| ০২ মার্চ ২০২৬
সকল খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এ নিয়ে বৃহস্পতিবার সর্বশেষ দুদেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, আলোচনায় বাংলাদেশের পক্ষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ নেতৃত্ব দেন।

বিস্তারিত...

বাংলাদেশকে আরো কম পানি দেওয়ার চিন্তা
গঙ্গার পানিবণ্টন চুক্তি সংশোধনের পথে ভারত

ভারত সরকার বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি সংশোধনের কথা বিবেচনা করছে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত চুক্তিটি আগামী ২০২৬ সালে শেষ হতে চলেছে। এর মেয়াদ বৃদ্ধির জন্য উভয় দেশের পারস্পরিক সম্মতি প্রয়োজন। তবে ভারত চাইছে একটি নতুন চুক্তি, যা তাদের বর্তমান উন্নয়নমূলক চাহিদাগুলো পূরণ করবে।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৮৫তম জন্মদিন আজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা দুলা মিঞা সওদাগর ও মাতার নাম সুফিয়া খাতুন। তার সহধর্মিণী অধ্যাপক দিনা আফরোজ। ড. ইউনূসের দুই মেয়ে রয়েছেন।

বিস্তারিত...

‘শুভ জন্মদিন স্যার, আপনার সঙ্গে কাজ করা বিরাট সম্মানের’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শনিবার প্রথম প্রহরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে শুভেচ্ছা জানান প্রেস সচিব। পোস্টে শফিকুল আলম বলেন—‘শুভ জন্মদিন স্যার। আপনার সঙ্গে কাজ করা আমার জন্য এক বিরাট সম্মানের।’

বিস্তারিত...

বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে বলে নতুন বার্তা দিয়েছে সংস্থাটি।

বিস্তারিত...

ছয় মাসে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করবে মন্ত্রণালয়

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আগামী ছয় মাসে কমপক্ষে ২০ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত মামলা প্রত্যাহার করতে যাচ্ছে। ফলে এই সব মামলায় জড়িত ব্যক্তিরা চিরতরে সকল কলঙ্ক ও কষ্ট থেকে মুক্তি পাবেন।

বিস্তারিত...

নতুন বাংলাদেশে নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারাবদ্ধ: উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন বাংলাদেশে নারী ও শিশুদের নিরাপদ আশ্রয় গড়ে তুলতে সরকার অঙ্গীকারাবদ্ধ।

বিস্তারিত...

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্টদের প্রধান উপদেষ্টার অভিনন্দন

চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি এখন থেকেই শুরু করতে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

বিস্তারিত...

বেড়েই চলেছে যমুনার পানি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। এক সপ্তাহ ধরে পানি অল্প বাড়লেও শেষ দুই দিনে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে।

বিস্তারিত...

সাবেক সিইসি হাবিবুল ৩ দিনের রিমান্ডে

কারচুপি নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ডে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিস্তারিত...

হজ শেষে দেশে ফিরেছেন ৫১৬১৫ হাজি

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে বুধবার (২৫ জুন) রাত পর্যন্ত দেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ জন হাজি। বৃহস্পতিবার (২৬ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। দেশে ফিরে আসা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনার দেশে ফিরেছেন ৪৬ হাজার ৬০৮ জন।

বিস্তারিত...

উপদেষ্টাদের বিরুদ্ধে মিথ্যাচারের পরও মামলা করা হয়নি: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের বিরুদ্ধে মিথ্যাচারের পরও মামলা দায়ের করা হয়নি। সাংবাদিকদের জামিন না দেয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় কোন হস্তক্ষেপ করেনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

এমপি হওয়ার অযোগ্য ছিলেন শেখ হাসিনা

মিথ্যা হলফনামা দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য হন। দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি সম্পদের তথ্য গোপন করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি অযোগ্য ছিলেন। তার সংসদ সদস্য পদ ছিল অবৈধ, প্রধানমন্ত্রী হিসেবে তার নিয়োগ ছিল অবৈধ এবং একই কারণে ২০০৯ সালে তার নেতৃত্বে গঠিত সরকারটিও ছিল অবৈধ।

বিস্তারিত...

এনবিআরে ঢুকতে দেয়া হচ্ছে না কাউকে, ফটক বন্ধ

এনবিআরের ফটক বন্ধ করে ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফটকের বাইরে এনবিআরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উৎসুক জনতা অবস্থান করছেন। এনবিআর ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদারকেও ঢুকতে দেয়া হচ্ছে না। বৃহস্পতিবার এমন চিত্র দেখা যায়।

বিস্তারিত...

এইচএসসির ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ হবে: শিক্ষা উপদেষ্টা

অতীতে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তিক্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বচ্ছ নির্ভুল করা সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ