| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়েছে: ট্রাম্প

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 25-06-2025 ইং
  • 126446 বার পঠিত
ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়েছে: ট্রাম্প
ছবির ক্যাপশন: ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিলো যে যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের পরমাণু কর্মসূচি কতটা পিছিয়েছে বলে মনে করেন তিনি।

জবাবে ট্রাম্প বলেন যে তিনি মনে করেন, ‘মূলত কয়েক দশক। আমি মনে করি তারা যদি এটি পেত তাহলে তারা নরকে যেত....সবশেষ তারা সমৃদ্ধকরণ করতে চেয়েছিলো।’

পেন্টাগনের একটি গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা দেশটির পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি এবং সম্ভবত এটি ‘কয়েক মাস পিছিয়েছে’।

ট্রাম্প ইসরাইল ও ইরানের সংঘাতের বর্ণনা দিয়েছেন এভাবে, ‘দুটি বাচ্চা একই স্কুল প্রাঙ্গনে’।

ওদিকে ট্রাম্প জানিয়েছেন যে গাজা যুদ্ধের ক্ষেত্রেও ‘বড় অগ্রগতি’ হচ্ছে।

তিনি বলেন, গাজার বিষয়ে একটি চুক্তির একেবারেই কাছে আমরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ