| ০২ মার্চ ২০২৬
সকল খবর

বড় জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

লক্ষ্য ৫৩৭ রানের। তাই হারটা অবধারিতই ছিল জিম্বাবুয়ের জন্য। মহানাটকীয় কিছু করে দেখাতে পারেনি ক্রেইগ আরভিনের শিষ্যরা। সিরিজের প্রথম টেস্টে তাদের ৩২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

বিস্তারিত...

১২৫ বছরের রেকর্ড ভাঙল সারে

ওভালে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ান ম্যাচের দ্বিতীয় দিনে ডারহামের বিপক্ষে ৮২০ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেছে সারে। এটা ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই সংগ্রহ গড়ার পথে ১২৫ বছরের রেকর্ড ভেঙেছে তারা। এর আগে ১৮৯৯ সালে ৮১১ রান তুলেছিল সারে। এবার পুরনো রেকর্ডটি নতুনকরে গড়ল ইংলিশ ক্লাবটি।

বিস্তারিত...

ভারতের বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তা

চলতি বছরের আগস্টে সাদা বলের দু’টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে আড়াই মাস আগে ঘোষিত পূর্ণাঙ্গ সূচির সিরিজটি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে সোমবার ৬ ঘন্টারও বেশি সময় ধরে চলা পরিচালনা পরিষদের সভায় এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিস্তারিত...

আজহারের কাঁধে পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব

নিজেদের টেস্ট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আজহার মাহমুদকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার (৩০ জুন) এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত...

আলোর মুখ দেখছে এশিয়া কাপ

গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। তাতে ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়। অবশেষে সব শঙ্কা কাটিয়ে আলোর মুখ দেখতে শুরু করেছে এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত টুর্নামেন্টটি।

বিস্তারিত...

বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক হচ্ছেন কে?

নাজমুল হোসেন শান্তর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন ভালোই মাথাচাড়া দিয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের পর সরাসরি শান্তকে এই প্রশ্ন করা হলেও কৌশলে এড়িয়ে গিয়েছিলেন। তবে দ্বিতীয় টেস্টে দলের ভরাডুবির পর তিনি সাফ জানিয়ে দিয়েছেন, টেস্ট অধিনায়ক পদে আর থাকছেন না।

বিস্তারিত...

বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

সময়ের হিসেবে চতুর্থ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস টিকল মাত্র ৩০ মিনিট। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে চতুর্থ দিনের শুরুতেই ধসে পড়ে ব্যাটিং লাইনআপ। শ্রীলঙ্কার ঘূর্ণির ফাঁদে পড়ে ১৩৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ, ফলে দ্বিতীয় টেস্টে ইনিংস এবং ৭৮ রানে হেরে যায় সফরকারীরা। দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

বিস্তারিত...

তিন দিনেই জিতল অস্ট্রেলিয়া

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে দুই দলের নাজেহাল অবস্থা। ব্রিজটাউন টেস্ট যে তাই পঞ্চম দিনের আগেই শেষ হবে সেটা বুঝতে বাকি ছিল না। হয়েছেও তাই। তিন দিনেই শেষ হয়েছে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সাদা পোশাকের প্রথম ম্যাচ। তাতে বাজিমাত করেছে সফরকারীরা। ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৫৯ রানের জয় তুলে নিয়েছে তারা।

বিস্তারিত...

নেতৃত্ব ছেড়ে দিলেন শান্ত

শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় ও শেষ টেস্ট ইনিংস ও ৭৮ রানে হেরে গেছে বাংলাদেশ। ১-০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে স্বাগতিকরা। ম্যাচের পর টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে এ কথা জানান যিনি। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) জানিয়েছেন তার এই সিদ্ধান্তের কথা।

বিস্তারিত...

উইন্ডিজও বিপদে
সিলস-শামার ঝড়ে ১৮০ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া

ব্রিজটাউনে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ের মুখে পড়ে গেছে অস্ট্রেলিয়া। জেডেন সিলস-শামার জোসেফের পেস ঝড়ে ২২ রান তুলতেই নাই হয়ে যায় ৩ উইকেট। চতুর্থ ইনিংসে খাজা ও হেডের ৮৯ রানের জুটিতে বিপদ খানিকটা কাটিয়ে উঠে অজিরা। তবে সবকটি উইকেট হারিয়ে ১৮০ রানে গুটিয়ে গেছে অতিথিরা। শেষ দিকে প্যাট কামিন্সের ব্যাট থেকে আসে ২৮ রান। জেডেন সিলস ফাইফার পেয়েছেন। আর শামার জোসেফ নিয়েছেন ৪ উইকেট।

বিস্তারিত...

পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা বিসিবির

চলতি বছরের জুলাইতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় দল। এই সিরিজকে সামনে রেখে সিরিজের সূচি ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি ঘোষণা করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রা সংস্থা।

বিস্তারিত...

বিজয়-মমিনুলকে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

আসিথা ফার্নান্দোর করা ২৬তম ওভারের শেষ ডেলিভারিটা ব্যাটে লাগিয়েই এক রানের জন্য দৌঁড় দেন নাজমুল হোসেন শান্ত। প্রথমে কিছুটা দ্বিমত থাকলেও শেষ পর্যন্ত সাদমান ইসলাম অনিকও স্ট্রাইক প্রান্তের উদ্দেশ্যে ছুঁটেন। কপাল ভালো বলতে হবে এই বাঁহাতি ব্যাটারের। পাথুম নিশাঙ্কা বল কুড়িয়ে কালক্ষেপন না করে স্টাম্প লক্ষ্য করে ছুঁড়েন। কিন্তু না লাগায় রান আউটের হাত থেকে বেঁচে যান সাদমান।

বিস্তারিত...

টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উদযাপনে ধানমন্ডিতে ক্রিকেট ম্যাচ

২০০০ সালের ২৬ জুন আইসিসির দশম পূর্ণ সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্ণ হচ্ছে ২৬ জুন বৃহস্পতিবার। এই উপলক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই অংশ হিসেবে বুধবার (২৫ জুন) ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনূর্ধ্ব ১২ (ছেলে ও মেয়ে) ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

মিরাজের অধিনায়কত্বে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াড দিয়েই শুরু হচ্ছে নিয়মিত ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের পূর্ণকালীন দায়িত্বের পথচলা।

বিস্তারিত...

মেজর লিগ ক্রিকেট: ওয়েন নৈপুণ্যে ওয়াশিংটনের হ্যাটট্রিক জয়

মেজর লিগ ক্রিকেটের গত আসরের চ্যাম্পিয়ন ওয়াশিংটন ফ্রিডম। তবে এবারের আসরে তাদের শুরুটা হয় হার দিয়ে। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা তিন জয় তুলে নিলো তারা। হ্যাটট্রিক জয়ের পথে এমআই নিউইয়র্ককে দুই উইকেটে হারিয়েছে ওয়াশিংটন। তাদের এই জয়ের নায়ক মিচেল ওয়েন। দল জেতানোর পথে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ার এই তরুণ ক্রিকেটার।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ