| ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

গাজায় প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত: ইসরায়েলি সংবাদমাধ্যম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনে প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছে, যা এই অঞ্চলের জনসংখ্যার প্রায় ৪ শতাংশ। শুক্রবার (২৭ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম দৈনিক হারেৎজ এই তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্প সত্যিই আগ্রহী: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিকারের আগ্রহ দেখাচ্ছেন। শুক্রবার (২৭ জুন) বেলারুশের রাজধানী মিনস্কে সফরের সময় এক বক্তব্যে পুতিন জানান, রাশিয়া ভবিষ্যতে সামরিক ব্যয় কমানোর পরিকল্পনা করছে। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো যেখানে সামরিক খাতে বাজেট বাড়াচ্ছে, সেখানে রাশিয়া ভিন্ন পথে হাঁটছে।

বিস্তারিত...

তেহরানে শহীদদের জানাজায় হাজারো মানুষের ঢল

সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহত ইরানি শহীদদের জানাজায় অংশ নিতে তেহরানে হাজারো মানুষ শনিবার (২৮ জুন) জড়ো হয়েছেন। শহীদদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা থেকে শুরু করে বেসামরিক ও সাধারণ নাগরিক পর্যন্ত। খবর মেহের নিউজের।

বিস্তারিত...

ফিলিপাইনে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে এ ভূমিকম্প হয়। শনিবার যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এতথ্য জানায়। তবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।

বিস্তারিত...

সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের নির্বাহী ক্ষমতা আরও বাড়লো

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শুক্রবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পক্ষে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। এ রায় শুধু তার নয়, ভবিষ্যতের সব প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতাকে অনেক বেশি সম্প্রসারিত করবে। নির্বাহী আদেশে নিম্ন আদালতগুলোর স্থগিতাদেশ দেওয়ার ক্ষমতা সীমিত করে দেয়া হয়েছে ওই রায়ে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি|

বিস্তারিত...

এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি সম্ভব: ডনাল্ড ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব বলে মনে করেন ডনাল্ড ট্রাম্প। বলেছেন, তিনি বিশ্বাস করেন এক সপ্তাহের মধ্যে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব। শুক্রবার সাংবাদিকদের ওই কথা জানিয়েছেন তিনি। বলেছেন, আমার মনে হয় গাজায় খুব দ্রুত যুদ্ধবিরতি হবে। আমি সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তবে বিস্তারিত জানাননি ট্রাম্প।

বিস্তারিত...

আসামের ডিব্রুগড়ে ১২৮ বছরের পুরনো মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে

আসামের ডিব্রুগড়ে জলাবদ্ধতা সমস্যা সমাধানের অজুহাতে ১২৮ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। পুর কর্মকর্তারা জানিয়েছেন, একটি নিষ্কাশন ব্যবস্থা নির্মাণের জন্য চাউলখোয়া জামা মসজিদটি ভাঙা হয়েছে। তবে ভাঙার কাজটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে করা হয়েছে বলে জানানো হয়েছে।

বিস্তারিত...

ইসরাইলি হামলায় নিহত ইরানের সেনাকর্তা ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ইরান-ইসরাইল সংঘাতে মধ্যপ্রাচ্যে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ইহুদি সেনার আক্রমণে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানীসহ ৬০ জন । শনিবার তাদের দাফন শুরু হয়েছে ইরানজুড়ে। শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের রাস্তায় বিশাল জনতা পতাকা এবং ব্যানার হাতে জড়ো হন।

বিস্তারিত...

ইরানকে দেখে শিক্ষা, আর থামবেন না কিম

ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব। এ নিয়ে দরকষাকষি ও সম্ভাব্য চুক্তির আলোচনার মধ্যেই তেহরানে হামলা করে বসল তেলআবিব। ইরানের পাল্টা প্রতিরোধে ইসরায়েল যখন কোণঠাসা তখন যুক্তরাষ্ট্র বি-২ বোম্বার পাঠিয়ে তিনটি পারমাণবিক স্থাপনায় বাঙ্কার-বাস্টার ফেলল যুক্তরাষ্ট্র। বিশ্ব মোড়লের এমন আগ্রাসী কাণ্ডে ক্ষুব্ধ প্রতিরোধী শক্তি। বিশেষ করে পশ্চিমা বিশ্বের চাপে থাকা উত্তর কোরিয়া ইরানের পরিস্থিতি থেকে শিক্ষা নিচ্ছে।

বিস্তারিত...

‘মাইনাস ওয়ান ফর্মুলায়’ ইমরান খানকে সরানোর চেষ্টা

পাকিস্তানের রাজনীতিতে আবারও আলোচনায় এসেছে ‘মাইনাস ওয়ান ফর্মুলা’। বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির নেতারা একে ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং ইমরানকে ‘বিকল্পহীন’ নেতা হিসেবে উল্লেখ করেছেন।

বিস্তারিত...

ভারতের ‘র’-এর ৬ এজেন্ট গ্রেপ্তার, বড় নাশকতার পরিকল্পনা নস্যাৎ

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর হয়ে কাজ করা ছয় সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। সম্প্রতি অপারেশন ইয়ালঘর নামে একটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে গুপ্তচর এজেন্টদের নেটওয়ার্কও উন্মোচন করা হয়।

বিস্তারিত...

যুদ্ধবিরতি হলেও অপতৎপরতা বন্ধ করেনি ইসরাইল

যুদ্ধবিরতি সত্ত্বেও ইরানের অভ্যন্তরে ইসরাইল নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান। বার্তা সংস্থা ফার্স এর বরাত দিয়ে বৃহস্পতিবার আল জাজিরা জানায়, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ইরানের ভেতরে অব্যাহতভাবে ‘ক্ষতিকর’ অপতৎপরতা চালাচ্ছে ইসরাইল।

বিস্তারিত...

ইরানের পারমাণবিক স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে: সিআইএ প্রধান

মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান জন র‌্যাটক্লিফ। তার দাবি, যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক কার্যক্রম কয়েক বছর পিছিয়ে দিয়েছে। খবর বিবিসির।

বিস্তারিত...

কংগ্রেসের গোপন তথ্য পাওয়ার অধিকার সীমিতের কথা ভাবছে হোয়াইট হাউজ

ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রভাব নিয়ে পেন্টাগনের প্রাথমিক মূল্যায়নের গোপন প্রতিবেদন ফাঁস হওয়ার পরও, হোয়াইট হাউজ আনুষ্ঠানিকভাবে দাবি করছে যে ওই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস হয়েছে’। একে ‘অতুলনীয় সাফল্য’ হিসেবেও বর্ণনা করছে হোয়াইট হাউজ।

বিস্তারিত...

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট
খামেনির অনুপস্থিতি ঘিরে ইরানে নানা জল্পনা

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক সেই প্রশ্নটাই করলেন, যা আজ ইরানের রাস্তাঘাট থেকে শুরু করে রাজনৈতিক অভিজাতদের মধ্যেও আলোচনার কেন্দ্রে- ‘মানুষ আমাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে খুবই চিন্তিত’। তিনি আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের এক কর্মকর্তাকে জিজ্ঞেস করলেন মঙ্গলবার- ‘আপনি কি বলতে পারবেন, তিনি কেমন আছেন?’ উপস্থাপক জানালেন, দর্শকদের কাছ থেকে অসংখ্য বার্তা এসেছে একই প্রশ্ন নিয়ে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ