| ০৯ জুন ২০২৬
সকল খবর

পাল্টা পদক্ষেপে ১৬টি ভারতীয় ইউটিউব চ্যানেল ব্লক পাকিস্তানের

পাল্টা পদক্ষেপ হিসেবে অপতথ্য ও পাকিস্তানবিরোধী প্রচারণার অভিযোগে ১৬টি ভারতীয় ইউটিউব নিউজ চ্যানেল ব্লক করেছে পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ)। এছাড়া ৩১টি ইউটিউব ভিডিও লিঙ্ক এবং ৩২টি ওয়েবসাইটও ব্লক করা হয়েছে। খবর জিও নিউজের। ভারতের বিমান হামলার পর চলমান উত্তেজনার মধ্যে বুধবার (৭ মে) পিটিএর জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা রক্ষা এবং পাকিস্তানের ডিজিটাল ইকোসিস্টেম রক্ষার জন্য বিদ্যমান আঞ্চলিক পরিস্থিতির আলোকে এই পদক্ষেপ নেয়া হয়েছে।’

বিস্তারিত...

ভারত-পাকিস্তান উত্তেজনা: আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হয়েছে। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেছে এবং বেশকিছু পদক্ষেপও গ্রহণ করেছে । এরমধ্যে উল্লেখযোগ্য সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত, ভিসা বাতিল, কুটনৈতিক সম্পর্ক অবনতি। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সাথে সীমান্ত ও আকাশ পথ বন্ধ এবং বাণিজ্য স্থগিত করা।

বিস্তারিত...

অবসর ঘোষণার দিনে ডলার নিয়ে সতর্কবার্তা দিলেন ওয়ারেন বাফেট

বিশ্বখ্যাত বিনিয়োগকারী ও বার্কশায়ার হ্যাথাওয়ে’র দীর্ঘদিনের প্রধান, ওয়ারেন বাফেট অবশেষে জানিয়ে দিলেন—তিনি চলতি বছরের শেষে সিইও পদ থেকে অবসর নেবেন। শনিবার বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক শেয়ারহোল্ডার সভায় এ ঘোষণা দেন ‘অরাকল অব ওমাহা’ খ্যাত ৯৩ বছর বয়সী এই ধনকুবের। যদিও বহু বিনিয়োগকারী জানতেন এই ঘোষণা আসতে পারে, তবুও বিশ্বাস করছিলেন না—এত তাড়াতাড়ি সেটা বাস্তবে রূপ নেবে।

বিস্তারিত...

পারমাণবিক অস্ত্রের সতর্কতা দিলেন শেহবাজ শরীফ

রাতের অন্ধকারে হামলাকে ভারতের কাপুরুষোচিত হামলা হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। পার্লামেন্ট অধিবেশনে শেহবাজ শরীফ স্মরণ করিয়ে দেন যে- পাকিস্তান এরই মধ্যে প্রমাণ করে দিয়েছে তারা একটি পারমাণবিক এবং প্রচলিত অস্ত্রের শক্তিধর দেশ।

বিস্তারিত...

ভারত-পাকিস্তান সংঘাত: কে ব্যবহার করল কোন অস্ত্র

কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে উত্তেজনার মধ্যে একে অপরের ভূখণ্ডে হামলা চালিয়েছে ভারত ও পাকিস্তান। বিবিসি জানিয়েছে, পাল্টাপাল্টি হামলায় দুই দেশে অন্তত ৪১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। উত্তেজনা এখনো থেমে নেই। যেকোনো সময় আরও বড় পরিসরে হামলার শঙ্কা করছেন বিশ্লেষকরা। চিরবৈরি দু’দেশের সংঘাতে এখন পর্যন্ত কী কী সমরাস্ত্রের ব্যবহার হলো, তা নিয়ে কৌতূহল অনেকের। এই প্রতিবেদনে সেই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে।

বিস্তারিত...

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান লড়াই কেন?

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান বিরোধপূর্ণ কাশ্মীরকে নিয়ে দুটি যুদ্ধ ছাড়াও একবার সীমিত তবে তীব্র সংঘাতে জড়িয়েছিল। কিন্তু এই ভূ-খণ্ড নিয়ে তাদের মধ্যে বিরোধ কেন? আর এর শুরুই বা কীভাবে হয়েছে? আজ বুধবার বিবিসির প্রতিবেদনে এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ব্রিটিশ উপনিবেশ থেকে ভারত স্বাধীন বা পাকিস্তান সৃষ্টির আগে থেকে কাশ্মীর অঞ্চলে সংঘাত ছিল।

বিস্তারিত...

কানাডা বিক্রির জন্য নয়, ট্রাম্পকে মার্ক কার্নি

কানাডা বিক্রির জন্য নয় বলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই নেতার বৈঠকের সময় এ কথা বলেছেন তিনি। তাদের আলাপের মাঝে হঠাৎ ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার বিষয়টি উত্থাপন করলে এমন কড়া জবাব দেন অটোয়ার ওই নেতা। ২৮ এপ্রিল কানাডার জাতীয় নির্বাচনে বিশাল জয়ের পর মঙ্গলবার প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে যান কার্নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

বিস্তারিত...

ভারত-পাকিস্তান উত্তেজনায় যুদ্ধের ঝুঁকি বাস্তব ও বাড়ছে: ডন

ভারতের হঠাৎ মাঝরাতের বিমান হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের ছয়টি স্থানে চালানো এই হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন। প্রতিক্রিয়ায় পাকিস্তান পাঁচটি ভারতীয় জঙ্গি বিমান ভূপাতিত করার দাবি করেছে।

বিস্তারিত...

হামলার সময় আজাদ কাশ্মীরের বাসিন্দারা পালিয়েছিলেন পাহাড়ে

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের বাসিন্দারা জানিয়েছেন, দুপুর রাতে ভারত যখন ক্ষেপণাস্ত্র হামলা চালায় তখন তারা বাড়ি থেকে দৌঁড়ে গিয়ে আশপাশের পাহাড়গুলোতে পালিয়ে ছিলেন। তারা জানান, বিস্ফোরণে মাটি কেঁপে কেঁপে উঠছিল আর শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, তখন মসজিদের মাইকে আশ্রয় খুঁজে নিতে বলা হয়।

বিস্তারিত...

ভারতের যুদ্ধ-উন্মাদনা: সত্য খবর আড়াল করছে ভারতের মিডিয়া

উপমহাদেশে আবারও যুদ্ধের দামামা বেজে উঠল। কাশ্মীরে পর্যটকদের ওপর সশস্ত্র হামলাকে কেন্দ্র করে ভারত বেশ কিছুদিন থেকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছিল। শেষ পর্যন্ত ভারত একযোগে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তার প্রকৃত চিত্র এখনো পাওয়া যায়নি। বেশ কিছু বেসামরিক লোক মারা যাওয়ার খবর এসেছে। এ ছাড়া ভারত পাঁচটি যুদ্ধবিমান হারিয়েছে বলে পাকিস্তানের গণমাধ্যমে খবর এসেছে।

বিস্তারিত...

পাকিস্তান-ভারত পরমাণু যুদ্ধ! কোটি কোটি মানুষের প্রাণহানির শঙ্কা: ২০১৯ সালে বিবিসি যা বলেছিল, তাই কি সত্যি হচ্ছে?

পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ ২০২৫ সালে, সাড়ে ১২ কোটি মানুষের প্রাণহানি: যুক্তরাষ্ট্রের গবেষণা। এই গবেষণা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। কারণ এটি ২০১৯ সালে করা। যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি গবেষণায় বলা হয়েছে, কাশ্মীর বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রায় সাড়ে ১২ কোটি মানুষের প্রাণহানি ঘটবে।

বিস্তারিত...

ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ

ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ। উভয় দেশকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। চলমান পরিস্থিতি পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে উভয় দেশকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ।

বিস্তারিত...

বিশেষজ্ঞ অভিমত: পাকিস্তানে বিমান হামলা ভারতের, এরপর কী?

এটাই কি শেষ, নাকি শেষের শুরু? বুধবার ভোরে পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরের কিছু অংশে সন্ত্রাসী অবকাঠামোর কথা উল্লেখ করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মোদি সরকার বলেছে যে, এপ্রিল মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ ছিল এই হামলা। পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন।

বিস্তারিত...

আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান

ভারতের আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান। ভারতের হামলায় পাকিস্তানে বিপুল পরিমাণ মানুষ মারা যাওয়ার পর বুধবার জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক আহ্বান করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেই বৈঠকে সেনাবাহিনীকে এই অনুমতি দেয়া হয়। একই সঙ্গে ভারতের হামলার যেভাবে জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী তার প্রশংসা করা হয়। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

বিস্তারিত...

‘আমরা শেষ পর্যন্ত লড়াই করব’

ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় চালানো ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযানের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। ভারতের দাবি, তারা এই অভিযানে পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তায়েবার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের দাবি, এই হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ