| ০৯ জুন ২০২৬
সকল খবর

অনির্ধারিত সফরে নয়াদিল্লিতে সৌদির পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লিতে পৌঁছানোর কয়েক ঘণ্টা পরেই সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের এক অনির্ধারিত সফরে ভারতে এসেছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে সামরিক হামলার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই সফরকে পর্যবেক্ষক মহল বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

বিস্তারিত...

একরাতে ভারতের ১২ ড্রোন ভূপাতিত, ৪ পাকিস্তানি সেনা আহত

পাকিস্তানের বিভিন্ন জায়গায় এক রাতে ভারতের ১২টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তবে লাহোরে একটি ড্রোন ভূপাতিত করার সময় চার পাকিস্তানি সেনা আহত এবং একটি সামরিক অবকাঠামো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

ভারতের রাফাল ভূপাতিত করেছে চীনের তৈরি জে-১০সি, দাবি পাকিস্তানের

ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করতে চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান ব্যবহারের দাবি করেছে পাকিস্তান। বুধবার কাশ্মীর ও সীমান্তবর্তী অন্যান্য বিতর্কিত এলাকায় স্বল্প সময়ের এক সামরিক সংঘর্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাবাহিনী।

বিস্তারিত...

ভারতের বিরুদ্ধে এফ-১৬ কি ব্যবহারই করতে পারবে না পাকিস্তান?

আকাশে উড়ছে যুদ্ধ বিমান, বাড়ছে সংঘাতের তীব্রতা। সম্প্রতি পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। যা ইতিমধ্যেই আলোচনার ঝড় তুলেছে। অনেকের মতেই এটি পাকিস্তানের একটি বড় পদক্ষেপ। তবে এই পরিস্থিতিতে একটি প্রশ্ন বারবার উঠে আসছে, কেন ইসলামাবাদের হাতে থাকা অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমানগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারছে না পাকিস্তান?

বিস্তারিত...

ইউক্রেইনে রাশিয়া ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতি শুরু

রাশিয়ার ঘোষিত তিন দিনের এক যুদ্ধরিবতি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। কয়েক রাত ধরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ব্যাপক হামলার পর এ দিন ইউক্রেইনের প্রধান শহরগুলোর আকাশ শান্ত ছিল। মস্কোর স্থানীয় সময় রাত ১২টার পর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়া শুরু হয়। যুদ্ধবিরতির এ সময়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার নাৎসি জার্মানিকে পরাজিত করার ৮০তম বর্ষপূর্তির সঙ্গে মিল রেখে নির্ধারণ করেছে ক্রেমলিন।

বিস্তারিত...

পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সেনার মৃত্যু

ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় বুধবার (৭ মে) অব্যাহত গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। এ ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নিহত ওই ভারতীয় সেনার নাম দিনেশ কুমার। বুধবার রাত ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার খবর জানানো হয়। তার মৃত্যুর মধ্য দিয়ে সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকদের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১২ জনই বেসামরিক নাগরিক।

বিস্তারিত...

ড্রোন পাঠিয়ে ভারত নগ্ন সামরিক আগ্রাসন চালিয়েছে আবার: পাক আইএসপিআর

মঙ্গলবার রাতে সামরিক অভিযানের পর থেমে নেই ভারত। এ কথা জানিয়ে পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, বুধবার রাতেও ভারত পাকিস্তানের বিরুদ্ধে নগ্ন সামরিক আগ্রাসন চালিয়েছে। তারা পাকিস্তানের বিভিন্ন স্থানে হেরাপ ড্রোন পাঠিয়েছে। তার মধ্যে ভারতীয় ১২টি ড্রোনকে পাকিস্তান নিষ্ক্রিয় করেছে।

বিস্তারিত...

ভারতের রাফাল ধ্বংস করেছে পাকিস্তান, নিশ্চিত করলেন উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা

ভারতের রাফাল ধ্বংস করেছে পাকিস্তান, নিশ্চিত করলেন উচ্চপদস্থ ফরাসি গোয়েন্দা কর্মকর্তা

বিস্তারিত...

চীনা অস্ত্রেই ধ্বংস ভারতের যুদ্ধবিমান রাফাল

কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর আকস্মিক হামলায় ভারতের অন্তত তিনটি ফরাসি নির্মিত রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। পাকিস্তানের পাল্টা আক্রমণে এই যুদ্ধবিমানগুলো বিধ্বস্ত হয়ে ভারতীয় ভূখণ্ডজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। বিশ্লেষকদের মতে, এই আক্রমণে ব্যবহৃত হয়েছে পাকিস্তানের মিত্র চীনের উন্নত প্রযুক্তির অস্ত্র, যা রাফালের মতো আধুনিক ও ব্যয়বহুল যুদ্ধবিমানকেও কার্যত অকার্যকর করে দিয়েছে।

বিস্তারিত...

আজ সকালেও লাহোরে বিস্ফোরণের শব্দ, ভারতীয় ড্রোন ভূপাতিত: আল-জাজিরা

পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোরে আজ বৃহস্পতিবার সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী এ খবর জানান। দেশটির জিও টিভিও একই খবর জানিয়েছে। এ দিকে বিস্ফোরক-বোঝাই একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। লাহোরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়।

বিস্তারিত...

পাকিস্তানের ভয়ে কাঁপছে ভারত, ২১ বিমানবন্দর বন্ধ

ভারতকে তার হামলার চরম মূল্য দিতে হবে বলে হুঙ্কার ছেড়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এমন অবস্থায় উত্তরাঞ্চলের কমপক্ষে ২১টি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারত সরকার। বুধবার (৭ মে) রাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

কথা বলেছেন ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা: ‘ভারতের হামলা ক্ষমার অযোগ্য’

মঙ্গলবার রাতে সামরিক পর্যায়ে তীব্র লড়াইয়ের পর ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কথা হয়েছে। তবে তারা কি আলোচনা করেছেন সে বিষয়টি পরিষ্কার নয়। এ তথ্য দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বিস্তারিত...

ভারতে মুসলিম নিউজ ব্লক করল মেটা, সেন্সরশিপের অভিযোগ

অনুরোধে ইনস্টাগ্রামে একটি জনপ্রিয় মুসলিম সংবাদ পেজ ব্লক করেছে মেটা। এ তথ্য জানিয়েছেন পেজটির এডমিন আমীর আল-খাতাতবেহ। তিনি এই পদক্ষেপকে ‘সেন্সরশিপ’ হিসেবে আখ্যা দিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিস্তারিত...

পাক-ভারত সংঘাত: কৌশলগতভাবে এগিয়ে ইসলামাবাদ

পাকিস্তান বর্তমানে বৈশ্বিক এবং আঞ্চলিকভাবে এমন একটি দেশ হিসেবে বিবেচিত হচ্ছে, যেটি কৌশলগতভাবে আধুনিক যুদ্ধবিদ্যার কৌশল গ্রহণ করেছে, বৈশ্বিক কূটনৈতিক জোটে যুক্ত হয়েছে এবং আঞ্চলিক সমর্থনও পাচ্ছে, যেগুলো থেকে ভারত স্পষ্টতই অনেকটা পিছিয়ে আছে।

বিস্তারিত...

সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত

ভারতের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত–সংলগ্ন এলাকায় বুধবার অব্যাহত গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। এ ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নিহত ওই ভারতীয় সেনার নাম দিনেশ কুমার। বুধবার রাত ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে তাঁর নিহত হওয়ার খবর জানানো হয়। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকদের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১২ জনই বেসামরিক নাগরিক।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ