‘জুলাই সনদ’ নিয়ে শঙ্কা প্রকাশ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘আমরা স্বপ্ন দেখেছিলাম, আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব। কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে, তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর। আমরা খানিকটা শঙ্কিত যে, সে জায়গায় আমরা যাব না।’
দেশের নির্বাচনব্যবস্থা যাদের মাধ্যমে ধ্বংস হয়েছে, এদের অন্যতম একজন হচ্ছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। ‘নিশিরাতের’ ভোটের মূল হোতা তকমা পাওয়া সাবেক এই সিইসি জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনকে চরম বিতর্কিত করেন।
আওয়ামী আমলে ইভেন্ট ম্যানেজমেন্ট খাত থেকে লুটে নেওয়া হয়েছে হাজার কোটি টাকা। নামে-বেনামে বিভিন্ন কোম্পানির মাধ্যমে কখনো জয় বাংলা কনসার্ট, কখনো লেটস টক উইথ হাসিনা আর উন্নয়নের বানোয়াট গল্পের আড়ালে জনগণের টাকা লোপাট হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ভারত পালিয়ে যান শেখ হাসিনা। ঢাকার চারপাশ থেকে বিক্ষুব্ধ জনতার গণস্রোত গিয়ে গণভবনে দখল নেয়। বিক্ষুব্ধ জনতা গণভবনে থাকা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। সেখানে ভাঙচুরের ঘটনাও ঘটে। এ সময় গণভবনের নিরাপত্তায় নানা অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ, রেডিও ও অপারেশনাল সরঞ্জাম লুট হয়। সেখানে থাকা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিও কে বা কারা নিয়ে চলে যায়। সেই নথিগুলো গণভবনের ভল্টগুলোর পাশেই একটি আলমারিতে ছিল।
গাজীপুরের টঙ্গীতে ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে । শনিবার দুপুর পৌনে ১টার দিকে গাজীপুরা স্যাটার্ণ টেক্সটাইল লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আমদানি-রফতানি বাণিজ্যে গতিশীলতা আনার পাশাপাশি পণ্যের মান ও পরীক্ষা-নিরীক্ষায় নতুন যুগে প্রবেশ করেছে বিএসটিআই’র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। আগে যেখানে মাত্র ৯২টি পণ্যের মান পরীক্ষা সম্ভব ছিল, এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৫টিতে। দীর্ঘ প্রতীক্ষার পর এবার আগ্রাবাদে উদ্বোধন করা হয়েছে বিএসটিআই-এর নতুন ১০ তলা ভবন, যা বন্দরের পণ্য খালাসের গতি বাড়াতে সহায়ক হবে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে বলে নতুন বার্তা দিয়েছে সংস্থাটি। শনিবার (২৮ জুন) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সেই করা সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পাঠাগারের অস্তিত্ব না থাকলেও রয়েছে মোটা অংকের বাজেট। আবার কোথাও বরাদ্দের সাথে বাস্তব চিত্রের যোজন যোজন ব্যবধান। যেখানে ২০ বছরেও পৌঁছায়নি একটি পত্রিকার কপি। দায়িত্বরত কর্মকর্তাও জানেন না তার পাঠাগারের সঠিক সংখ্যা। অন্যদিকে লাইব্রেরি পরিচালনা নয় বরং বাজেট খরচ করাই আসল উদ্দেশ্য বলে মনে করেন বিশেষজ্ঞরা। দুই সিটি করপোরেশনের পাঠাগারগুলোর অব্যবস্থাপনার খবর জানা যাবে আজকের এই প্রতিবেদনে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দাপ্তরিক কাজে নিষিদ্ধ হলো যোগাযোগের অ্যাপস হোয়াটসঅ্যাপ। সাইবার নিরাপত্তা ও করপোরেট তথ্য সুরক্ষার লক্ষ্যে দাপ্তরিক কাজে অ্যাপটির ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর পরিবর্তে প্রতিষ্ঠানের কর্মীদের মাইক্রোসফট টিমস ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
আগামী আগস্ট থেকে ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত ই রিকশা। শনিবার (২৮ জুন) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিন চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত ই-রিকশার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।
দুর্বল ব্যাংকগুলোতে টাকা ছাপিয়ে সহায়তা বন্ধের ঘোষণা দিয়েও বাস্তবে তা রক্ষা করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। এ পর্যন্ত ১২টি ব্যাংককে মোট সাড়ে ৫২ হাজার কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিনিয়োগকারীদের জন্য নতুনভাবে নকশা করা একটি আধুনিক ওয়েবসাইট শনিবার (২৮ জুন) আনুষ্ঠানিকভাবে চালু করেছে। এই ওয়েবসাইট বিনিয়োগকারীদের অভিজ্ঞতা উন্নত করতে এবং দেশের বিনিয়োগ পরিবেশকে আরও সহজতর ও তথ্যভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিডা।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচী গ্রহণযোগ্য হতে পারে না বলে দাবি করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা। তারা বলছেন, একমাত্র যুদ্ধ পরিস্থিতি ছাড়া পৃথিবীর কোথাও এ ধরনের প্রতিষ্ঠান বন্ধ হওয়ার নজির নেই। এনবিআরের কর্মকর্তারা হুট করে বলে দিলেন বন্ধ করে দিলাম এটি হতে পারে না। এটা গ্রহণযোগ্য নয়। যারা এনবিআরের কর্মকর্তা, তারা ট্রেড ইউনিয়নের নেতা না। তারা ট্রেড ইউনিয়নের মতো কর্মসূচি দিয়ে কর্মবিরতি পালন করতে পারে না।
ভারতের পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির এক বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘সামনে এগিয়ে নেওয়ার’ বিষয়ে জোরালো সমর্থন জানানো হয়েছে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে একথা জানানো হয়েছে। কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বে এই কমিটির সঙ্গে চার শীর্ষ বিশেষজ্ঞ আড়াই ঘণ্টা বৈঠক করেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে নানা আলোচনা অব্যাহত রয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) আকস্মিক বৈঠকে এ আলোচনা আরও জোরালো হয়েছে। কানাঘুষা চলছে, এ বৈঠকের মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি শিগগির জনগণের সামনে স্পষ্ট হবে। রাজনৈতিক দলগুলোও এ বৈঠককে ইতিবাচক হিসেবেই দেখছে। বিশ্লেষকরা বলছেন, সংস্কার এবং নির্বাচন ইস্যুতে এমন বৈঠক আরও আগেই হওয়া উচিত ছিল।