| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


‘সংবিধানের মূলনীতি ও সাংবিধানিক পদে নিয়োগে ঐকমত্য এখনো অধরা’

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 25-06-2025 ইং
  • 126235 বার পঠিত
‘সংবিধানের মূলনীতি ও সাংবিধানিক পদে নিয়োগে ঐকমত্য এখনো অধরা’
ছবির ক্যাপশন: ‘সংবিধানের মূলনীতি ও সাংবিধানিক পদে নিয়োগে ঐকমত্য এখনো অধরা’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সংবিধানের মূলনীতি এবং সাংবিধানিক পদগুলোতে নিয়োগের বিষয়ে এখনো চূড়ান্ত ঐকমত্যে পৌঁছানো যায়নি। তবে প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর করার বিষয়ে মোটামুটি ঐকমত্য তৈরি হচ্ছে।

বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপের ষষ্ঠ দিনের প্রথম পর্ব শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, সংবিধানের বিদ্যমান চারটি মূলনীতি বহাল রাখা বা পরিবর্তন নিয়ে বিভিন্ন দলের মধ্যে ভিন্নমত থাকায় এ বিষয়ে এখনো ঐকমত্য হয়নি। তবে একটি নতুন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে যেখানে পাঁচটি বিষয়কে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এই বিষয়গুলো হলো: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার (যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তি), গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতহীনতা। যদিও বিদ্যমান মূলনীতি নিয়ে ঐকমত্য না হলেও ভবিষ্যতে অন্তত এই পাঁচটি বিষয়কে মূলনীতিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে একটি ঐকমত্য তৈরি হবে বলে আশা করেন তিনি।

প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে জোনায়েদ সাকি বলেন, এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সারাজীবনে সর্বোচ্চ ১০ বছরের একটি প্রস্তাব ছিল। এই প্রস্তাবের ওপর মোটামুটি একটি ঐকমত্য তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ