| ২২ মার্চ ২০২৬


গাজায় বোমা বিস্ফোরণে নিহত ৭ ইসরাইলি সেনা

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 25-06-2025 ইং
  • 155924 বার পঠিত
গাজায় বোমা বিস্ফোরণে নিহত ৭ ইসরাইলি সেনা
ছবির ক্যাপশন: গাজায় বোমা বিস্ফোরণে নিহত ৭ ইসরাইলি সেনা

অবরুদ্ধ গাজায় সংঘর্ষে সাত ইসরাইলি সেনা নিহত হয়েছে। এদের মধ্যে ছয় সেনার নাম ও পরিচায় প্রকাশ করেছে ইসরাইলের সেনাবাহিনী। বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, সপ্তম সেনার নাম গোপন রাখা হয়েছে। নিহত সেনার পরিবারকে তার মৃত্যুর খবর জানানোর পর নাম প্রকাশ করা হবে।

ইসরাইলের সেনাবাহিনী জানায়, মঙ্গলবার গাজায় সাতজন নিহত হন। তাদের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে।

যাদের শনাক্ত করা হয়েছে তারা সবাই ইসরাইলের ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য।

মঙ্গলবার রাতে গাজায় আরেকটি হামলায় একই ইউনিটের আরো এক সেনা গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য গাজা থেকে ইসরাইলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

টাইমস অব ইসরাইল জানায়, আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, খান ইউনিসে ইসরাইলি সেনাদের গাড়িতে বোমা রেখে দিয়েছিলেন এক ফিলিস্তিনি।

বোমাটি বিস্ফোরিত হলে গাড়িটিতে আগুন ধরে যায়। আগুনে ভেতরে থাকা সেনারা মারা যায়।

এদিকে, দক্ষিণ গাজায় একটি পৃথক ঘটনায়, ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন সেনা যুদ্ধে গুরুতর আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ