| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


প্রধান উপদেষ্টার পক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক গ্রহণ করলেন ত্রাণ উপদেষ্টা

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 25-06-2025 ইং
  • 127270 বার পঠিত
প্রধান উপদেষ্টার পক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক গ্রহণ করলেন ত্রাণ উপদেষ্টা
ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টার পক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক গ্রহণ করলেন ত্রাণ উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক) প্রধান উপদেষ্টার পক্ষে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে ইকোটেক্স লিমিটেডের কাছ থেকে ৩ কোটি টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন।

আজ বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ফারুক-ই-আজম বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান। 

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২৪২ টি চেক/পে অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে এ পর্যন্ত ১০১ কোটি ১৬ লাখ ৭২ হাজার ৩০৩  টাকার অনুদান গ্রহণ করেন। এ সময় অন্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত সচিব এ বি এম শফিকুল হায়দার, ইকোটেক্স লিমিটেডের নির্বাহী পরিচালক মো. বিন কাশেম, ফিন্যানশিয়াল ডিরেক্টর সৈয়দ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ