। যদিও তিনি নির্দিষ্টভাবে কোনো দেশের নাম প্রকাশ করেননি। সাক্ষাৎকারে ইরান প্রসঙ্গে তিনি বলেন, আমরা আশাবাদী একটি বিস্তৃত শান্তি চুক্তির দিকে এগোতে পারব। আমাদের মধ্যে একটি স্পষ্ট অনুভব আছে যে, ইরান এখন প্রস্তুত। 

তিনি জানান, ইরানের সঙ্গে চলমান আলোচনা একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচির কাঠামো নিয়ে এগোচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি কঠোর শর্ত দেয়া হয়েছে। তাহলো এ কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে না। উইটকফ জোর দিয়ে বলেন, ইরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে, তবে সেটা হবে আমাদের জন্য একটি স্পষ্ট ‘রেড লাইন’। উল্লেখ্য, আব্রাহাম চুক্তি ২০২০ সালে স্বাক্ষরিত এক ঐতিহাসিক চুক্তি, যার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলকে স্বীকৃতি দেয় এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। পরে মরক্কো ও সুদানও এ উদ্যোগে অংশ নেয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তিকে মধ্যপ্রাচ্যে ইসরাইলের স্বীকৃতির দিক থেকে এক বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, উইটকফের এই নতুন ঘোষণা সৌদি আরব, ওমান, অথবা আফ্রিকার কয়েকটি মুসলিম দেশের সম্ভাব্য অংশগ্রহণের ইঙ্গিত হতে পারে, যদিও এসব বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু প্রকাশ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ