| ১৩ মে ২০২৬
সকল খবর

উত্তেজনা কমান, মানুষকে সুরক্ষা দিন, ভারত-পাকিস্তানের নেতাদের বললেন মালালা

ভারত ও পাকিস্তানের নেতাদের প্রতি চলমান উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেন, ‘উত্তেজনা কমিয়ে আনতে এবং বেসামরিক মানুষজন, বিশেষ করে শিশুদের সুরক্ষায় পদক্ষেপ নিন। বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।’ ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মালালা লেখেন, ‘আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা ও সহিংসতা আমাদের সাধারণ শত্রু।’

বিস্তারিত...

মেৎর্স -ম্যাখোঁ বৈঠক: 'যৌথ প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ' গঠনের ঘোষণা জার্মানি-ফ্রান্সের

বুধবার (৭ মে) প্যারিসে এক বৈঠকে নবনির্বাচিত জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্স এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর মধ্যে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্স ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ 'যৌথ প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ' গঠনের ঘোষণা দিয়েছেন।

বিস্তারিত...

যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও!

যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বপরাশক্তিগুলোও এখন এই বিরোধে নাক গলাতে শুরু করেছে—সম্পর্কের এসব নতুন মারপ্যাঁচ, দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরোনো এ সংঘাতের সমস্যাকে করে তুলছে আরও জটিল। চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র একদিকে ভারতকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে গড়ে তুলতে চাইছে। অন্যদিকে, ভারত যতই আমেরিকার সান্নিধ্যে যাচ্ছে, চীন ততই পাকিস্তানের পক্ষে বিনিয়োগ ও সমর্থন বাড়াচ্ছে।

বিস্তারিত...

নিয়ন্ত্রণ রেখার আশপাশের গ্রাম ছেড়ে পালাচ্ছে মানুষ

পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলার পর নিয়ন্ত্রণ রেখার আশপাশের বাসিন্দাদের কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সুচেতগড় ও জেওরা ফার্ম গ্রাম থেকে বেশ কয়েকটি পরিবার গাড়ি ও অস্থায়ী ট্রেলারে করে অন্যত্র সরে গেছে। একই দৃশ্য দেখা যাচ্ছে ভারতের পাঞ্জাব রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলোতেও। এসব এলাকার মানুষ তাদের জিনিসপত্র ট্রাক ও ট্রলিতে ভরে আত্মীয়দের বাড়ি বা নিরাপদ দূরের গ্রামগুলোতে চলে যাচ্ছেন।

বিস্তারিত...

গাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া, আহত হয়েছেন অনেকে। এই পর্যন্ত অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫২ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। বুধবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর

ভারতের সঙ্গে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, “ভারত যদি উত্তেজনা বাড়াতেই থাকে, তাহলে এই সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে।” বুধবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

শুধুমাত্র চোর এবং কাপুরুষরাই রাতে আক্রমণ করে: বিলাওয়াল

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, শুধুমাত্র চোর এবং কাপুরুষরাই রাতে আক্রমণ করে। যদি তাদের একটুও সাহস থাকত, তাহলে তারা দিনের বেলায় আক্রমণ করত। পার্লামেন্টের নিম্নকক্ষে আবেগঘন এক বক্তব্যে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ডন।

বিস্তারিত...

ভারত-পাকিস্তান যুদ্ধ, আলোচনায় চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম

মধ্যরাতে হঠাৎ হামলা চালায় ভারত। নাম দেয় ‘অপারেশন সিন্দুর’। টার্গেট পাকিস্তান সীমান্ত। এরপরই আলোচনায় উঠে আসে চীনের তৈরি ‘এইচ-কিউ-নাইন’ এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার ‘এস-৩০০’ এর আদলে বানানো এ প্রযুক্তি পাকিস্তান কিনেছিল তাদের আকাশ প্রতিরক্ষায় আধুনিকতা আনতে। তবে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এটি কতটা কার্যকর, ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন।

বিস্তারিত...

ভারত-পাকিস্তান একে অপরকে জবাব দিয়েছে, এবার তারা থামতে পারে: ট্রাম্প

ভারত-পাকিস্তান একে অপরকে জবাব দিয়েছে, এবার তারা থামতে পারে: ট্রাম্প

বিস্তারিত...

ইতিহাসে অন্যতম বৃহৎ ও দীর্ঘতম ‘ডগ ফাইট’, সম্মুখ যুদ্ধে শুধু পাকিস্তানেরই ১২৫ যুদ্ধবিমান

পাকিস্তানি ও ভারতীয় যুদ্ধবিমানের মধ্যে যে ‘ডগ ফাইট’ হয়েছে, সেটি সাম্প্রতিক যুদ্ধবিমানের ইতিহাসে অন্যতম ‘বৃহৎ ও দীর্ঘতম’ সংঘর্ষ ছিল। সংবাদমাধ্যম সিএনএন-কে এমনটি জানিয়েছেন একজন জ্যেষ্ঠ পাকিস্তানি নিরাপত্তা সূত্র।

বিস্তারিত...

পাকিস্তানে ফের হামলা, গুলি চালিয়ে ভারতীয় ড্রোন ভূপাতিত

আজাদ কাশ্মীর ও পাঞ্জাবসহ পাকিস্তানের কয়েকটি জায়গায় সশস্ত্র হামলা চালানোর একদিন পর পাকিস্তানে ফের হামলা চালিয়েছে ভারত। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ মে) সকালে ভারতীয়রা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে হামলা চালিয়েছে।

বিস্তারিত...

এবার পাকিস্তানের জলবিদ্যুৎ কেন্দ্রে হামলা করল ভারত

পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এবার পাকিস্তানের জলবিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ভারত। এতে স্থাপনাটির ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করে নিয়েছে পাকিস্তান। বুধবার (৭ মে) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

বিস্তারিত...

‘জাতিসংঘ সনদের অধিকারবলে’ ভারতের আগ্রাসনের জবাব দেবে পাকিস্তান

জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার অধিকারবলে ভারতের আগ্রাসনের জবাব দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান। বিবিসি ও ডনের প্রতিবেদন অনুযায়ী, আজ বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর সশস্ত্র বাহিনীর দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। ৫১ অনুচ্ছেদে বলা হয়েছে, জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র হামলা হলে আত্মরক্ষার স্বার্থে সে রাষ্ট্রর এককভাবে বা যৌথভাবে পদক্ষেপ নেওয়ার অধিকার আছে। নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আগ পর্যন্ত এই অধিকার বলবৎ থাকবে।

বিস্তারিত...

পাকিস্তানে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক

পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, তারা (তুরস্ক) পাকিস্তান ও ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং তারা এর ওপর নজর রাখছেন।

বিস্তারিত...

দিল্লি বিমানবন্দরের ১৪০টি ফ্লাইট বাতিল

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরের ১৪০টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ও আঞ্চলিক উভয় ফ্লাইট বাতিল করা হয়েছে। পেহেলগাম ইস্যুতে বুধবার রাতে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানকে টার্গেট হামলা করেছে ভারত।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ