| ০৪ ফেব্রুয়ারী ২০২৬


মেহেরপুরে ৮ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 26-06-2025 ইং
  • 124548 বার পঠিত
মেহেরপুরে ৮ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ
ছবির ক্যাপশন: মেহেরপুরে ৮ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ৮ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী-বিএসএফ।

বৃহস্পতিবার সকালে সীমান্তের ১৩৬ ও ১৩৭নং পিলারের মাঝামাঝি গেট দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ।

পরে পুশইনকৃতরা সীমান্তবর্তী সড়ক দিয়ে বাংলাদেশের দিকে আসার সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের পর তাদের হেফাজতে নেয়া হয়।

পুশইনকৃতরা হলেন ময়মনসিংহ জেলার টিটু শেখ (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), খুলনার দৌলতপুরের আমিনুল ইসলাম (২৮), নড়াইল জেলার আবেজান খাতুন (৪০), জামালপুরের ফাইমা আক্তার (২৭), নাছিমা আক্তার (৩৬), শিশু রহিম (৫) ও রোহান (৩)।

রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম বলেন, পুশইন হওয়া আটজনের মধ্যে দুইজন শিশু, তিনজন নারী এবং তিনজন পুরুষ।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী সকাল সাড়ে ৬টার দিকে তারকাঁটা পার করে তাদের অবৈধভাবে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় পতাকা বৈঠক ও চিঠি দেয়ার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ