| ০২ মার্চ ২০২৬
সকল খবর

বাংলাদেশের নির্বাচনী প্রচারণায় এআই ভিডিওর ছড়াছড়ি

বাজারে কেনাকাটা শেষে ফেরার পথে এক নারীকে থামিয়ে জিজ্ঞাসা করা হলো, ‘এবার কাকে ভোট দেবেন?’ তিনি উত্তর দিলেন, ‘জামায়াতে ইসলামীকে ভোট দেব’ এই কথোপকথনের ভিডিও ক্লিপটি দেখে মনে হবে তিনি একজন মধ্যবিত্ত হিন্দু নারী—সিঁথির সিঁদুর, পোশাক-আশাক এবং আত্মবিশ্বাসী ভঙ্গিই তা ইঙ্গিত করে। কিন্তু আসল সত্য হলো: এই নারী, এমনকি সাক্ষাৎকার গ্রহণকারীও—কেউই বাস্তব নন। পুরোটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) জেনারেটেড সিনথেটিক কন্টেন্ট।

বিস্তারিত...

সার্কের বিকল্প জোট গড়তে কাজ করছে পাকিস্তান-চীন, রয়েছে বাংলাদেশও

নতুন আঞ্চলিক জোট গঠনে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ও চীন। এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে বাংলাদেশও। ধারণা করা হচ্ছে সম্ভাব্য এই জোট দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিকল্প হয়ে উঠতে পারে। খবর এক্সপ্রেস ট্রিবিউন

বিস্তারিত...

মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়ক থেকে তুলে নেয়া হবে: রিজওয়ানা হাসান

বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে-এজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (৩০ জুন) সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন উপদেষ্টা।

বিস্তারিত...

বৃষ্টি নিয়ে দুসংবাদ দিল আবহাওয়া অফিস

আগামীকাল চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। সোমবার (৩০ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুরসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (৩০ জুন) দুপুরে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর আগে সোমবার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

বিস্তারিত...

পদোন্নতিতে বাদ পড়ছেন যেসব সরকারি কর্মকর্তা

প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে অনুমোদন পেলে শিগগিরই জনপ্রশাসনে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির চূড়ান্ত তালিকা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।

বিস্তারিত...

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
তারল্য সংকট নিরসনে চালু হচ্ছে ইসলামি মুদ্রা ও মূলধন বাজার

ইসলামি ব্যাংকিং খাতের তরল্য সংকট নিরসনে ইসলামি মুদ্রা ও মূলধন বাজার নামে দুটি আর্থিক উপকরণ চালু করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ‘ইসলামি ব্যাংকিং বিষয়ে অগ্রগতি প্রতিবেদন’-এ এই দুইটি নতুন আর্থিক উপকরণ চালুর কথা জানানো হয়।

বিস্তারিত...

মঙ্গলবার বন্ধ থাকবে ব্যাংক

ব্যাংক হলিডে মঙ্গলবার (১ জুলাই)। এ উপলক্ষ্যে কাল ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাক‌বে। এ দিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

বিস্তারিত...

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে সাময়িক বহিষ্কার জাবি শিক্ষার্থী

মহানবী হজরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিস্তারিত...

স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে এনবিআর

আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের পর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে এনবিআর। সোমবার সকালে নির্ধারিত সময়ের মধ্যে অফিসে হাজির হয়েছেন কর্মকর্তা-কর্মচারিরা। গত কয়েকদিন আন্দোলনের কারণে সেনা, র্যাব, কোস্টগার্ড, পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকলেও আজ তুলনামূলক কম সংখ্যক কোস্টগার্ড ও পুলিশ বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।

বিস্তারিত...

৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় হাসিনা সরকার। আর এই দিনটিকেই এবার ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

বিস্তারিত...

সাবের হোসেনসহ আ.লীগের ৬২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনে অভিযোগ

১০ বছর আগে রাজধানীর পুলিশ হেফাজতে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনির মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ ৬২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে জনির বাবা ইয়াকুব আলী হাজির হয়ে এ অভিযোগ জমা দেন।

বিস্তারিত...

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেয়া আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

১৫ বছর ধরে ‘নিখোঁজ’ বিএনপি নেতা চৌধুরী আলম, অনুসন্ধানী প্রতিবেদনে যা জানা গেলো

চৌধুরী আলম। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য। ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক। ছিলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এবং ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। এই নেতা নিখোঁজ হন ২০১০ সালের ২৫ জুন। আজও মেলেনি সন্ধান। চৌধুরী আলমের গুমের ব্যাপারে ২০১০ সালে ১ জুলাই রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছিলেন তার বড় ছেলে আবু সাঈদ চৌধুরী হিমু। তবে এখনো কোনো সুরাহ হয়নি তার গুমের ব্যাপারে।

বিস্তারিত...

বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট গ্রহণের আদেশ স্থগিত

মাসদার হোসেন মামলায় নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট গ্রহণে ২০১৮ সালের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ